19
Feb
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ১৪ ফেব্রুয়ারি কোভিড সংক্রান্ত একটি ভার্চুয়াল গ্লোবাল অ্যাকশন মিটিং-এর আয়োজন করেন। মিটিং-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। উল্লেখ্য, বৈঠকে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পররাষ্ট্রমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে, ভারতীয় প্রতিনিধি হিসাবে, এফএস শ্রিংলা ভারতের বৈশ্বিক কোভিড-১৯-র প্রতিক্রিয়া সম্পর্কে কিছু প্রাসঙ্গিক পয়েন্ট তুলে ধরেন। ভারতের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, আজ অবধি, ভারত চারটি ভ্যাকসিন তৈরি করেছে--কোভ্যাক্সিন, কোভিশিল্ড, কোভোভ্যাক্স এবং জ্যানসেন। যা বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দ্বারা অনুমোদিত। এছাড়া আরও তিনটি ভ্যাকসিন যথাক্রমে---সিওআরবি ইজেডওয়াইসিওভি-ডি এবং জিনোভা, অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভারতের লক্ষ্য চলতি বছরে ৫ বিলিয়ন ভ্যাকসিনের ডোজ তৈরি করা।এফএস…
