Editor

8890 Posts
কলার আড়ালে গাঁজার পাচার, ঘটনায় গ্রেপ্তার ১

কলার আড়ালে গাঁজার পাচার, ঘটনায় গ্রেপ্তার ১

আলিপুরদুয়ার-১ এর সোনাপুর কলোনী এলাকায় অভিযান চালিয়ে গাড়ি ভর্তি কলার আড়ালে গাঁজা পাচারের চেষ্টার পর্দাফাঁস করল পুলিশ। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম তপন সরকার। তার বাড়ি আলিপুরদুয়ার-১ এর মেজবিল এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার হয়। ওই বিশাল পরিমান গাঁজা গাড়ি ভর্তি কলার আড়ালে রেখে নিয়ে যাওয়া হচ্ছিল। মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী জানান, ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। এদিনের অভিযানে ছিলেন আলিপুরদুয়ারের মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী, আলিপুরদুয়ার থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য, সোনাপুর ফাঁড়ির ওসি মিংমা শেরপা, আলিপুরদুয়ার-১ এর বিডিও সঞ্জয় প্রধান।
Read More
চটি চেটেই স্বীকৃতি পেয়েছে শুভেন্দুর পরিবার’, কটাক্ষ কুণালের

চটি চেটেই স্বীকৃতি পেয়েছে শুভেন্দুর পরিবার’, কটাক্ষ কুণালের

এজেন্সি নয় চাকরি চাই, এই স্লোগান সামনে রেখে ও রাজ্যজুড়ে বিজেপি নৈরাজ্য সৃষ্টি করছে এই অভিযোগ তুলে বুধবার পূর্ব মেদিনীপুরের হেড়িয়াতে প্রতিবাদ সভা করে তৃণমূল । এদিন সভামঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, রাজ্যের মন্ত্রী অখিল গিরি ও কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণ কুমার মাইতি-সহ অন্যান্যরা । এদিনের মঞ্চ থেকে একাধিক ইস্যুতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একহাত নেন কুণাল ঘোষ৷ রাজনীতিতে ভাষা সংস্কৃতি নিয়ে তিনি বলেন,”আমরা ভাষা সন্ত্রাসের বিরোধী । কিন্তু শুভেন্দু অধিকারী যে ভাষায় আক্রমণ করছেন তার পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চয় রসগোল্লা ছুড়ব না ৷ শুভেন্দু অধিকারীর যখন প্রশ্ন পছন্দ হয় না, তখন মিডিয়াদের বলেন চটিচাটা মিডিয়া ।…
Read More
‘সবাইকে পুজোর শুভেচ্ছা’ ! হাজতে ঢোকার আগে বললেন পার্থ

‘সবাইকে পুজোর শুভেচ্ছা’ ! হাজতে ঢোকার আগে বললেন পার্থ

২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন। তারপর থেকে আর বাড়ি ফেরা হয়নি। ইডি হেফাজত, জেল হেফাজত, সিবিআই হেফাজত শেষে আবার জেল হেফাজত। পুজোর ক’টা দিন গারদেই কাটাতে হবে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে । মাঝে কয়েকদিন সিবিআই হেফাজতে থাকার পর আজ থেকে আবার পার্থ বাবুর ঠিকানা প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগার। এদিন সংশোধনাগারে ঢোকার আগে সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন পার্থ বাবু। বলেছেন,“পুজোয় সবাইকে শুভেচ্ছা।” উল্লেখ্য, বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৫ অক্টোবর (দশমী) পুনরায় তাঁকে আদালতে পেশ করা হবে। ফলে দুর্গাপুজোর দিনগুলি জেলেই কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। উল্লেখ্য,এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আরও অর্পিতা মুখোপাধ্যায়ের…
Read More
কেষ্ট ঘনিষ্ঠ মলয়কে সিবিআইয়ের জেরা!

কেষ্ট ঘনিষ্ঠ মলয়কে সিবিআইয়ের জেরা!

গরুপাচার মামলায় এবার অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী ও শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিটকে তলব করল সিবিআই। আজ সকাল ১১টায় বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রে দাবি, ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। যেগুলির মাধ্যমে বিপুল অর্থ নয়ছয় হয়েছে। ব্যাঙ্ক কর্মীদের জিজ্ঞাসাবাদে মিলেছে তথ্য, দাবি সিবিআই সূত্রে। এই তথ্য সামনে রেখেই অনুব্রত ঘনিষ্ঠ মলয় পিটকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা। খবর সিবিআই সূত্রে। প্রসঙ্গত,এর আগে মলয় পীঠের একটি পলিটেকনিক কলেজে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা ৷ সেখান থেকে একাধিক নথিপত্র তাঁরা সংগ্রহ করেছেন । ইতিমধ্যেই সিবিআইয়ের আধিকারিকরা জানতে পেরেছেন মলয়ের একটি অ্যাকাউন্টে 9 কোটি টাকা জমা পড়েছিল । সিবিআই…
Read More
ভারত-ভুটান ভাই ভাই! পুজোর আগেই জটিলতা কাটিয়ে এল সুখবর

ভারত-ভুটান ভাই ভাই! পুজোর আগেই জটিলতা কাটিয়ে এল সুখবর

পুজোর আগেই ভুটানের তরফে এল সুখবর। সমস্ত জটিলতার অবসান ঘটিয়ে ভুটান থেকে জানান হয়েছে যে, ভারতীয় পর্যটকদের ড্রাগনের দেশে বেড়ানোর জন্য কোনও বাড়তি টাকা গুনতে হবে না। এমনকী, এন্ট্রি পাশের জন্যেও লাগবে না কোনও টাকা। এ দিন ভুটানের ভারতীয় অভিবাসন দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে ভুটানের মত বদলের কথা জানানো হয়েছে। ভারতীয় নির্বাচন কমিশনের দেওয়া এপিক কার্ড অথবা পাসপোর্ট দেখালেই প্রবেশ করা যাবে ভুটানে। কোভিডের আতঙ্ক কাটিয়ে ভারতীয়দের জন্য প্রায় দু'বছরেরও বেশি সময় পর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে খুলছে ভুটানের দ্বার। ইতিপূর্বে অবশ্য ভুটানের বিদেশ ও অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে, ভারতীয়দের ভুটানে যেতে হলে প্রতি রাতের জন্যে…
Read More
মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য, ২৭ বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের?

মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য, ২৭ বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ তৃণমূলের?

দলকে না জানিয়ে বিধানসভায় অনুপস্থিত বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অতিসক্রিয়তা নিয়ে প্রস্তাবের ভোটাভুটিতে যে সমস্ত বিধায়ক অনুমতি ছাড়াই অধিবেশনে গড়হাজির ছিলেন তাঁদের চিহ্নিত করছে তৃণমূল পরিষদীয় দল। সূত্রে খবর, অনুপস্থিত বিধায়কদের জবাবে অসন্তুষ্ট হলে হলুদ কার্ড দেখাবে পরিষদীয় দল। তবে তার আগে গোপনে খতিয়ে দেখা হচ্ছে যে,ঠিক কি কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন না।
Read More
রাজনৈতিক স্বার্থের ইতিহাস বদলে দিচ্ছে, বিজেপিকে নিশানা মমতার!

রাজনৈতিক স্বার্থের ইতিহাস বদলে দিচ্ছে, বিজেপিকে নিশানা মমতার!

মোদী সরকারের বিরুদ্ধে ফের নতুন অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুর জেল সংগ্রহশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে বিজেপিকে নিশানা করেন মমতা। এদিন মমতা বলেন , রাজনৈতিক স্বার্থে ইতিহাস বদলে দিচ্ছি। যাতে আগামী প্রজন্ম কিছুই শিখতে জানতে পারবে না।
Read More
বিজেপিতে বড়সড় ভাঙন!

বিজেপিতে বড়সড় ভাঙন!

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে আসরে নেমেছে শাসক বিরোধী দুই পক্ষ।নিজেদের দল গোছাতে মরিয়া দুই শিবির। তবে এবার বিজেপিতে বড়সড় ভাঙন ধরালো রাজ্যের শাসক দল। বিজেপির বুথের সভাপতি যোগ দিলেন ঘাসফুলে। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের ১৮৭ নং বুথের সভাপতি নিত্যানন্দ পাত্র বুধবার সন্ধ্যায় যোগ দেন তৃণমূলে। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে শামিল হতে তারই যোগদান। তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বুথ স্তরের এই সভাপতির তৃণমূলে যোগ নিয়ে মাথা ঘামাতে চান না বিরোধী পক্ষ৷
Read More
বিস্কুট কিনতে গিয়ে চরম পরিণতি, প্রতিবেশীর বাড়ির ছাদে শিশুর দেহ!

বিস্কুট কিনতে গিয়ে চরম পরিণতি, প্রতিবেশীর বাড়ির ছাদে শিশুর দেহ!

 বিস্কুট কিনতে গিয়ে শিশু নিখোঁজ রহস্যের কিনারা হল ৫২ ঘণ্টা পর। প্রতিবেশী বাড়ির ছাদ থেকে উদ্ধার হল ৪ বছরের শিশুর নিথর দেহ। মৃতের নাম শুভম ঠাকুর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতনের মোলডাঙা গ্রামে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। উত্তেজিত জনতা অভিযুক্ত প্রতিবেশীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এলাকায় মোতায়েন বিশাল পুলিসবাহিনী। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন ওই শিশুটিকে আগেই উদ্ধার করা সম্ভব হল না? প্রশ্ন তুলেছে ওই শিশুর পরিবার। প্রতিবেশী রুবি খাতুনকে গ্রেফতার করেছে পুলিস। জানা গিয়েছে, বিস্কুট কেনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল বছর চারেকের ওই শিশু। তারপরই নিখোঁজ হয়ে যায় সে। নিখোঁজ…
Read More
প্রতিমা গড়ে প্রকৃতিকে বাঁচানোর বার্তা দিতে চান বিষ্ণুচন্দ্র সাহা

প্রতিমা গড়ে প্রকৃতিকে বাঁচানোর বার্তা দিতে চান বিষ্ণুচন্দ্র সাহা

তিনি আইন রক্ষা করেন, তিনিই প্রতিমা গড়েন৷ এভাবেই চলে আসছে দীর্ঘ বছর৷ আরও বড় বিষয়, প্রতিমা গড়ার ক্ষেত্রে তিনি মাটিকে মাধ্যম করা থেকে যতটা পারেন দূরে থাকেন৷ তিনি ভূমিক্ষয় কী, সেটা বোঝেন, বৃক্ষচ্ছেদনও বোঝেন৷ এই বোধই তাঁকে অন্যদের থেকে যেন খানিকটা আলাদা করে রেখেছে৷ এর আগে কখনও গাছের ছাল, কখনও সুতো, কখনও আমের আঁটি দিয়ে দুর্গামূর্তি বানিয়েছেন৷ এবার মাতৃমূর্তি তৈরিতে মাধ্যম বেছে নিয়েছেন ধানের তুষ আর গমের ভূষি৷ তাঁর ছ’মাসের পরিশ্রম এবার ধীরে ধীরে রূপ পেতে চলেছে৷ প্রস্তুতির শেষ পর্যায়ে মা৷ তিনি বিষ্ণুচন্দ্র সাহা৷ পেশায় একজন হোমগার্ড৷ মালদাতেই কর্মরত৷ ছোট থেকে মূর্তি গড়ার শখ৷ বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই শখও…
Read More