Editor

8890 Posts
ধর্মঘট ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর

ধর্মঘট ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর

ধর্মঘট সমর্থনকারীদের সঙ্গে টিএমসিপির সংঘর্ষ, উত্তপ্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বকেয়া ডিএ-র দাবিতে শুক্রবার রাজ্যজুড়ে চলছে ধর্মঘট। আর এই ধর্মঘট ঘিরে রণক্ষেত্রের চেহারা নিলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর।শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গেট আটকে বিক্ষোভ অবস্থান শুরু করেন ধর্মঘট সমর্থনকারী সর্বভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠন (এআইডিএসও)-এর সমর্থকরা। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর সদস্যরা তাঁদের বাধা দেন বলে অভিযোগ। এর জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দু’পক্ষের মধ্যে ব্যাপক মারামারি শুরু হয় বলে অভিযোগ।
Read More
ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের প্রভাব দেখা গেল কোচবিহারে

ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের প্রভাব দেখা গেল কোচবিহারে

বকেয়া মহার্ঘ্য ভাতার (ডিএ) দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘট নিয়ে তৃণমূলের সঙ্গে চাপানউতর শুরু হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। আজ, শুক্রবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা গেল কোচবিহারে। কোচবিহার শহরের বেশিরভাগ স্কুল কলেজ এবং সরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতির হার নেই বললেই চলে। বেশ কয়েকটি দপ্তরে তালা ঝুলিয়ে দেয় ধর্মঘট সমর্থনকারীরা। এদিন কোচবিহার শহরে ধর্মঘট সমর্থনকারীরা দফায় দফায় মিছিল বের করে কোচবিহার শহরে।
Read More
ধর্মঘটকে ব্যর্থ করতে হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের

ধর্মঘটকে ব্যর্থ করতে হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের

রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির যৌথ মঞ্চের পক্ষ থেকে শুক্রবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘট কে ব্যর্থ করতে দিনহাটা সরকারি অফিস এবং বিভিন্ন স্কুলে গিয়ে কর্মীদের হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের। আগামীকাল ধর্মঘটে সামিল হলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিতে দেখা যায় তৃণমূল নেতাদের। আর এই ঘটনার পর স্বাভাবিকভাবেই গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সরকারি কর্মচারীরা।
Read More
তিন কিশোরের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে স্মারকলিপি দিলো সিপিআইএম

তিন কিশোরের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ সহ একাধিক দাবিতে স্মারকলিপি দিলো সিপিআইএম

বালাসন নদীতে বালি পাথর তুলতে গিয়ে মৃত তিন কিশোরের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, নদী থেকে বালি পাথর তোলার অনুমতি দেওয়া সহ অবিলম্বে বালি পাথর লুঠ বন্ধের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়ির মহকুমাশাসককে স্মারকলিপি দিলো সিপিআইএম। এদিন মহকুমা পরিষদের প্রাক্তণ সভাধিপতি তাপস সরকারের নেতৃত্বে সিপিআইএম কর্মীরা মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর তারা স্মারকলিপি প্রদান করেন। পাশাপাশি সম্প্রতি বালাসন নদীতে বালি পাথর তুলতে গিয়ে তিন কিশোরের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করেছে সিপিআইএম কর্মীরা।
Read More
দোল উৎসবে মাতল কোচবিহারবাসী

দোল উৎসবে মাতল কোচবিহারবাসী

দোল উৎসবের মেতে উঠল কোচবিহার। কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে সকাল থেকেই ভিড় পড়েছে দর্শনার্থীদের। কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন কে প্রথমে আবির ছোয়ানোর পর কোচবিহার বাসী শুরু করে আবির খেলা। রাজ আমল থেকে এই নিয়মই দোল উৎসব হয়ে আসছে কোচবিহারের মদনমোহন মন্দিরে। তাই সকাল থেকেই আজ ভিড় ছিল চোখে পড়ার মতো।
Read More
বাংলা থ্রিলার সিনেমা “বরফি”-র টিজার মানুষের মধ্যে কৌতূহল জাগিয়েছে

বাংলা থ্রিলার সিনেমা “বরফি”-র টিজার মানুষের মধ্যে কৌতূহল জাগিয়েছে

“৬০এর পরে” ও 'বিজয় দশমী' বানানোর পর বাংলা সিনেমার বিখ্যাত তরুণ পরিচালক সৌভিক দে নিয়ে আসছেন এক নিবিড় হত্যা রহস্য বরফি (বরফি)। এমএস ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের সহযোগিতায় প্রযোজক মীনা শেঠি মণ্ডলের সাসপেন্স থ্রিলারের টিজার দারুণ সাড়া পাচ্ছে। টিজারটি একটি রহস্যময় সংলাপ দিয়ে শুরু হয় "তিনি ১৪ বছর ধরে নিখোঁজ, কলেজের পড়াশোনা শেষ করার সাথে সাথে তিনি কোথায় নিখোঁজ, জানি না বরফি আমাদের সাথে যোগাযোগ করবে কি না?" ছবিটির গল্প কলকাতায় রহস্যজনক হত্যাকাণ্ড নিয়ে। পুলিশের সন্দেহ একজন সিরিয়াল কিলার এই সব করছে। পুলিশ কি সিরিয়াল কিলারকে ধরতে পারবে? এটাই এই ছবির মূল বিষয়। ছবিটির পরিচালক সৌভিক দে জানিয়েছেন, এটি একটি রাজনৈতিক…
Read More
The “Borfi” teaser raised curiosity among people

The “Borfi” teaser raised curiosity among people

The famous director and writer of Bengali films Souvik Dey's upcoming movie "borfi" is a murder mystery produced by Meena Sethi Mandal under MS Films & Productions whose teaser is out and getting a warm response from the people. The story of the movie is about the murders that occurring in the city of Calcutta, which police suspect is done by some mysterious serial killer, and police are up to this case and trying to solve the case and stop more massacres. Actress Chandreyee Ghosh is playing the title role in the film "Borfi". The movie is all about the…
Read More
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগাম বসন্ত উৎসব পালন করলেন তৃতীয় লিঙ্গের সদস্যরা

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগাম বসন্ত উৎসব পালন করলেন তৃতীয় লিঙ্গের সদস্যরা

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগাম বসন্ত উৎসব পালন করলেন জলপাইগুড়ি‌র তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা। YRG Care Jalpaiguri নামে একটি সংস্থার উদ‍্যোগে জলপাইগুড়ি শহর ও শহরতলীর আশেপাশের তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। একে অপরকে আবির মাখিয়ে, মিষ্টিমুখ করিয়ে শোভাযাত্রা করেন তারা। নাচ, গান ও আনন্দ করে মনোমুগ্ধকর একটি দিন পালন করেন সকলে। YRG Care সংস্থার সদস্যরা জানান, "তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে আমরা কাজ করি। তাদের স্বাস্থ্য, খাদ্য সংস্থানের পাশাপাশি সমাজে মাথা তুলে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করি। ট্রান্সজেন্ডার মানুষদের নিয়ে বর্ণ বৈষম্য দূর করার জন্য সকলকে এক ছাতার তলায় এনে সচেতনতা প্রচার‌ও করা হয়। বসন্ত উৎসব উপলক্ষে এমন…
Read More
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে সুষমা স্বরাজের ভূমিকায় থাকছেন নীনা গুপ্তা

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে সুষমা স্বরাজের ভূমিকায় থাকছেন নীনা গুপ্তা

মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের ট্রেলারটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে এবং সর্বসম্মত প্রশংসা পেয়েছে। প্রধান চরিত্রে রানী মুখার্জি অভিনীত, এটি সাম্প্রতিক সময়ে একটি বিরল চলচ্চিত্র যার ট্রেলারটি বেশ কয়েকজন বলিউড অভিনেতা ভাগ করে নিয়েছেন। রানির শক্তিশালী অভিনয় ছাড়াও, এটি একটি চমকপ্রদ সত্য গল্পের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাও মানুষের নজর কেড়েছে। একটি সূত্র আমাদের জানিয়েছে, "মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে নীনা গুপ্তাও রয়েছে, যেমনটি ট্রেলারে দেখা গেছে। তিনি প্রয়াত মন্ত্রী সুষমা স্বরাজের দ্বারা অনুপ্রাণিত একটি চরিত্রে অভিনয় করেছেন।" মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সাগরিকা চক্রবর্তীর জীবনের উপর ভিত্তি করে তৈরি, যিনি নরওয়ে সরকারের বিরুদ্ধে কঠিন যুদ্ধ করেছিলেন ইউরোপীয় দেশের কর্তৃপক্ষ তার…
Read More
মন্ত্রী জন-বারলার বাড়ির সামনে ধর্নায় মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

মন্ত্রী জন-বারলার বাড়ির সামনে ধর্নায় মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

দাবি পূরণ না হওয়ায় ফের কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ তৃনমূল চা শ্রমিক সংগঠনের। এবার অবস্থান বিক্ষোভে সামিল হলেন আইন মন্ত্রী মলয় ঘটক ও আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের চার দফা দাবি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়ির সামনে ধর্নায় বসলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। আইএনটিটিইউসি ও তৃণমূল কংগ্রেসের চা বাগান শ্রমিক ইউনিয়নের কর্মী ও সমর্থকরা সকাল থেকে ধর্নায় বসে। শ্রমিক সংগঠনের অভিযোগ চা শ্রমিকদের পিএফ দুর্নীতি, কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন বাজেটে চা শ্রমিকদের সার্বিক উন্নয়নের জন্য ১ হাজার কোটি টাকা প্যাকেজ ঘোষনা করেছিল সেই টাকার দুর্নীতি, শ্রমিকদের ৫৮ বছরের বদলে ৬০ বছরে অবসর, চা…
Read More