Editor

8890 Posts
ডেঙ্গিতে প্রথম প্রাণহানি শিলিগুড়িতে

ডেঙ্গিতে প্রথম প্রাণহানি শিলিগুড়িতে

 আতঙ্ক বাড়ছে ডেঙ্গি নিয়ে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।রাজ্যে ফের ডেঙ্গিতে প্রাণহানি। এবার উত্তরবঙ্গে। মৃতের নাম সঞ্জিত রায় (৪০)। শিলিগুড়ি পৌরনিগমের ২৫ নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের বাসিন্দা ছিলেন। পূর্ত দফতরের কাজ করতেন।  পরিবারে স্ত্রী ও ছেলে রয়েছে সঞ্জিত রায়ের। ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরে থাকে পরিবার। বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন সঞ্জিত। প্রথমে তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। এরপর তাঁর রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি এনএসওয়ান পজিটিভ রিপোর্ট আসে। মঙ্গলবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। ডেঙ্গির পাশাপাশি তিনি লিভার সংক্রান্ত রোগেও ভুগছিলেন। এদিকে ওই আবাসনেই আটজন…
Read More
মালদায় স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে বৈঠক

মালদায় স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে বৈঠক

মালদা জেলার শূন্য থেকে আঠারো বছর বয়সী ছেলেমেয়েদের তথ্য সংগ্রহের প্রক্রিয়া নিয়ে বৈঠক আয়োজিত হল জেলা প্রশাসনিক ভবনে। পুজোর পর থেকে সমস্ত তথ্য সংগ্রহের কাজ শুরু হবে। এই তথ্য সংগ্রহের মাধ্যমে জেলার ছাত্রছাত্রীদের বর্তমান অবস্থা খতিয়ে দেখবে জেলা প্রশাসন। তথ্যের ভিত্তিতে স্কুলছুট পড়ুয়াদের স্কুলে ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে জেলা প্রশাসনের তরফে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সৌম্য ঘোষ, জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকেরা।
Read More
হাতির আক্রমণে নিহত ১, আতঙ্কে গ্রামবাসী

হাতির আক্রমণে নিহত ১, আতঙ্কে গ্রামবাসী

হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। বীরপাড়া থানার ৩ নম্বর সরুগাঁও বস্তিতে বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ হাতির হানায় নিহত হন পুলিকর ওরাওঁ নামের এক বৃদ্ধ। ৬৬ বছর বয়সী ওই বৃদ্ধ এদিন ভোরে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরোতেই একটি দলছুট দাঁতাল হাতি তাঁকে আক্রমন করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে অবশ্য দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান হয়।
Read More
আক্রান্ত তৃণমূল প্রধানকে দেখতে হাসপাতালে গেল প্রতিনিধি দল!

আক্রান্ত তৃণমূল প্রধানকে দেখতে হাসপাতালে গেল প্রতিনিধি দল!

আহত তৃণমূল প্রধানকে দেখতে হাসপাতালে গেল মমতার প্রতিনিধি দল। এদিন খড়গপুর শহরে দুই মেদিনীপুর জেলার জন প্রতিনিধিদের নিয়ে বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে মমতা খবর পান যে,বিজেপির কর্মীদের দ্বারা একান্ত হন তৃণমূল প্রধান তারকনাথ জানা। তৎক্ষণাৎ ওই আহত তৃণমূল প্রধানকে দেখতে হাসপাতালে একটি প্রতিনিধিদল গঠন করেন তিনি। সেই প্রতিনিধি দলে ছিলেন, মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ অন্যান্য নেতারা। এদিকে তৃণমূল সূত্রে খবর, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আগামীকাল মিছিল করবে তারা। উল্লেখ্য, মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে পূর্ব মেদিনীপুরের তমলুক টোল প্লাজা এলাকায় ধুন্ধুমার কাণ্ড। ছিঁড়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। এদিন তৃণমূল…
Read More
তৃণমূল নেতাকে বেধড়ক মারধর বিজেপি কর্মীদের!

তৃণমূল নেতাকে বেধড়ক মারধর বিজেপি কর্মীদের!

মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে পূর্ব মেদিনীপুরের তমলুক টোল প্লাজা এলাকায় ধুন্ধুমার কাণ্ড। ছিঁড়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। এদিন তৃণমূল পরিচালিত রঘুনাথপুর -২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করে বিজেপির কর্মীরা। এমনকি ওই তৃণমূল নেতার প্যান্ট খুলে দেওয়ার হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন ওই তৃণমূল নেতা। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্রসঙ্গে দলের কর্মীদের সমর্থন করলেন দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন, ‘পঞ্চায়েতের তৃণমূল নেতা ওখানে এল কী করে? নিশ্চয়ই মার খেতে এসেছে। পাওনা আছে। যদি এসে থাকে ভালো করে দেওয়া উচিত। হাসপাতালে ছেড়ে তাঁর ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেবে আমাদের কর্মীরা।’ এদিকে…
Read More
দুর্ঘটনায় আহত হয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না!

দুর্ঘটনায় আহত হয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না!

বড়সড় দুর্ঘটনার কবলে মমতার মন্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাছে জৌগ্রাম এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার সকালে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেন বেচারাম মান্না। তারপর সুফল বাংলার দু’টি বিপণন কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী। সেই কর্মসূচি শেষ করে আসানসোল থেকে কলকাতায় ফিরছিলেন বেচারাম। কখনই দুর্ঘনার কবলে পড়েন তিনি। কলকাতায় ফেরার সময় বেচারাম মান্নার গাড়ি তারই কনভয়ের পাইলট গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে। পাইলট গাড়ির সামনে অন্য একটি গাড়ি হঠাই চলে আসায় আচমকাই ব্রেক কষতে হয় সেটিকে। আর পাইলট গাড়িটি হঠাৎ থেমে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়ি ধাক্কা মারে পাইলট গাড়ির পিছনে। দুর্ঘটনায় চোট পান…
Read More
মোবাইল গেমে নয়, দেবীকে গড়তে আসক্ত খুদে

মোবাইল গেমে নয়, দেবীকে গড়তে আসক্ত খুদে

কথায় বলে ইচ্ছা থাকলে সব হয়, আর সেই ইচ্ছের জোরেই ৬০ হাজার নয় মাত্র ৫ হাজার টাকায় দূর্গা বানিয়েই তাক লাগিয়ে দিল ছোট্ট রিয়ান। রিয়ানের সাথে সাথে ধীরে ধীরে প্রতিমার আকারও বড় হচ্ছে। বিগত তিন বছর ধরে ছোট্ট রিয়ান ঘরে বসেই দুর্গা প্রতিমা বানিয়ে চলেছে। এই কাজের শুরু করোনা অতিমাড়ির সময় থেকে। চলছিল লকডাউন, বন্ধ ছিল স্কুল। নিষেধাজ্ঞা ছিল ঘর থেকে বাইরে যাওয়ার। এমন কঠিন সময় পার করার উপায় নিজেই খুঁজে নিয়েছিল জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিত নগর নিবাসী দশ বছর বয়েসের রিয়ান সেন। কখনও গুগুল আবার কখনও নিজস্ব কল্পনা এই সম্বল করেই ঘরে বসে বানিয়ে ফেলেছিল মা দূর্গা। এবার আর…
Read More
অতিমারী পেরিয়ে ফুলবাড়ি বটতলার পুজো হবে ধুমধামে

অতিমারী পেরিয়ে ফুলবাড়ি বটতলার পুজো হবে ধুমধামে

৪৩তম বর্ষে ফুলবাড়ি বটতলা দূর্গোৎসব কমিটির এবারের পুজো বিগ বাজেটের।বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো৷ এই দূর্গাপুজো আসতে বাকি আর মাত্র কটা দিন৷ তাই বাংলার বিভিন্ন এলাকায় সমস্ত দূর্গাপুজো আয়োজকদের মধ্যে চলছে জোর কদমে প্রস্তুতি। ইন্দো-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি এলাকায় যে সমস্ত দুর্গাপুজো হয় তার মধ্যে অন্যতম হল ফুলবাড়ির বটতলা দূর্গোৎসব কমিটির পুজো। এবছর তাদের পুজো ৪৩তম বর্ষের পদার্পণ করেছে৷ বিগত দুই বছর করোনা অতিমারীর কারনে খুব ছোট করে করতে হয়েছিল পুজো, তাই এবছর তারা ধুমধাম করেই পুজো করছেন। দুই বছর যেহেতু মানুষ বের হতে পারেনি বাড়ি থেকে তাই এবার তাদের পুজোর বাজেট বাড়িয়ে দিয়ে পুজোর আকর্ষন বাড়িয়ে দিয়েছেন তারা।
Read More
পুলিশি অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে বিজেপি

পুলিশি অভিযানের বিরুদ্ধে বিক্ষোভে বিজেপি

কালচিনি এলাকায় মঙ্গলবার বিক্ষোভ মিছিলে নামল বিজেপি। এই বিষয়ে উল্লেখ্য, আজ কলকাতায় বিজেপির নবান্ন অভিযান, আর সেই অভিযানে যেতে গতকাল পুলিশের জন্য বাধার মুখে পড়তে হয় কালচিনি ব্লকের বিজেপি কর্মীদের। এর প্রতিবাদেই এদিন তারা বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। এদিনের মিছিলটি কালচিনির বিজেপি ৮ নম্বর মন্ডল কার্যালয়ে থেকে শুরু হয়ে কালচিনি চৌপতিতে এসে থামে। সেখানে বিজেপি কর্মীরা কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। উক্ত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ৮ নম্বর মন্ডল কমিটির সভাপতি উত্তম লামা, কালচিনি পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা তৌফিল সোরেন সহ বিজেপি নেতা কর্মীরা।
Read More
ভারতকে একাই বিশ্বকাপ দিতে পারে হার্দিক! সার্টিফিকেট দিলেন গাভাসকার

ভারতকে একাই বিশ্বকাপ দিতে পারে হার্দিক! সার্টিফিকেট দিলেন গাভাসকার

ভারতের ভাগ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকটাই নির্ভর করে আছে হার্দিক পান্ডিয়ার ওপর। হার্দিক নিজের দুরন্ত ছন্দ বজায় রাখতে পারলে ভারতের মঙ্গল। পরিষ্কার জানিয়ে দিলেন সুনীল গাভাসকার। সানি মনে করেন চোট পাওয়ার পর যেভাবে প্রথমে আইপিএল এবং পরে ভারতের জার্সিতে কামব্যাক করেছেন পান্ডিয়া, সেটা সব তারিফের ঊর্ধ্বে। বর্তমান ভারতীয় দলের নিউক্লিয়াস তিনি সন্দেহ নেই সানির। গাভাসকার মনে করেন ১৯৮৫ সালে অর্থাৎ ভারতের বিশ্বকাপ জয়ের দু'বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে রবি শাস্ত্রী যে ভূমিকা পালন করেছিলেন, এবার সেটাই করতে পারেন হার্দিক। সেই যোগ্যতা এবং মনের জোর তার রয়েছে। মানুষ হিসেবে নিজেকে বদলে ফেলেছেন। অনেক শান্ত এবং দায়িত্বশীল হয়েছেন। গাভাসকার বলেন রবি শাস্ত্রী ব্যাটে…
Read More