Editor

8029 Posts
সম্পূর্ণ অক্ষত রয়েছে চার বছরের চিতা বাঘটি

সম্পূর্ণ অক্ষত রয়েছে চার বছরের চিতা বাঘটি

একদিকে পুরুলিয়ার পাহাড়ে চলছে বাঘিনীর খোঁজ। এরই মধ্যে আলিপুর দুয়ারে মথুরা চা বাগানে খাঁচাবন্দি হল আরও একটি চিতাবাঘ। এই নিয়ে গত এক মাসে এই এলাকায় তিনটি চিতাবাঘ ধরা পড়ল। বন দফতর সূত্রে খবর, সম্পূর্ণ অক্ষত রয়েছে চার বছরের চিতাবাঘটি। দেহে কোনও আঘাতের চিহ্নও নেই। সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। গত কয়েকদিন ধরেই পুরুলিয়ার বান্দোয়ানে বাঘিনীর খোঁজ চলছে অনবরত। চারদিন পেরিয়ে গেলেও এখনও বাগে আসেনি বাঘিনী। উড়িষ্যা থেকে ঝাড়খন্ড হয়ে রাজ্যের ঝাড়গ্রামের পর বর্তমানে পুরুলিয়ার বান্দোয়ান থানা এলাকার রাইকা পাহাড়ের কেশরা জঙ্গলের আশেপাশে অবস্থান রয়েছে এই বাঘিনীর। কখনও ভারারিয়া পাহাড়, কখনও ঝাড়ুয়া পাহাড় - রেডিও কলারের মাধ্যমে…
Read More
ড. বি আর আম্বেদকর নাম অপব্যবহারের জন্য কংগ্রেসের নিন্দা ও ক্ষমা চাওয়ার দাবি মুখ্যমন্ত্রীর

ড. বি আর আম্বেদকর নাম অপব্যবহারের জন্য কংগ্রেসের নিন্দা ও ক্ষমা চাওয়ার দাবি মুখ্যমন্ত্রীর

সম্প্রতি অনুষ্ঠিত নর্থ ইস্টার্ন কাউন্সিলের (এনইসি) পূর্ণাঙ্গ অধিবেশন ত্রিপুরা রাজ্য এবং অন্যান্য উত্তর-পূর্ব রাজ্যগুলিকে ব্যাপকভাবে উপকৃত করবে। কারণ এই ধরনের বৈঠকের মাধ্যমে এই অঞ্চলে উন্নয়নমূলক কাজে আরো গতি নিয়ে আসবে। বুধবার সন্ধ্যায় আগরতলার কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এর পাশাপাশি সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরকে নিয়ে রাজনীতি ইস্যুতে বিরোধী কংগ্রেস দলের তীব্র সমালোচনা করেন তিনি।  মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন,  নর্থ ইস্টার্ন কাউন্সিলের (এনইসি) ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশন চলাকালীন উত্তর-পূর্ব রাজ্যগুলির সমস্ত মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালগণ উপস্থিত ছিলেন এবং তাঁরা ত্রিপুরা সম্পর্কে আরও ভাল ধারণা অর্জন করেছেন। অনেক মানুষ এখনো…
Read More
ত্রিপুরার উন্নয়নের জন্য তরুণ প্রজন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ: মুখ্যমন্ত্রী

ত্রিপুরার উন্নয়নের জন্য তরুণ প্রজন্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ: মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের আধিকারিকগণ প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে মুখ্য ভূমিকা পালন করছেন। যা রাজ্যে সুশাসনের অন্যতম উদাহরণ। সুশাসনের অন্যতম লক্ষ্যই হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা। সেই দিশায় কাজ করছে রাজ্য সরকার। বুধবার আগরতলার প্রজ্ঞাভবনে সুশাসন দিবস পালনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আজ আমরা ভারতরত্ন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শতবর্ষ উদযাপন করছি। সর্বপ্রথমে আমি উনার প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অটল জীর জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে পালন…
Read More
ত্রিপুরা সরকারের নেশা মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে পুলিশের উদ্যোগে নেশা বিরোধী অভিযান

ত্রিপুরা সরকারের নেশা মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে পুলিশের উদ্যোগে নেশা বিরোধী অভিযান

বনদপ্তরের জমিতে প্রায় ১ লক্ষ গাঁজা গাছ ধ্বংস,গাঁজা চাষিদের মাথায় হাত। ত্রিপুরা সরকারের নেশা মুক্ত রাজ্য গঠনের লক্ষ্যে পুলিশের উদ্যোগে নেশা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কলমচৌড়া থানাধীন মানিক্যনগর ও ভেলুয়ারচর দুটি এলাকায় পুলিশ ও টিএসআর-এর ক্রাইম ব্রাঞ্চের এনটি নারকোটিক্স ড্রোন ক্যামেরার মাধ্যমে গাঁজা বাগান চিহ্নিত করে এই যৌথ অভিযানে প্রায় এক লক্ষ উপযুক্ত গাঁজা গাছ ধ্বংস করা হয়। অভিযানের ফলে গাঁজা চাষিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দেড়টা পর্যন্ত চলে এই বিশেষ অভিযান। কলমচৌড়া থানার ওসি নাড়ু গোপাল দেবের নেতৃত্বে পুলিশ ও টিএসআর-বাহিনী মানিক্যনগর ও ভেলুয়ারচর দুইটি এলাকায় বনদপ্তরের জমিতে অবৈধ গাঁজা চাষের সন্ধান…
Read More
শাল, কম্বল নিয়ে এ পাড়া ও পাড়ায় ঘুরে ডাক ছেড়ে ফেরি করে বেড়ানো ফর্সা দাড়িওয়ালা কাশ্মীরিদের দেখলে কেমন যেন সেলুলয়েডের ছবি বিশ্বাসের কথা মনে পড়ে যেত

শাল, কম্বল নিয়ে এ পাড়া ও পাড়ায় ঘুরে ডাক ছেড়ে ফেরি করে বেড়ানো ফর্সা দাড়িওয়ালা কাশ্মীরিদের দেখলে কেমন যেন সেলুলয়েডের ছবি বিশ্বাসের কথা মনে পড়ে যেত

সে দু-এক দশক আগের কথা। রবিবারে রবিবারে হলে গিয়ে সিনেমা দেখা আর কমলালেবু, ছোলা, শীতের রোদ পোহানো। বালুরঘাটে তখনও এত দোকান হয়নি। মলের তো প্রশ্নই ছিল না। বড়বাজারের কয়েকটি শুধু দোকান। কাশ্মীরের শালের ব্যবসা তাই জমজমাট। পাহাড়ি গ্রাম থেকে সংগ্রহ করে আনা রকমারি নকশাকাটা হাতে-বোনা সোয়েটার। কাজ করা রঙিন শাল, কম্বল নিয়ে এ পাড়া ও পাড়ায় ঘুরে ডাক ছেড়ে ফেরি করে বেড়ানো ফর্সা দাড়িওয়ালা কাশ্মীরিদের দেখলে কেমন যেন সেলুলয়েডের ছবি বিশ্বাসের কথা মনে পড়ে যেত। পাহাড় থেকে সমতলে নেমে হিং বিক্রি করতে এসে মিনির সঙ্গে ভাব জমিয়ে তোলা রহমত কাবুলিওয়ালার উত্তরাধিকারীই যেন তাঁরা। কিছুটা ভয়ের চোখেই তাঁদের দেখত তল্লাটের ছেলে-ছোকরারা।গিটারের…
Read More
উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী

উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজন্য উত্তর পূর্বাঞ্চলকে অষ্টলক্ষী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। একই ধারায় ত্রিপুরায় সকল অংশের মানুষকে সুশাসন দেওয়ার লক্ষ্যে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। এজন্য আলাদা করে ত্রিপুরায় সুশাসন বিভাগ চালু করা হয়েছে। মঙ্গলবার হরিয়ানার গুরুগ্রামের এসজিটি ইউনিভার্সিটিতে কার্যকরী বাস্তবায়নের মাধ্যমে সুশাসন সম্পর্কিত বিষয়ে আয়োজিত সম্মেলনে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, এসজিটি ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। এবার ত্রিপুরায় প্রথমবারের মতো নর্থ ইস্টার্ন কাউন্সিলের অধিবেশন অনু্ঠিত হয়েছে। এরপরই আমাকে এখানে আসতে হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, আমি উত্তর পূর্বাঞ্চলের…
Read More
জীবনে ঝুঁকি নিয়ে  হাতি তাড়াচ্ছেন চা বাগানের শ্রমিকরা

জীবনে ঝুঁকি নিয়ে হাতি তাড়াচ্ছেন চা বাগানের শ্রমিকরা

  সাত সকালের চা বাগানে হাতির দল দেখে হইচই পড়ে গেল বানারহাটের হলদিবাড়ি চা বাগানে। সকাল সাতটা নাগাদ পাশের মরাঘাট জঙ্গল থেকে প্রায় ১৫ টি হাতির একটি দল ঢুকে পড়ে চা বাগানের ২৫ নম্বর সেকশনে। মঙ্গলবার সকালবেলা বাগানে কাজে যোগ দিতে যাওয়ার সময় হাতের দলটিকে দেখতে পেয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতির দলে বেশ কয়েকটি শাবক ছিল বলেও দাবি। খবর দেওয়া হয় বনদফতরের কর্মীদের। বনকর্মীরা আসতে দেরি করায় বাগান শ্রমিকরা নিজেরাই পটকা ফাটিয়ে হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন। উল্লেখ্য,যেভাবে জীবনে ঝুঁকি নিয়ে চা বাগানের শ্রমিকরা হাতি তাড়াতে যাচ্ছেন তাতে বড় বিপদ ঘটতে পারে। এর আগেও ডুয়ার্সের হাতি তাড়াতে গিয়ে…
Read More
বড়দিনে পর্যটকেরা পাড়ি দিচ্ছেন শৈলশহরে

বড়দিনে পর্যটকেরা পাড়ি দিচ্ছেন শৈলশহরে

ডিসেম্বরের রোদ ঝলমলে আবহাওয়ায় পাহাড় যেন হাতছানি দিয়ে ডাকছে। কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে পর্যটকদের ঢল নেমেছে দার্জিলিংয়ে। বড়দিনের আগে কলকাতা তো বটেই, দেশের নানা প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমিকরা এসে নামছেন এনজেপিতে। এরপর পাড়ি দিচ্ছেন শৈলশহরে। আর এই সুযোগে একশ্রেণির গাড়িচালক দ্বিগুণ ভাড়া হাঁকছেন বলে অভিযোগ। যা নিয়ে পর্যটকদের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও বেশি ভাড়া চাওয়ার অভিযোগ অস্বীকার করেছে গাড়িচালকদের সংগঠন। পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, জানুয়ারির প্রথম সপ্তাহ দার্জিলিং সহ পাহাড়ের হোটেলগুলিতে বুকিং প্রায় শেষ। ২০ ডিসেম্বর থেকেই পাহাড়মুখী হয়েছেন এরাজ্যের তো বটেই ভিনরাজ্যের পর্যটকরাও। তবে তাঁদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে গাড়িভাড়া। এবিষয়ে এনজেপিতে ট্যাক্সি মালিকদের সংগঠনের সভাপতি…
Read More
শিলিগুড়ি শহর থেকে হারিয়ে গিয়েছে কাঠের ঘর

শিলিগুড়ি শহর থেকে হারিয়ে গিয়েছে কাঠের ঘর

 ‘চোখের সামনে থেকে একে একে উধাও হয়ে গিয়েছে কাঠের পাটাতনগুলো। এবার একটা ঘরের একাংশ পুড়েও গেল।’ কথাগুলো বলার সময় কোথায় যেন আবেগবিহ্বল হয়ে পড়ছিলেন কবি সুভান দাস। বলছিলেন, ‘পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই এলাকায় আমরা থাকছি। ব্রিটিশ আমলের ওই ঘরগুলোর কত গল্প দাদুদের কাছ থেকে শুনেছি। খারাপ লাগছে। ওই জায়গারই এখন এই পরিস্থিতি।’ শহর থেকে হারিয়ে গিয়েছে কাঠের ঘর। ডিআই ফান্ড মার্কেটের স্মৃতিবিজড়িত হাটুবাবুর ঘর ও হাট পরিচালনার ঘরটি একসময় সংরক্ষণের চিন্তাভাবনাও করেছিল বাম নিয়ন্ত্রাধীন পুরনিগম। যদিও পরবর্তীতে কোনও উদ্যোগ নজরে পড়েনি। রাতের অন্ধকারে ওই ঘর ভেঙে কাঠ চুরি অব্যাহত ছিল। এরমধ্যেই একটিতে শনিবার রাতে আগুন ধরে যাওয়ায় আরও…
Read More
রাজ্যবাসীকে কুম্ভ মেলায় অংশগ্রহণ করার আবেদন জানান মেলা কমিটির সাধুসন্তরা

রাজ্যবাসীকে কুম্ভ মেলায় অংশগ্রহণ করার আবেদন জানান মেলা কমিটির সাধুসন্তরা

আগামী ২৫ ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি ২০২৫  অর্থাৎ আট দিনব্যাপী রানির বাজার কুম্ভ কালি মেলা প্রাঙ্গণে বিরাট কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। রাজ্যবাসীকে কুম্ভ মেলায় অংশগ্রহণ করার আবেদন জানান মেলা কমিটির সাধুসন্তরা। আর্থিক দিক দিয়ে দুর্বল থাকার কারণে  কুম্ভ নগরীতে গিয়ে কুম্ভমেলা দেখতে পারেন না রাজ্যের অধিকাংশ মানুষ। তাই তাদের কথা চিন্তা করে  এই  বিরাট কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মহতি মেলায়  দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধুসন্তরা উপস্থিত থাকবেন। আর এই মেলাকে নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মেলা কমিটি। সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে আট দিনব্যাপী মেলার বিষয়ে বিস্তারিত জানান মেলা কমিটির সাধু সন্তরা। পাশাপাশি তারা এই বৃহৎ…
Read More