Editor

8890 Posts
নেপালি কবি ভানু ভক্ত আচার্যের জন্মজয়ন্তী উদযাপন করলো শিলিগুড়ি পুরনিগম

নেপালি কবি ভানু ভক্ত আচার্যের জন্মজয়ন্তী উদযাপন করলো শিলিগুড়ি পুরনিগম

নেপালি কবি ভানু ভক্ত আচার্যের জন্মজয়ন্তী উদযাপন করলো শিলিগুড়ি পুরনিগম। শিলিগুড়ির জংশন এলাকায় ভানু ভক্ত আচার্যের মূর্তিতে মাল্যদান করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। বৃহস্পতিবার, ভানু ভক্ত আচার্যের মূর্তিতে মাল্যদান করেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ মেয়র পারিষদ ও কাউন্সিলররা। এদিন ভানু ভক্ত আচার্যের জীবনী নিয়েও আলোচনা করেন মেয়র। এদিনের এই কর্মসূচিতে স্কুলের ছাত্র ছাত্রীরাও উপস্থিত ছিলেন।
Read More
শতবর্ষে পদার্পণ করছে কোচবিহারের ঐতিহ্যবাহী মহারাজা নৃপেন্দ্র নারায়ন হাইস্কুল

শতবর্ষে পদার্পণ করছে কোচবিহারের ঐতিহ্যবাহী মহারাজা নৃপেন্দ্র নারায়ন হাইস্কুল

এ বছরই শতবর্ষে পদার্পণ করছে কোচবিহারের ঐতিহ্যবাহী মহারাজা নৃপেন্দ্র নারায়ন হাই স্কুল। ১৯২৪ সালে মহারাজাদের পৃষ্ঠপোষকতায় এই স্কুল তৈরি হয়। আগামী পয়লা আগস্ট থেকে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হচ্ছে, সেদিন সকালে শোভাযাত্রায় পা মেলাবেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র শিক্ষক ও কর্মীদের পাশাপাশি অসংখ্য শুভানুধ্যায়ী। আজ কোচবিহার প্রেস ক্লাবে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়, সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী কোচবিহারের আপামর জনসাধারণকে ঐতিহ্যবাহী বিদ্যালয়ের শতবর্ষ পদার্পণ অনুষ্ঠানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। পয়লা আগস্ট বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে শোভাযাত্রার পাশাপাশি সারা বছরব্যাপী থাকছে বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান বৃক্ষরোপণ রক্তদান সহ একাধিক কর্মসূচি।
Read More
রবিচন্দ্রন অশ্বিন তার ৩৩তম পাঁচ উইকেট নিয়ে বোলারদের শীর্ষে স্থান করে নিয়েছেন

রবিচন্দ্রন অশ্বিন তার ৩৩তম পাঁচ উইকেট নিয়ে বোলারদের শীর্ষে স্থান করে নিয়েছেন

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্টে বিরাট কোহলিকে অস্থিরভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ নাচতে শুরু করেন শুভমান গিল। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে টিম ইন্ডিয়া একটি প্রভাবশালী আউট উপভোগ করে স্বাগতিকদের অপরাজিত 80 পূর্ণ করতে ১৫০ রানে আউট করার আগে। রবিচন্দ্রন অশ্বিন তার ৩৩ তম পাঁচ উইকেট নিয়ে বোলারদের শীর্ষে রয়েছেন। দীর্ঘতম ফর্ম্যাট যেখানে রবীন্দ্র জাদেজাও তিনটি উইকেট নিয়েছিলেন এবং যশভি জয়সওয়ালও ৭৩ বলে অপরাজিত ৪০ রান করে টেস্ট অভিষেক করেছিলেন। প্রথম দিনে ভারত একটি দুর্দান্ত আউট উপভোগ করার সাথে সাথে, উইন্ডিজের ইনিংস শেষ হওয়ার সাথে সাথে শুভমানকে আনন্দিত মেজাজে দেখা গিয়েছিল। শুভমান ফরোয়ার্ড শর্ট-লেগ পজিশনে…
Read More
স্কুল বাসের চালককে আটক করা হয়েছে

স্কুল বাসের চালককে আটক করা হয়েছে

মঙ্গলবার ভোরে দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়েতে গাজিয়াবাদের ক্রসিং রিপাবলিক এলাকায় একটি ব্যক্তিগত বাসের সাথে SUV-এর সংঘর্ষে একই পরিবারের তিনজন নাবালক সহ ছয়জন নিহত এবং দুজন আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে  নিহতরা মিরাটের ধনপুর গ্রামের বাসিন্দা। মাহিন্দ্রা TUV গাড়িতে থাকা দুজন আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় নয়ডার ছিজারসির এসজেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলিগড় জেলার বিজৌলির বাসিন্দা বাসের চালক প্রেমপালকে গ্রেফতার করা হয়েছে। নরেন্দ্র যাদব (45), তাঁর স্ত্রী অনিতা (42), তাদের দুই সন্তান দীপাংশু (17) এবং হিমাংশু (14), নরেন্দ্রের শ্যালিকা ববিতা (37) এবং তার মেয়ে বংশিকা (8)। ববিতার স্বামী ধর্মেন্দ্র (৪০) ও ছেলে কার্তিক (৬) নিহত অবস্থায় হাসপাতালে রয়েছেন। ড্রাইভারের বিরুদ্ধে আইপিসি ধারা…
Read More
রাতভর ভারী বৃষ্টি, জলমগ্ন ধুপগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড

রাতভর ভারী বৃষ্টি, জলমগ্ন ধুপগুড়ি পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ড

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার কয়েকটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ায় সমস্যায় নগরবাসী। রাতভর ভারী বৃষ্টির ফলে ধূপগুড়ি পৌরসভার ৩,১১,১৪,১৫ নং ওয়ার্ডের বেশ কিছু এলাকায় রাস্তার উপরে হাঁটু জল এবং বাড়িতে বাড়িতেও জল ঢুকে পড়ায় সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের। মায়ের থান সংলগ্ন ধূপগুড়ি ফালাকাটা জাতীয় সড়কের উপর জল আটকে পড়ায় সমস্যায় পথ চলতি সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন তারা। স্থানীয় পৌর প্রশাসনকে জানানো সত্বেও কাজের কাজ কিছুই হয়নি। স্থানীয় বাসিন্দারা অনেকবার পুর প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বলে অভিযোগ কিন্তু নিকাশি ব্যবস্থা খারাপ থাকার ফলে জল আটকে যাচ্ছে এলাকাগুলিতে। ফলে চরম সমস্যায় এলাকাবাসীরা। স্থানীয়রা চাইছেন দ্রুত এর সমস্যা সমাধান…
Read More
দীর্ঘ বেশ কয়েকদিন ধরে বিকল ডিজিটাল এক্স-রে মেশিন, সমস্যায় রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা

দীর্ঘ বেশ কয়েকদিন ধরে বিকল ডিজিটাল এক্স-রে মেশিন, সমস্যায় রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা

মিটেছে পঞ্চায়েত ভোট তবে মিটলো না জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ডিজিট্যাল এক্সরে করার সমস্যা! কর্তৃপক্ষ নাম মোবাইল নম্বর লিখে রেখে দিচ্ছেন। মেশিন ঠিক হলেই রোগীদের ফোন করে ডেকে নেওয়া হবে। এখন ফোনের অপেক্ষায় রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা। কবে এই অসহায় মানুষ গুলো হাসপাতালের তরফে ফোন পান সেটাই এখন দেখার বিষয়। এই দুরাবস্থা প্রসঙ্গে এক্সরে বিভাগের কর্মী জানান, অনেক দিন থেকেই খারাপ মেশিন ওপর মহলকেও জানানো হয়েছে। এদিকে বৃষ্টি মাথায় নিয়ে কায়েত পাড়া থেকে এক্সরে করাতে আসা গৌরী রায় সহ অনেকে এসেই জানতে পারেন মেশিন খারাপ, ফোন নম্বর দিয়ে এখন অপেক্ষা কবে মেশিন ঠিক হবে। ঘটনায় অ্যাডিশনাল মেডিকেল সুপার…
Read More
তামিল পরিচালক অ্যাটলি কুমারের লেখা ও পরিচালিত  “জওয়ান”

তামিল পরিচালক অ্যাটলি কুমারের লেখা ও পরিচালিত  “জওয়ান”

তামিল পরিচালক অ্যাটলি কুমারের লেখা ও পরিচালিত জওয়ান বলিউড অ্যাকশন থ্রিলার মুভিটি  মুক্তি পেতে চলেছে ৭ই সেপ্টেম্বর ২০২৩ এ। এই সিনামায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খান,বিজয় সেতুপতি, এবং নয়নথারাকে। পাশাপাশি সংক্ষিপ্ত ক্যামিও চরিত্রে দেখা যাবে  দীপিকা পাড়ুকোন, থালাপথি বিজয়, আল্লু অর্জুন, এবং সঞ্জয় দত্তকেও।সহায়ক ভূমিকায় অভিনয় করেছেন রানা দাগ্গুবতী, যোগী বাবু, সান্যা মালহোত্রা, প্রিয়মণি এবং আরও অনেকে।ভারতে, ইতিমধ্যেই পুনে, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই এবং রাজস্থান সহ বেশ কয়েকটি লোকেশনে শুটিং শুরু হয়েছে। পরিচালক অ্যাটলি সিনেমাটির সঙ্গীত রচনা করার জন্য সুরকার এ.আর. রহমানের সাথে যোগাযোগ করলেও তিনি সেটা গ্রহণ করেননি। রুবেনের সম্পাদনায় জি কে বিষ্ণু সিনেমাটোগ্রাফির পরিচালনা করেছেন। এই…
Read More
শিলিগুড়িতে চড়া দামে বিক্রি হচ্ছে  বিভিন্ন সবজি

শিলিগুড়িতে চড়া দামে বিক্রি হচ্ছে  বিভিন্ন সবজি

শিলিগুড়ির বিভিন্ন বাজারে সবজির দাম আলাদা। মরিচ, টমেটোর দামও অনেক ওঠানামা করছে । শিলিগুড়ির কিছু বাজারে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১৫০ টাকা আবার কিছু জায়গায় ২০০ টাকা কেজি। টাস্ক ফোর্সের প্রতিনিধিরা শিলিগুড়ি শহরের ৬টি বাজারে অভিযান চালিয়ে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে। তথ্য সংগ্রহ করেও ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তারা। প্রতিবেদনটি মহকুমা ও জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়েছে তারপর তাদের নির্দেশানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মরিচ, টমেটোসহ সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অন্যান্য অংশের মতো, শিলিগুড়িতেও সবজির চড়া দামের কারণে সাধারণ জনগণের পকেটে টান পড়ছে । এ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে…
Read More
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে ভোট গণনা

কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাহাড়ে শুরু হয়েছে ভোট গণনা

দার্জিলিং জেলায় শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে ভোটপর্ব। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা জমায়েত হতে শুরু করেছে ভোট গণনা কেন্দ্রে। গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আঁটোসাটো। গণনা কেন্দ্রের ভেতরে রয়েছে পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আর বাইরে রয়েছে প্রচুর সংখ্যক রাজ্য পুলিশ। গণনা কেন্দ্রের প্রবেশ দরজায় মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার পর ভেতর প্রবেশ করতে দেওয়া হচ্ছে গণনা কর্মীদের। মোট গননা কেন্দ্র ৫টি। ৪৮ ঘন্টার মধ্যে গননা হবে। ২৯৭টি টেবিলে ভোট গননা হবে। ৯৮০ জন ভোট কর্মী গননা করাবেন। প্রতিটি গননা কেন্দ্রে ১কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী থাকবে।
Read More
গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী

গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী

গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। যা ঘিরে কোচবিহার এক ব্লকের কাউন্টিং সেন্টারে ব্যাপক গন্ডগোল শুরু হয়েছে। জানা গিয়েছে, ওই কাউন্টিং সেন্টারে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছিল। ৪/৪১ নম্বর বুথের ব্যালট বাক্স খুলতেই দেখা যায় ১৪৪টির মধ্যে মাত্র দুটি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রিঙ্কু রায় রাজভর। বাকি সব কটি ব্যালটেই বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে। অভিযোগ, এরপরই ক্ষিপ্ত হয়ে তৃণমূল প্রার্থী ওই ব্যালট বাক্সে জল ঢেলে দেন। যা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় কাউন্টিং সেন্টারে। বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি। সঙ্গে সঙ্গে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়। তৃণমূল প্রার্থী রিঙ্কু রায় রাজভরকে গ্রেফতার করেছে…
Read More