Editor

8890 Posts
বিয়ে নিয়ে মুখ খুললেন ভাইজান

বিয়ে নিয়ে মুখ খুললেন ভাইজান

বলি তারকাকে শীঘ্রই 'আপ কি আদালত'-এর নতুন পর্বে দেখা যাবে। আর দাবাং তারকা হোস্ট রজত শর্মার প্রশ্নের মুখোমুখি হবেন। তাকে খুব শান্ত ভঙ্গিতে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে দেখা যাবে। এই জনপ্রিয় টক শোতে তিনি প্রথমবারের মতো উপস্থিত হননি, অভিনেতাকে 'দাবাং 2'-এর প্রচারের সময়ও শোতে দেখা গিয়েছিল।অনুষ্ঠানের টিজারে দেখা গেছে, প্রেম থেকে বিয়ে পর্যন্ত সব বিষয়েই রিল্যাক্স মুডে উত্তর দিয়েছেন সালমান। কবে বিয়ে করছেন সালমান খান? এই মিলিয়ন ডলার প্রশ্নের জবাবে নায়ক বলেন, একটা সময় ছিল যখন তিনি বিয়ে করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তা ভেস্তে যায়। 'কিসি কা ভাই জান'-এর ট্রেলার লঞ্চের সময়, অভিনেতা শেহনাজকে 'চলতে' বলতে বলে বিতর্কে পড়েছিলেন। এই…
Read More
সোশ্যাল মিডিয়ায় শংকর ঘোষকে প্রাণনাশের হুমকির অভিযোগ খোদ বিধায়কের

সোশ্যাল মিডিয়ায় শংকর ঘোষকে প্রাণনাশের হুমকির অভিযোগ খোদ বিধায়কের

সোশ্যাল মিডিয়ায় শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষকে দেওয়া হলো প্রাণনাশের হুমকি। অভিযোগ, খোদ বিধায়কের। শনিবার এই বিষয় নিয়ে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিধায়ক। বিধায়কের অভিযোগ,গত ২৭ তারিখ সোশ্যাল মিডিয়াতে তিনি কালিয়াগঞ্জে নাবালিকা মৃত্যু ও পরবর্তীতে এক যুবকের মৃত্যু নিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে একটি কমেন্ট আসে যেখানে বলা হয় বিধায়ককে গ্রেফতার করে প্রাণে মারা উচিত। যেই প্রোফাইল থেকে এই বক্তব্যটি আসে তার বিরুদ্ধে তিনি অভিযোগ করেন। অভিযোগ দায়ের করার পর তিনি জানান, যেই টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে সেটি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করে। তাই সরাসরি প্রাণ নাশের হুমকি শাসক দলের বিরুদ্ধেই আনেন।
Read More
সরকারি রাস্তা দখল করে বহুতল নির্মাণের অভিযোগ

সরকারি রাস্তা দখল করে বহুতল নির্মাণের অভিযোগ

ইস্টার্ন বাইপাস এলাকায় সরকারি রাস্তা দখল করে তৈরি হচ্ছে একটি বহুতল। এমনি অভিযোগ তুলে ওই এলাকায় বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় একটি বহুতল তৈরি করছে একটি বেসরকারি সংস্থা। ভারতীয় জনতা পার্টির অভিযোগ বনদপ্তরের একটি সরকারি রাস্তা দখল করে ওই বহুতল নির্মাণের কাজ চলছে। কাজ বন্ধ করার দাবিতে বৃহস্পতিবার ওই নির্মিয়মান বহুতলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ডাবগ্রাম-ফুলবাড়ীর বিধায়ক শিখা চ্যাটার্জী ও বিজেপি কর্মীরা। এদিন এই বিক্ষোভকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়।পরিস্থিতির মোকাবেলা করতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
Read More
রাজ্য সরকারের তৈরী জমি লুটের আইনের বিরুদ্ধে চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ

রাজ্য সরকারের তৈরী জমি লুটের আইনের বিরুদ্ধে চা বাগানের শ্রমিকদের বিক্ষোভ

চা বাগানের জমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ভুমি হারা হওয়ার আশঙ্কায় বারো লক্ষ আদিবাসী সহ অন্যান্য শ্রমিক পরিবার। রাজ্য সরকারের তৈরী জমি লুটের আইনের বিরুদ্ধে আন্দোলন চা বলয়ে। চা বাগান সহ অন্যান্য ক্ষেত্রের লিজহোল্ড জমিকে ফ্রী হোল্ড করে ঊর্ধ্বসীমা তুলে অন্যান্য ব্যাবসায় রূপান্তর এবং ব্যাবহারের জন্য পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইনে যে সংশোধন তার ফলে কার্যত ভূমি হারা হতে হবে কয়েকশো বছর ধরে বংশানুক্রমে চা বাগানে বসবাসকারি আদিবাসী শ্রমিকদের। বৃহস্পতিবার জয়েন্ট ফোরামের পক্ষ থেকে মাটিগাড়া ব্লকের ভূমি ও ভুমি রাজস্ব দপ্তরে জমায়েত হয়ে আন্দোলনকারীরা চা বাগানবাসীদের জমির অধিকার দ্রুত ফিরিয়ে দেওয়া সহ রাজ্য সরকারের জমি লুটের আইন বাতিলের দাবিতে বিক্ষোভে…
Read More
পাহাড়ে লড়বে এসডিপিআই

পাহাড়ে লড়বে এসডিপিআই

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (এস ডি পি আই) এবারে পাহাড়ের পঞ্চায়েত নির্বাচনেও লড়াই করবে। বুধবার দলের দার্জিলিং জেলা কমিটির সভাপতি ফয়জাল আহমেদ এই ঘোষণা করেন। পাশাপাশি জানান, আসন্ন লোকসভা নির্বাচনেও রাজ্যে তাঁরা ১০ আসনে প্রার্থী দেবেন। এর মধ্যে দার্জিলিং আসনও রয়েছে। ফয়জাল জানান, 'বিজেপি স্রেফ ভাগাভাগির খেলা খেলছে। একই কাজ করে যাচ্ছেন এখানকার বিজেপি সাংসদ রাজু বিস্তাও। এদের পরাস্ত করে পাহাড়ের উন্নয়নের বাতাবরণ তৈরী করাই আমাদের উদ্দেশ্য।' এসডিপিআই এদিন কেন্দ্রের বিজেপি সরকারের চূড়ান্ত সমালোচনা করে। তবে রাজ্য সরকারের কাজগুলোর ভুয়সী প্রশংসা করেন।
Read More
কিশোরী মৃত্যুর জের, কালিয়াগঞ্জে উর্দি খুলে পুলিশকে পেটাল উন্মত্ত জনতা!

কিশোরী মৃত্যুর জের, কালিয়াগঞ্জে উর্দি খুলে পুলিশকে পেটাল উন্মত্ত জনতা!

কালিয়াগঞ্জে উন্মত্ত জনতার রোষের মুখে পুলিশকর্মীরা। প্রাণ বাঁচাতে থানা থেকে পালিয়ে প্রায় ৩০০ মিটার দূরে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। যদিও তাতেও জনতার রোষ থেকে রেহাই মেলেনি। রীতিমতো বাড়িটির দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশকে পেটায় তারা। প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে, ক্ষুব্ধ বাসিন্দারা লাঠি দিয়ে পুলিশকর্মীদের পেটাচ্ছে। বারবার ক্ষমাপ্রার্থনা করলেও রেহাই পাননি ওই পুলিশকর্মীরা। চলে বেধড়ক মারধর। অভিযোগ, তাঁদের উর্দি খুলেও মারধর করা হয়েছে। মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে নাক-মুখ। এমনকি, জনতার রোষ থেকে রেহাই পাননি বাড়িটির মালিকও। প্রাণ বাঁচাতে স্থানীয় একটি মন্দিরে আশ্রয় নেয় পরিবারটি। বাড়ির মালিকের দাবি, তাঁদের ওপর চড়াও হওয়ার পাশাপাশি, ঘর থেকে টাকা, গয়না লুট করেছে…
Read More
অভিষেকের দরবারে বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিবার

অভিষেকের দরবারে বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিবার

গিতালদহে বিএসএফের গুলিতে নিহত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের সদস্যরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন। যুবকের বাবা শিবেন বর্মন ও মা সুখমনি বর্মন মঙ্গলবার সকালে বামনহাট সেন্ট্রাল কলোনির মাঠে আসেন। তাঁরা জানান, তাঁরা অভিষেকের সঙ্গে দেখা করতেই এসেছেন। গত ২৪ ডিসেম্বর গিতালদহে বিএসএফের গুলিতে মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা প্রেমকুমার বর্মনের। বিএসএফের দাবি, তিনি চোরাচালানকারী। যদিও বাসিন্দাদের দাবি, ওই যুবক জমিতে চাষ করতে গিয়েছিলেন। গোটা বিষয়টি নিয়ে আসরে নামে তৃণমূল। কিছুদিন আগে মাথাভাঙার মাঠে প্রেমকুমারের পরিবারের সদস্যদের আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর এদিন তাঁরা দেখা করতে আসেন। প্রেমকুমার বর্মনের পরিবারের পাশাপাশি মঙ্গলবার দিনহাটার বামনহাটে অভিষেকের তাঁবুতে যান বিএসএফের…
Read More
ভূস্বর্গ সফরে যাচ্ছেন বাদশাহ

ভূস্বর্গ সফরে যাচ্ছেন বাদশাহ

চলতি বছরের ২৩ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমাটি। দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরছে বাদশা, ব্যবসা সফলতার দিক দিয়েও নজির স্থাপন করেছে ছবিটি। যাইহোক, তাদের মধ্যে এটি উল্লেখযোগ্য যে শাহরুখের চলচ্চিত্রের কারণে 32 বছর পর কাশ্মীরে সিনেমা হল খোলা হয়েছিল, কাশ্মীরিরা থিয়েটারের বাইরে লাইনে পাঠান দেখতে গিয়েছিল। এবার শাহরুখ নিজেই কাশ্মীরে। উপলক্ষ্য, তার আসন্ন ছবি 'ডাংকি'র গানের দৃশ্যের শুটিং। সূত্রের খবর, ছবির পরিচালক রাজকুমার হিরানি এবং কোরিওগ্রাফার গণেশ আচার্য ইতিমধ্যেই সোনমার্গ পৌঁছেছেন। এখন রাজার অপেক্ষায়। একটা সময় ছিল যখন আউটডোর শুটিংয়ের জন্য বলিউডের প্রথম পছন্দ ছিল কাশ্মীর। যাইহোক, 1990 থেকে 2018 সাল পর্যন্ত, রাজনৈতিক অস্থিরতা এবং সন্ত্রাসবাদের…
Read More
অভিষেকের সভার আগে তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

অভিষেকের সভার আগে তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সভার আগে তৃণমূলের পতাকা ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পাল্টা বিজেপির দলীয় পতাকা ছেড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তুফানগঞ্জ এর চিলাখানা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়ন বিশাল পুলিশ বাহিনী। সোমবার সকালে তুফানগঞ্জ থানার অন্তর্গত চিলাখানা-১ নং গ্রাম পঞ্চায়েতের চিলাখানা বাজার এলাকায় তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। একই সঙ্গে পতাকা খুলে ফেলার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার পর বাঁশ বাটাম নিয়ে মিছিল করে তৃণমূল কংগ্রেস। অপরদিকে, পাল্টা মিছিল করে বিজেপি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অবশেষে তুফানগঞ্জ থানার পুলিশর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
Read More
৪টি সোনা সমেত ১৭টি পদক ঘরে তুললো জলপাইগুড়ি বড়বাড়ি স্পোর্টস তাইকোনডো একাডেমি

৪টি সোনা সমেত ১৭টি পদক ঘরে তুললো জলপাইগুড়ি বড়বাড়ি স্পোর্টস তাইকোনডো একাডেমি

চারটি সোনা সমেত সতেরো টি পদক ঘরে তুললো জলপাইগুড়ি বড়োবাড়ি স্পোর্টস তাইকোনডো একাডেমি। গত ১৪ থেকে ১৬ই এপ্রিল শিলিগুড়ি তাইকোনডো অ্যাসোসিয়েশন জেনিসিস একাডেমিতে নর্থবেঙ্গল ইনভেটেশনাল তাইকোনডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেলো। উত্তরবঙ্গের সব জেলা থেকে এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বয়সের তাইকোনডো শিক্ষার্থীরা, এর সাথে কলকাতা ও সিকিম রাজ্য থেকেও বিভিন্ন দল অংশগ্রহণ করেছিলো। এই প্রতিযোগিতায় জলপাইগুড়ি বড়োবাড়ি স্পোর্টস তাইকোনডো একাডেমি অংশগ্রহণ করেছিলো। এই প্রসঙ্গে লেডি কোচ টিনা দাস বলেন, "আমাদের একাডেমি থেকে ১৫ জন কিউরোগী ও ৩ জন পুমসেতে অংশগ্রহণ করে, তার মধ্যে ১৭ টি মেডেল আমরা আনতে পেরেছি, যার মধ্যে ৪টে সোনা ৭টি সিলভার ৬টি ব্রোঞ্চ আমরা জিতেছি। এই…
Read More