Editor

8890 Posts
ক্রিসমাস ২০২২

ক্রিসমাস ২০২২

যীশু খ্রিস্টের জন্ম স্মরণে বড়দিন পালিত হয়। ২৫শে ডিসেম্বর প্রধানত সারা বিশ্বে বড়দিন হিসেবে পালিত হয়। বিশ্বজুড়ে 'বড়দিন' উদযাপনের আর মাত্র কয়েকদিন বাকি। সেই দিনটির উপলক্ষে সমস্ত ঝলমলে আলো, প্রাণবন্ত প্রস্তুতির মাধ্যমে এই বছরের ক্রিসমাসকে বছরের আনন্দময় মুহূর্তগুলির মধ্যে একটি বিশেষ দিন করে তুলেছে যীশু খ্রিস্টের অনুগামীরা। নিউ টেস্টামেন্টে যেমন বলা হয়েছে, যীশু বেথলেহেমে জোসেফ এবং মেরির কাছে জন্মগ্রহণ করেছিলেন। উল্লেখ্য যে তার জন্মের সঠিক তারিখ জানা যায়নি। ওয়েস্টার্ন খ্রিস্টান চার্চ ২৫শে ডিসেম্বর ক্রিসমাস পালন করেছিল। এটি স্থির করা হয়েছিল প্রথম থেকে চতুর্থ শতাব্দীর মাঝামাঝি সময়ে। পরবর্তীকালে, সারা বিশ্ব এই তারিখটিকে বড়দিন হিসেবে পালন করে। ক্রিসমাস শুধুমাত্র খ্রিস্টানরা নয়, সারা…
Read More
“১৫ বছর আগে মজনু ভাই পেইন্টব্রাশ তুলেছিলেন”- অনিল কাপুর

“১৫ বছর আগে মজনু ভাই পেইন্টব্রাশ তুলেছিলেন”- অনিল কাপুর

অভিনেতা অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত 'ওয়েলকাম' বুধবার ১৫ বছর পূর্ণ করেছে। কোলাজ ছবিতে, অনিল ছবিটির কিছু ঝলক শেয়ার করেছেন। এই উপলক্ষটি চিহ্নিত করার জন্য, অভিনেতা অনিল কাপুর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে তার গল্পগুলিতে একটি কোলাজ ছবি শেয়ার করেছেন, যার ক্যাপশনে তিনি লিখেছেন, "১৫ বছর আগে মজনু ভাই পেইন্টব্রাশ তুলেছিলেন এবং বাকিটা ইতিহাস! #ওয়েলকাম ছিল, আছে এবং সবসময় থাকবে। এটি আমার সবচেয়ে লালিত চলচ্চিত্রগুলির মধ্যে একটি! এটা আশ্চর্যজনক যে কিভাবে কিছু গল্প এবং চরিত্র এত বছর পরেও বেঁচে থাকে। #ওয়েলকাম এবং মজনু ভাইকে এত ভালবাসা দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ।" আনিস বাজমি পরিচালিত 'ওয়েলকাম' ২০০৭ সালে মুক্তি পায় এবং এতে…
Read More
শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার

শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার

শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হলো ১৪তম উত্তরবঙ্গ পৌষ মেলার। শুক্রবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি হিলকার্ড রোড পরিক্রমা করে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। উত্তরবঙ্গের গর্ব উত্তরবঙ্গ পৌষ মেলা। মেলাতে ফুটিয়ে তোলা হয় উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে। এদিনের এই শোভাযাত্রায় আদিবাসী নৃত্য পরিবেশ করা হয়। এছাড়াও মেলাতে থাকবে বিভিন্ন ধরনের পিঠেপুলি ও উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির খাওয়ার। জানা গিয়েছে, আজ থেকে এই মেলা শুরু হয়ে চলবে আগামী 2 রা জানুয়ারি পর্যন্ত।
Read More
সাইকেল চালিয়ে মানুষকে সচেতন করলেন বিধায়িকা ও পুলিশ সুপার

সাইকেল চালিয়ে মানুষকে সচেতন করলেন বিধায়িকা ও পুলিশ সুপার

মানুষকে সচেতন করতে এবার পথে নামলেন বিধায়িকা ও পুলিশ সুপার। সাইকেল চালিয়ে মানুষকে সচেতন করলেন বিধায়িকা ও পুলিশ সুপার। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করার জন্য একটি সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। উক্ত এই সাইকেল র‍্যালিতে সাইকেল চালান সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা লাভলী মৈত্র ও বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শ্রীমতি পুষ্পা। রাস্তায় কোনও মানুষের যাতে দুর্ঘটনা না ঘটে সেদিকেও বিশেষ নজর দিয়ে হেলমেট বিহীন বাইক চালকদের হেলমেট পড়ে নিরাপদে বাইক চালানোর কথা জানান বিধায়িকা। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা লাভলি মৈত্র জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' কর্মসূচি নিয়ে…
Read More
বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান

বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান

বড়দিনের আগেই সেজে উঠেছে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন দোকান। করোনা অতিমারিতে দু-বছর বড়দিন তেমন ভাবে পালিত হয়নি। এবছর রীতিমতো ক্রেতাদের ঢল বিভিন্ন দোকানগুলোতে। বেশীরভাগ দোকান গুলোতে রাখা হয়েছে ছোটো, বড়ো সব ধরনের সান্তাক্লজের ডল এবং সান্তাক্লজের পোশাক। পাশাপাশি সাজিয়ে রাখা রয়েছে বিভিন্ন ধরনের কৃত্রিম পাইন গাছ এবং রকমারি কেক। স্বাভাবিকভাবেই দীর্ঘ করোনা অতিমারির পর এবছর বড়দিনের কেনাকাটায় দারুণ ভাবে গা-ভাসাচ্ছে অধিকাংশ আলিপুরদুয়ারের বাসিন্দারা। আসছে বড় দিন। তাই এবার শহরের মোড়ে মোড়ে দোকান গুলিও পসরা নিয়ে হাজির।  
Read More
রাতের অন্ধকারে শ্রীকৃষ্ণের মূর্তি পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

রাতের অন্ধকারে শ্রীকৃষ্ণের মূর্তি পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

শ্রীচৈতন্যের জন্মভূমি নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপে রাতের অন্ধকারে কে বা কারা পুড়িয়ে দিলো শ্রীকৃষ্ণের একটি মূর্তি? এই ঘটনা জুড়ে এলাকায় ছড়ায় তীব্র চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে গভীর রাতে নবদ্বীপ পৌরসভার আট নম্বর ওয়ার্ডে। এই ঘটনার খবর পেয়েই এদিন সকালে ঘটনাস্থলে ছুটে আসে নবদ্বীপ থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দা সূত্রে জানতে পারা যায়, গতকাল গভীর রাতে সদ্য সংস্কারের কাজ শেষ হওয়া রানী রাসমনির স্মৃতি বিজড়িত রানীর ঘাটে রাণী রাসমনির মূর্তির পাশাপাশি শ্রীকৃষ্ণের একটি মূর্তিও বসানো হয়েছিল হেরিটেজ কমিটির পক্ষ থেকে। সেই শ্রীকৃষ্ণের মূর্তিটিকে গতকাল রাতের অন্ধকারে কে বা কারা পুড়িয়ে…
Read More
সময়ের আগেই খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ

সময়ের আগেই খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ

খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। ২৩শে ডিসেম্বর সকালেই খুলে যাবে ব্রিজ। নির্ধারিত সময়ের আট দিন আগেই পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ। আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল বড় দিনের আগেই শেষ করতে হবে সাঁতরাগাছি সেতুর মেরামতির কাজ। ৩১শে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা থাকলেও দ্রুততার সাথে কাজ করে PWD। আগামী ২৩ তারিখ সকাল থেকেই পুরোপুরি স্বভাবিক হচ্ছে সাঁতরাগাছি সেতু। গত ১৯শে নভেম্বর থেকে সেতু মেরামতির কারণে আংশিকভাবে বন্ধ রয়েছে সাঁতরাগাছি সেতু।
Read More
কর্মীসভায় যোগ দিতে এসে শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করলেন কুনাল ঘোষ

কর্মীসভায় যোগ দিতে এসে শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করলেন কুনাল ঘোষ

আসানসোলে পদপৃষ্ট হওয়ার ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। এই ঘটনার পর থেকে এখনো তাকে কোনরকম সমবেদনা জানাতে দেখা যায়নি। এটা চরম লজ্জার বিষয়। মালদায় তৃণমূলের কর্মী সভায় যোগ দিতে এসে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের প্রধান বক্তা কুনাল ঘোষ। বুধবার দুপুরে হরিশ্চন্দ্রপুরে কর্মীসভায় যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনায় রাজ্য তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেন, আসানসোলে বিজেপির কম্বলবিলি অনুষ্ঠানে পদপৃষ্ঠের ঘটনা ঘটলো। মৃত এবং আহত হয়েছে অনেকে। তারপর থেকে আর শুভেন্দু অধিকারীর দেখা নেই। তিনি এখন দিল্লিতে অমিত শাহের পা চেটে বেড়াচ্ছেন। কিন্তু যেখানে…
Read More
দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের

দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে উঠে আসা স্বজন পোষনের অভিযোগের পর দলের পঞ্চায়েত প্রধান সহ দলীয় নেতৃত্বদের আবাস যোজনার ঘর না নেওয়ার নির্দেশ জেলা তৃণমূল কংগ্রেসের। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তার ফেসবুক একাউন্ট থেকে দলীয় নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধানদের নির্দেশ দিয়েছেন কোন পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত নির্বাচনে যারা প্রার্থী হতে চান তাদের নামে সরকারি ঘর বরাদ্দ হলে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন। অভিজিৎ দে ভৌমিক এর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। পঞ্চায়েত নির্বাচনের আগে ড্যামেজ কন্ট্রোল করতেই জেলা…
Read More
জলপাইগুড়ি শহরে ছেয়ে গেছে দার্জিলিংয়ের কমলা লেবুতে

জলপাইগুড়ি শহরে ছেয়ে গেছে দার্জিলিংয়ের কমলা লেবুতে

শীতের পিকনিক,স্কুলের অ্যানুয়াল স্পোর্টস,কিংবা ভরপেট খেয়ে বাড়ির ছাদে রোদ পোহানোর ফাঁকে দার্জিলিং চায়ের মতোই সুগন্ধ এবং মিষ্টত্বের কারণে জনপ্রিয়তা পেয়ে থাকে পাহাড়ের কমলালেবু৷ তাই এবার মানুষের চাহিদা অনুযায়ী জলপাইগুড়ি শহরে ছেয়ে গেছে দার্জিলিং এর কমলা লেবু। সাতসকালে দোকানে দোকানে সেই ভিড় লক্ষ্য করা গেল। চুটিয়ে দার্জিলিংয়ের কমলা লেবুর স্বাদ পেতে ভিড় করছেন ক্রেতারা। ব্যবসা ভালো জমেছে আর তাই খুশি উপর থেকে নেমে আসা ব্যবসায়ীরা। তবে দামে বড়ো কিছু হেরফের নেই,মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রয়েছে এই কমলালেবুর দাম। তবে দেখার বিষয় পুরোনো স্বাদ রয়েছে কিনা এবারের নতুন কমলালেবুর মধ্যে।
Read More