17
Sep
৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন। ভারতের প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী টুইট করে প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্যের কামনা করেছেন এবং তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় ভবনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। https://twitter.com/abhishekaitc/status/1571006551628062720?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1571006551628062720%7Ctwgr%5Ef8db6d51c8c846380a0d985975214aab8223c07e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fjagobangla.in%2Fabhishek-banerjee-wishes-narendra-modi-on-his-72nd-birthday%2F আজকের এই বিশেষ দিনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমি…
