28
Feb
বেজেছে যুদ্ধের দামামা৷ সবার আশঙ্কা সত্যি করে ঘোষণা হওয়ার সাথে সাথেই শুরু হলো সামরিক অভিযান৷ রাশিয়ার তরফে ইউক্রেনে মিলিটারি অপারেশন শুরু করেছে৷ বন্ধ হয়েছে যাত্রীবাহী বিমানের ওঠানামা৷ ইউক্রেনের আকাশে রুশ যুদ্ধ বিমানের গর্জন৷ এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে উদ্বেগে নয়াদিল্লি৷ ইউক্রেনের চার প্রতিবেশী দেশ হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং রোমানিয়ার সীমান্ত ব্যবহার করে ভারতীয়দের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে ভারত৷ এ প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ‘‘ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং রোমানিয়ায় যাবে বিদেশ মন্ত্রকের চারটি দল।’’ টুইটে তিনি আরও জানান, ‘স্থলপথে ইউক্রেন সংলগ্ন হাঙ্গেরি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং রোমানিয়ার সীমান্তে নির্দিষ্ট পয়েন্টে…
