Editor

8890 Posts
বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

চলতি বছর অর্থাৎ ২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণ (Total Lunar Eclipse) দেখা যাবে আজকে। এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। এর তিনবছর পর ২০২৫ সালের ১৪ই মার্চ আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এর দেখা মিলবে। আজ এই মহাজাগতিক ঘটনাটিকে ব্লাড মুন-ও বলা হচ্ছে। কারণ আজ চাঁদের রঙ থাকবে লালচে আভা যুক্ত। পৃথিবীর ছায়াযুক্ত অঞ্চলের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন এলাকা দিয়ে অগ্রসর হবে চাঁদ। আর সেই সময়েই তার রঙ লালচে দেখা যাবে। বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য বিশেষ কোনও যন্ত্রাংশের প্রয়োজন নেই। বাইনোকুলার এবং টেলিস্কোপের মাধ্যমেই স্পষ্ট ভাবে লালচে রঙের চাঁদ দেখা যাবে। তবে এই গ্রহণ দেখার সময় অন্ধকার পরিবেশ বজায় রাখতে হবে। উজ্জ্বল আলো…
Read More
বরুণ ধাওয়ান ভেস্টিবুলার হাইপোফাংশনের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে মুখ খুললেন

বরুণ ধাওয়ান ভেস্টিবুলার হাইপোফাংশনের বিরুদ্ধে লড়াই করার বিষয়ে মুখ খুললেন

  ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। সেই কথা নিজেই জানান সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে। এই জটিল ও বিরল রোগে আক্রান্ত হওয়ার ফলে কাজ থেকে সাময়িক বিরতিও নিয়েছেন এই তারকা। 'যুগ যুগ জিও'র প্রচারের সময়ই শরীর খারাপ হয়েছিল বরুণের। তাঁর কথায়, ছবির প্রচারে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে দিনরাত এক হয়ে গিয়েছিল। বরুণ জানান, করোনা পরবর্তীকালে সবাই ইঁদুর দৌড়ে ব্যস্ত। আর সেই দৌড়ের জন্যই শরীর খারাপ হচ্ছে। বিশেষ করে মানসিক দিক থেকে প্রায় সকলেই কোনও না কোনওভাবে বিপর্যস্ত। ভেস্টিবুলার হাইপোফাংশনে আক্রান্ত হলে কেন্দ্রীয় ভেস্টিবুলার সিস্টেমের কার্যকারিতা আংশিক বা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ভেস্টিবুলার হাইপোফাংশন আঘাতজনিত, সংক্রমণজনিত, জেনেটিক…
Read More
দেবও কি সত্যি সত্যিই পাড়ি দিচ্ছে মুম্বই ?

দেবও কি সত্যি সত্যিই পাড়ি দিচ্ছে মুম্বই ?

দেব জানিয়েছেন, তাঁর কাছে অনেকগুলো অফার এসেছিল। কিন্তু, কোনওটাই সেভাবে তাঁর দৃষ্টি আকর্ষণ করেনি। তাই তিনি সেই অফারগুলো গ্রহণ করেননি । টলি অভিনেতার মুম্বই পাড়ি দেওয়ার খবর নতুন কিছু নয় । এখন বহু টলি অভিনেতা বলিউড সিনেমা, ওয়েব সিরিজে কাজ করছেন । টলিপাড়া সূত্রে খবর, এবার সেই দলে নাম লিখিয়েছেন টলি সুপারস্টার দেব । যিশু, আবীর, স্বস্তিকাদের মতো এবার দেবও কি সত্যি সত্যিই পাড়ি দিচ্ছেন মুম্বই ? এই বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেতা । তিনি জানিয়েছেন, তাঁর কাছে কয়েকটা অফার এসেছিল। কিন্তু, কোনওটাই সেভাবে তাঁর দৃষ্টি আকর্ষণ করেনি। তাই তিনি সেই অফার গ্রহণ করেননি । তবে পরে ভাল অফার আসলে…
Read More
বক্স-অফিসে ক্যাটরিনা কাইফের ফোনভুত এর সাথে জাহ্নবী কাপুরের মিলির সংঘর্ষ

বক্স-অফিসে ক্যাটরিনা কাইফের ফোনভুত এর সাথে জাহ্নবী কাপুরের মিলির সংঘর্ষ

নভেম্বরের চার তারিখ এক সঙ্গে তিনটি হিন্দি ছবি মুক্তি পেয়েছে। তালিকায় আছে ফোন ভূত, মিলি এবং ডাবল এক্সএল। শুক্রবার থিয়েটারে মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফ, ইশান খাট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত ছবি 'ফোনভুত'। ছবিটি একটি হরর-কমেড, এবং এটি পরিচালনা করেছেন গুরমিত সিং। মুভিটি বক্স অফিসে ক্যাটরিনা কাইফের দেবর সানি কৌশল এবং জাহ্নবী কাপুর অভিনীত 'মিলি'-এর সাথে মুক্তি পেয়েছে। এই চলচ্চিত্রটিকে একটি সারভাইভাল-ড্রামা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এটি পরিচালনা করেছেন মাথুকুট্টি জেভিয়ার। শুধু তাই নয়, সোনাক্ষী সিনহা এবং হুমা কুরেশির ‘ডাবল এক্সএল'ও শুক্রবার মুক্তি পেয়েছে। এই তিনটি ছবিতেই নারী চরিত্রকে প্রধান হিসেবে দেখানো হয়েছে। ট্রেড অ্যানালিস্টদের মতে ৪ নভেম্বর যে তিনটি…
Read More
নির্দেশ পাওয়া মাত্র ডেঙ্গু সচেতনতায় সক্রিয় হলেন কাউন্সিলররা

নির্দেশ পাওয়া মাত্র ডেঙ্গু সচেতনতায় সক্রিয় হলেন কাউন্সিলররা

মেয়রের নির্দেশ পাওয়া মাত্রই ডেঙ্গু মোকাবিলায় সক্রিয় হয়ে উঠলেন কাউন্সিলররা। গতকাল মেয়র জানিয়েছিলেন ডেঙ্গু মোকাবিলায় আলাদা ওয়ার্ড কমিটি গঠন করতে হবে কাউন্সিলরদের। মেয়রের নির্দেশ মতো আজ পয়ত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা নন্দীর উদ্যোগে বিশেষ সভা ডাকা হয়। এই সভায় উপস্থিত ছিলেন ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠন,স্বনির্ভর গোষ্ঠী, ভিসিটি টীম, আশাকর্মী, ও ওয়ার্ডের বিশিষ্ট নাগরিকরা। বৈঠকে ওয়ার্ডের ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ নিয়ে পর্যালোচনা করা হয়। বক্তব্য রাখেন কাউন্সিলর শম্পা নন্দী, চার নম্বর বোরোর স্যানিটারি ইন্সপেক্টার সৌরভ সাহা ও প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী।
Read More
করলা নদী থেকে ধরা পড়লো বিশাল আকৃতির শোল মাছ

করলা নদী থেকে ধরা পড়লো বিশাল আকৃতির শোল মাছ

করলা নদী থেকে এবার ধরা পড়লো বিশাল আকৃতির একটি শোল মাছ। এটির ওজন আট কেজি‌রও বেশি। জলপাইগুড়ির গোশালা মোড় সংলগ্ন করলা নদী থেকে এই মাছটি ধরেন স্থানীয় যুবক মহন্তবাবু। বিশালাকার শোল মাছ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়তেই হ‌ইচ‌ই পড়ে যায় গোটা এলাকায়। এর আগে করলা নদী থেকে অনেক বড় বোয়াল ও রুই, কাতলা ধরা পড়েছে। মাঝে মধ্যে দুই আড়াই কেজি ওজনের শোল মাছ‌ও পাওয়া গেছে কখনও কখনও। কিন্তু আট কেজি ওজনের শোল মাছ এই প্রথম পাওয়া গিয়েছে করলায় বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা‌রা জানান, যুবকটি‌কে মাঝে মধ্যেই বড়শি নিয়ে করলা নদীতে মাছ ধরতে দেখা যায়। তবে এতো বড় মাছ এই…
Read More
জলপাইগুড়ি থেকে উদ্ধার হল পঙ্খীরাজ সাপ

জলপাইগুড়ি থেকে উদ্ধার হল পঙ্খীরাজ সাপ

জালে ধরা পরে একটি অচেনা সাপ। সেটিকে দেখা মাত্র উদ্ধারের জন্য গ্রামবাসীরা যোগাযোগ করেন বিভিন্ন মহলে। বেলাকোবা রেঞ্জ অফিসে ফোন করেও সুরাহা হয়নি বলে অভিযোগ। দীর্ঘ পাঁচ ঘন্টায় জলপাইগুড়ির রংধামালী সংলগ্ন মোরল পাড়ায় পৌঁছায়নি কেউই বলে স্থানীয়রা জানান। বেলাকোবা জলপাইগুড়ি রাজ্য সড়কের পাশে একটি অচেনা সাপকে দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমতে থাকে। অবশেষে গ্রামের একজন খবর দেন গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পরিবেশ প্রেমী তথা গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস ও সহ সভাপতি অমৃত ঘোষ। জাল কেটে উদ্ধার করেন Trinket প্রজাতির একটি বিষবিহীন সাপ। বাংলায় যাকে বলে পঙ্খীরাজ সাপ। গ্রীন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার…
Read More
ট্রেনে কাটা পরে মৃত্যু হল সাংবাদিকের

ট্রেনে কাটা পরে মৃত্যু হল সাংবাদিকের

রহস্য জনক ভাবে ট্রেনে কাটা পরে মৃত্যু হলো এক সাংবাদিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহার ভেটাগুড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই সাংবাদিকের নাম গোপাল সরকার। তিনি কোচবিহার জেলার তুফানগঞ্জে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সাংবাদিক মহলে।
Read More
শিলিগুড়িতে শান্তিতেই সম্পন্ন হল সূর্য দেবতার আরাধনা

শিলিগুড়িতে শান্তিতেই সম্পন্ন হল সূর্য দেবতার আরাধনা

দুর্গাপুজো, কালীপুজোর মতো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল ছট পুজো। বিগত দুবছর অন্যান্য উৎসবের মতো ভাটা পড়েছিল ছট পুজোতেও। সংক্রমনের জেরে তেমন কোনও ভিড় লক্ষ্য করা যায়নি ছট ঘাটগুলোতে। বিধি-নিষেধের মধ্য দিয়েই উদযাপন হল ছট পুজো। তবে এ বছর জাঁকজমকের সাথে পালন হল ছটপুজো। রবিবার দুপুর থেকে ছট পুজো দেখতে শহর শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ছট ঘাটগুলোতে দেখা গিয়েছিল দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। তেমনি সোমবার ভোর সকাল থেকেই বিভিন্ন ছট ঘাটগুলোতে উৎসাহিত দর্শনার্থীদের কোলাহল লক্ষ্য করা গেল ঠিক আগের মতো। শিলিগুড়ি পুর নিগমের সু-ব্যবস্থাপনা ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সজাগ দৃষ্টির মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হল ছট। এছাড়াও আপদকালীন পরিস্থিতির কথা মাথায়…
Read More
ওর্য়াড সম্পাদক বিষ্ণুপদ সাহার প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

ওর্য়াড সম্পাদক বিষ্ণুপদ সাহার প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

তৃণমূল দলের জন‍্য সব ত‍্যাগ করা সকলের বিষ্ণু চলে গেলেন চির নিদ্রায়। ২৩ নম্বর ওর্য়াড সম্পাদক বিষ্ণুপদ সাহাকে কেরে নিল "ডেঙ্গু"। কালী পূজোর রাত থেকে জ্বরে আক্রান্ত হয় ডাবগ্রাম নিবাসী বিষ্ণু সাহা। বিষ্ণুবাবু চাপা প্রকৃতির ছিলেন তাই জ্বরের খবর কাউকে দেননি। পরে আস্তে আস্তে শরীরের অবনতি হতে থাকে এবং সকলে বিষয়টি জানাজানি হতেই তাকে কলেজপাড়ার একটি বেসরকারী নাসিংহোমে ভর্তি করা হয়। শরীরের অবস্থা আরো অবনতি হতে থাকায় বিষ্ণু বাবুকে ঐ রাতেই হিলকার্ড রোডের আরেকটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে ডাঃ শেখর চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। ডাক্তার সূত্রে জানা যায়, ডেঙ্গু হবার কারনে রক্তের প্লেট রেট ২০ হাজারের নীচে নামার…
Read More