Editor

8890 Posts
দার্জিলিং-মালদা-নিউটাউনে  তিনটি নতুন প্রকল্পের জন্য জমির অনুমোদন দিল রাজ্য সরকার

দার্জিলিং-মালদা-নিউটাউনে  তিনটি নতুন প্রকল্পের জন্য জমির অনুমোদন দিল রাজ্য সরকার

চলতি সপ্তাহের সোমবার রাজ্য মন্ত্রিসভায় তিনটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। দার্জিলিংয়ের নিউ চামটায় একটি রিসোর্ট স্থাপনের অনুমোদন দিয়েছে। ‘রাজ্য সরকার একটি রিসোর্ট স্থাপনের জন্য মে ফেয়ার হোটেল অ্যান্ড রিসোর্টস, বেঙ্গল প্রাইভেট লিমিটেডকে ১৯ একর জমি প্রদান করবে বলে জানিয়েছে। এর আগে শিল্প সম্পর্কিত স্থায়ী কমিটি লোটাস প্রজেক্টস প্রাইভেট লিমিটেডকে জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সোমবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জমিটি মে ফেয়ারকে দেওয়া হবে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রিসভার বৈঠকের পরে বিস্তারিত ভাবে এই বক্তব্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে। চন্দ্রিমা ভট্টাচার্য আরও ঘোষণা করেছেন  ইথানল উৎপাদনের জন্য মালদহের গাজোলে ২৮.১৫ একর সরকারি জমি দেওয়ার জন্য অনুমোদন দেওয়া…
Read More
নকশালবাড়িতে পালিত হলো শিলিগুড়ি মহকুমা পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠান

নকশালবাড়িতে পালিত হলো শিলিগুড়ি মহকুমা পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠান

শিলিগুড়ি মহকুমা পরিষদের প্রথমবার ক্ষমতায় আসার পর সফলতার বর্ষপূর্তি উদযাপন করা হলো। সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কার্যকলাপের মধ্যে দিয়ে এই দিনটিকে বিশেষভাবে পালন করা হলো। তুলে ধরা হলো বিগত এক বছরের মহকুমা এলাকায় উন্নয়নের খতিয়ান এবং আগামীতে উন্নয়নমূলক প্রকল্প পরিকল্পনা। বুধবার নকশালবাড়ি কমিউনিটি হলে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানে আগত অতিথিদের বন মহোৎসব উপলক্ষে চারাগাছও উপহার হিসেবে তুলে দেওয়া হয়। আগামীতে মহকুমা এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ থেকে সব ক্ষেত্রে…
Read More
ধর্ষিতা নাবালিকার মৃত্যু প্রসঙ্গে উত্তাল কোচবিহার

ধর্ষিতা নাবালিকার মৃত্যু প্রসঙ্গে উত্তাল কোচবিহার

কোচবিহার ২ নম্বর ব্লকের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধর্ষিতা নাবালিকার মৃত্যু হলো আজ। কোচবিহার মেডিকেল কলেজে আজ সকালে তার মৃত্যু হয়। গত ১৮ ই জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করে বেশ কয়েকজন যুবক। পরিবারের অভিযোগ তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় তার চিকিৎসা চলছিল কোচবিহার মেডিকেল কলেজে। আজ ওই নাবালিকার মৃত্যু হয় কোচবিহার মেডিকেল কলেজে। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি কোচবিহার মেডিকেল কলেজে। রীতিমতো মৃতদেহ এবং নাবালিকার বাবাকে নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে চলে টানাটানি ধস্তাধস্তি।
Read More
ক্যাব বুক করে সারারাত শহর ঘুরে বেড়ালেন মহিলা

ক্যাব বুক করে সারারাত শহর ঘুরে বেড়ালেন মহিলা

ক্যাব ভাড়া করে রাতভর শহরে ঘুরে বেড়ানোর পর সকালে ক্যাব চালককে জানান উনার কাছে টাকা নেই। বাড়ি থেকে টাকা এলেই তিনি ভাড়া দিতে পারবেন। গুরগাঁওয়ের মিলেনিয়াম সিটি সেন্টার মেট্রো স্টেশনের কাছ থেকে এক মহিলা একটি ক্যাব বুক করেছিলেন। এরপর রাতভর ক্যাব চেপেই ঘুরলেন ওই মহিলা। শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ক্যাবেই ঘুরে বেরিয়েছেন  তিনি। পরের দিন বেলা ১১টার সময় ক্যাব চালক ভাড়া চাইলে তিনি ভাড়া দিতে অস্বীকার করেন। এরপরই ওই গাড়ি চালক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এরপর পুলিশ এসে ওই মহিলাকে ধরে থানায় নিয়ে যায়। কোনো এক প্রতিবেদনে  জানা গিয়েছে ক্যাব চালক ইরশাদ পুলিশকে জানিয়েছেন, রাত ১০টা…
Read More
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কয়েকটি  জেলায়

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কয়েকটি  জেলায়

আলিপুর আবহাওয়া দফতরের তরফে  পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।   আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়  হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।আবহাওয়া  অফিসের তরফে জানানো হয়েছে আজ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে হালকা…
Read More
রাতের অন্ধকারে চা বাগানে দুষ্কৃতীদের তান্ডব

রাতের অন্ধকারে চা বাগানে দুষ্কৃতীদের তান্ডব

রাতের অন্ধকারে চা বাগানে দুষ্কৃতীদের তান্ডব। প্রায় কয়েক হাজার চা গাছ কেটে উপরে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কুমারটোল গ্রামের বাজারগছ এলাকায়। বাগান মালিক লতিফুল আলী জানান, সকালে বাগানে কাজ করতে আসলে ঘটনাটি তার চোখে পড়ে। তিনি দেখতে পান প্রায় এক বিঘা জমিতে লাগানো চা গাছ উপরে পড়ে রয়েছে। প্রায় তিন হাজারেরও বেশি চা গাছ নষ্ট করেছে দুষ্কৃতীরা। শুধু তাই নয় চা বাগানে লাগানো অন্যান্য গাছ গুলিও কেটে নষ্ট করেছে দুষ্কৃতীরা। তার অভিযোগ এর আগেও একই ভাবে ক্ষতি করেছে দুষ্কৃতীরা। এই ঘটনায় চোপড়া থানায়…
Read More
আভিনেতা নয়, এবার পরিচালকের আসনে দেখা যাবে হৃতিককে

আভিনেতা নয়, এবার পরিচালকের আসনে দেখা যাবে হৃতিককে

অভিনেতা হৃতিক রোশন তার জীবনের আরেকটি নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। পঞ্চাশে পেরিয়ে গেলেও এখনো সবার প্রিয় নায়ক তিনি। তবে খুব শিগগিরই পরিচালকের আসনে বসতে চলেছেন বলিউডের গ্রিক গড, এমন খবর শোনা যাচ্ছে। সম্প্রতি বলিউডের গ্রিক গড একটি কোম্পানির বিজ্ঞাপনের ভিডিও পরিচালনা করেছেন। জানা গিয়েছে, প্রায় ২৫ বছর ধরে এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন হৃতিক। এবার সেই কোম্পানির বিজ্ঞাপন পরিচালনা করলেন তিনি। আর হৃত্বিকের এই কাজ দেখে অনেকেই অনুমান করছেন অভিনেতা পরিচালনার কাজে পা দিতে পারেন। হৃতিকের বাবা পরিচালক রাকেশ রোশনকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, 'হৃতিক অবশ্যই সিনেমা বানাবেন, যদিও আমি জানি না কবে। 'কাহো না পেয়ার হ্যায়'…
Read More
গুচি মাসের শুরুতে তার “ভবিষ্যত ভিন্টেজ ছাড়” চালু করতে চলেছে

গুচি মাসের শুরুতে তার “ভবিষ্যত ভিন্টেজ ছাড়” চালু করতে চলেছে

প্যারিস-ভিত্তিক বিলাসবহুল ভিনটেজ খুচরা বিক্রেতা বাইরোনেস্ক একটি ডিজিটাল ভিনটেজ ডিপার্টমেন্ট স্টোর হিসাবে পুনরায় চালু হতে চলেছে যেখানে বিলাসবহুল ব্র্যান্ডগুলি প্ল্যাটফর্মে তাদের নিজস্ব ই-কনসেশনের মাধ্যমে ভিনটেজ  ব্র্যান্ডগুলি বিক্রি করতে পারে। কোম্পানিটির  উদ্যোক্তা কারমেন বুসকেটস (Carmen Busquets) এবং ইনডিজিটালের সহ-প্রতিষ্ঠাতা ম্যাথিউ পোলক(Matthew Pollock)-এর  নেতৃত্বে  350,000 টাকা  তহবিল সংগ্রহ করার সময় পুনরায় লঞ্চ করা হয়। সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু রোজেনও (Andrew Rosen)একজন বিনিয়োগকারী। দ্য ভিভিয়েন ফাউন্ডেশনের  প্রয়াত ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড দ্বারা প্রতিষ্ঠিত একটি  সংস্থা এবং কার্লা সোজানির ফন্ডাজিওন সোজানি (Fondazione Sozzani) বাইরোনেস্কের সাথে প্রথম ছাড় দেবে। গুচি মাসের শুরুতে তার "ভবিষ্যত ভিন্টেজ ছাড়" চালু করেছে। বাইরোনেস্ক ডেটা এবং সংগ্রাহকের অনুরোধের উপর ভিত্তি করে সবচেয়ে কাঙ্ক্ষিত…
Read More
টমেটো বোঝাই ট্রাক অপহরন করল এক ডাকাত দম্পতি

টমেটো বোঝাই ট্রাক অপহরন করল এক ডাকাত দম্পতি

বর্তমানে টমেটোর দাম আকাশ ছোঁয়া আর সেই টমেটো বোঝাই ট্রাক হাইজ্যাক করে পকেট ভরাতে চেয়ে ডাকাতি করলো  দম্পতি ডাকাতদল। সোনার থেকে মূল্যবান টমেটোর লোভেই মোটা টাকা  আয়ের আশায় টমোটে ভর্তি ট্রাক অপহরণের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। ওই ট্রাকে প্রায় ২.৫ টন টমেটো বোঝাই ছিল। টমেটো বোঝাই ট্রাক অপহরণ  করে টাকা আদায়ের ছক কষেছিল ওই দম্পতি। ওই দম্পতি আসলে হাইওয়ে ডাকাতদের একটা দলের অন্তর্গত। ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। ২৮বছর বয়সী ভাস্কর ও ২৬ বছর বয়সী তার স্ত্রী সিন্ধুজা অপহরণের এই ছক কষেছিল বলে অভিযোগ। খবর সূত্রে জানা  গিয়েছে ওই  ট্রাকটি একটি চারচাকা গাড়িকে ধাক্কা দিয়েছে বলে দাবি করা হয়।…
Read More
আগামীতে গোটা দেশেই ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি হতে চলেছে

আগামীতে গোটা দেশেই ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি হতে চলেছে

দেশের একাধিক জায়গায় পেট্রোলের সঙ্গে ইথানল মিশিয়ে সস্তার জ্বালানি বিক্রি হচ্ছে। আগামীতে জ্বালানির দাম আরও কমাতে গোটা দেশেই ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৫ সালের মধ্যেই তা কার্যকর হবে বলে আজ ঘোষণা করেছেন। আজকে জি২০ জ্বালানি মন্ত্রীদের সম্মেলনে ভাষণ রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন  ভারতে আগামী ২০২৫ সালের মধ্যে সর্বত্র ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল বিক্রি হবে। মোদী আজ বলেন, 'আমাদের প্রযুক্তিগত ঘাটতি পূরণের উপায় খুঁজে বের করতেই হবে। পাশাপাশি জ্বালানি সরবরাহের বিষয়টিও সুনিশ্চিত করতে হবে।' উল্লেখ্য  গত ৬ই ফেব্রুয়ারি মোদী সরকারের তরফে ১১টি রাজ্যের ৮৪টি পেট্রোল পাম্পে ২০ শতাংশ ইথানল মিশ্রিত জ্বালানি…
Read More