Editor

8890 Posts
অসুস্থ পরিচালক সৃজিত মুখার্জি, শুটিং বন্ধ জয়া আহসানের সিনেমার

অসুস্থ পরিচালক সৃজিত মুখার্জি, শুটিং বন্ধ জয়া আহসানের সিনেমার

'দশম অবতার' নামে নতুন একটি সিনেমা নির্মাণ করছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। এতে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। দীর্ঘ পাঁচ বছর পর শ্রীজিতের ছবিতে কাজ করছেন জয়া। এর আগে পরিচালকের 'রাজকাহিনী' ও 'এক যে ছিল রাজা' ছবিতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। আসন্ন পুজোয় মুক্তি পাওয়ার কথা ছিল 'দশম অবতার'। সে কারণে দৃশ্য ধারণের কাজ চলছিল দ্রুত। তবে শেষ পর্যায়ে শুটিং বন্ধ হয়ে যায়। এ প্রসঙ্গে জানা যায়, নির্মাতা সৃজিত বেশ অসুস্থ। তার জ্বর এসেছে. ফলে শুটিংয়ের একদিন বাকি থাকতেই ক্যামেরা বন্ধ রাখতে হয়েছে। জানা গেছে, ছবিটির শুটিংয়ের শেষ দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হওয়ার কথা ছিল। জয়া আহসান ও অনির্বাণ ভট্টাচার্যের…
Read More
মনিপুরে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করলো মহিলা তৃণমূল কংগ্রেস

মনিপুরে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল করলো মহিলা তৃণমূল কংগ্রেস

মনিপুরে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজ কোচবিহার শহরে প্রতিবাদ সভা এবং ধিক্কার মিছিল করলো কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। এদিনের এই প্রতিবাদ সভা এবং ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন কোচবিহার দাস ব্রাদার্স মোড় এলাকায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, "মণিপুরে যেভাবে দুজন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হয়েছিল এটা নক্কারজনক ঘটনা। এই ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে আমরা কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। কিন্তু দেশের প্রধানমন্ত্রী এতো বড়ো একটি ঘটনার জন্য পাঁচ মিনিট ও সময় দেননি। প্রথমে কয়েক সেকেন্ডের একটি বিবৃতি শোনা গেছিল তারপর সংসদে…
Read More
জনপ্রিয়তায় টেলর সুইফটকে টপকে এগিয়ে গেলেন অরিজিৎ সিং

জনপ্রিয়তায় টেলর সুইফটকে টপকে এগিয়ে গেলেন অরিজিৎ সিং

অরিজিৎ সিং এশিয়ার অন্যতম জনপ্রিয় গায়ক। নিঃসন্দেহে তিনি সময়ের সেরা গায়ক। এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সঙ্গীতশিল্পীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অরিজিৎ। কিন্তু তার জনপ্রিয়তা এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। অরিজিৎ সম্প্রতি 12টি গ্র্যামি জয়ী বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফটকে ছাড়িয়ে গেছেন! মিউজিক স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাইতে, অরিজিৎ সিং সঙ্গীত জগতের সবচেয়ে জনপ্রিয় পপ তারকাদের তালিকায় এখন তৃতীয় স্থানে রয়েছে্ন। Spotify বর্তমানে গান শোনার জন্য সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। গান শোনা ছাড়াও শ্রোতারা তাদের প্রিয় শিল্পীদের অনুসরণ করতে পারেন এই প্ল্যাটফর্মে। সেই সংখ্যার উপর ভিত্তি করে অরিজিৎ সিং টেলর সুইফটকে টেক্কা দিয়েছেন। শুধু টেইলর সুইফট নয়, হলিউডের নতুন প্রজন্মের…
Read More
বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করল বিজেপির শহর মন্ডল কমিটি

বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করল বিজেপির শহর মন্ডল কমিটি

কোচবিহার পৌরসভার বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে আজ বিজেপির কোচবিহার শহর মন্ডল কমিটির পক্ষ থেকে কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিজেপির অভিযোগ, ভেঙে পড়েছে কোচবিহার পৌরসভার পৌর পরিষেবা। নিকাশী নালা থেকে শুরু করে রাস্তাঘাট সবকিছুর বেহাল দশা। শহরের বুকে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পৌরসভার পরিষেবা নিয়ে উদাসীন। অপরদিকে, কোচবিহার পৌরসভার নাগরিকদের উপর বাড়িয়ে চলেছেন করের বোঝা। বাড়ির প্ল্যান পাস করানোর জন্য তিনগুণ বেশি টাকা নেওয়া হচ্ছে পৌরসভার পক্ষ থেকে। যার ফলে নাজেহাল অবস্থা কোচবিহার পৌরসভার সাধারণ নাগরিকদের। অবিলম্বে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া কর বাতিলের দাবিতে এবং সুষ্ঠু পৌর পরিষেবার দাবিতে আজ শহর জুড়ে মিছিল করে…
Read More
বড় স্বস্তি পেলেন জ্যাকলিন, উঠল নিষেধাজ্ঞা

বড় স্বস্তি পেলেন জ্যাকলিন, উঠল নিষেধাজ্ঞা

অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ প্রায় দুই বছর ধরে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সাথে 200 কোটি টাকার মামলায় জড়িত। তিনি জামিনে থাকলেও এখনো মুক্তি পাননি। তাই পুলিশের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না অভিনেত্রী। কোনো শুটিংয়ের কাজেও যেতে পারেন না। জ্যাকুলিনের বিরুদ্ধে সুকেশের কাছ থেকে বিভিন্ন দামী উপহার নেওয়ার অভিযোগ রয়েছে।এই ঘটনার কয়েক বছর পর অবশেষে স্বস্তি পেলেন জ্যাকুলিন। জ্যাকুলিনকে সম্প্রতি দিল্লির একটি আদালত স্বস্তি দিয়েছে। এখন থেকে তিনি আদালতের পূর্বানুমতি ছাড়াই বিদেশে যেতে পারবেন। গত বছরের আগস্টে, দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা মানি লন্ডারিং মামলায় সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকুলিনকে অভিযুক্ত করেছিল। অতিরিক্ত দায়রা জজ শৈলেন্দ্র মালিকের আদালত আজ বলেন, আদালত জ্যাকুলিনকে ঘন…
Read More
দোকান ঘরের মালিকানার দাবিতে ধর্মঘটে সামিল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি

দোকান ঘরের মালিকানার দাবিতে ধর্মঘটে সামিল বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি

দোকান ঘরের মালিকানার দাবিতে বিধান মার্কেটে ২৪ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি। সেই মতো সকাল থেকে বন্ধ দোকানপাট। ব্যবসায়ীদের দাবিকে সামনে রেখে আয়োজিত হলো একটি সুবিশাল মিছিল। দীর্ঘদিন ধরে শিলিগুড়ির বিধান মার্কেটের ব্যবসায়ীরা তাদের দোকান ঘরের মালিকানার দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু এখনও তাদের দাবি মানা হয়নি। ফলে বুধবার তারা মার্কেটে ২৪ ঘন্টা বনধের ডাক দিয়েছে। বনধকে সফল করতে বুধবার বিধান মার্কেট থেকে একটি মিছিল শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বুধবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ বিধান মার্কেটে এসে শেষ হয়। এই মিছিল থেকে দোকানঘরের মালিকানার দাবি জোরালো করা হয়।
Read More
ফের কোচবিহারের শীতলকুচিতে শুটআউট, জখম ১ মহিলা

ফের কোচবিহারের শীতলকুচিতে শুটআউট, জখম ১ মহিলা

ফের শুটআউট কোচবিহারের শীতলকুচিতে। গুলিবিদ্ধ হন এক মহিলা। বুধবার শীতলকুচির পাঠানতুলি এলাকায় ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, খেতের ধান ভেড়ায় খেয়ে নেওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। গুলিবিদ্ধ মহিলার নাম রোশনা বিবি (৩৫)। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। এদিন খেতের ধান ভেড়ায় খেয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে ঝামেলা শুরু হয়। সেইসময় এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। ঘটনায় রোশনা বিবির পায়ে গুলি লাগে। তাঁকে জখম অবস্থায় উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর কোচবিহারে রেফার করা হয় তাঁকে। শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী জানান, একটি…
Read More
সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ে পালিত হল কন্যাশ্রী দিবস

সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ে পালিত হল কন্যাশ্রী দিবস

সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয়ে কন্যাশ্রী দিবস পালন করা হলো আজ। ১৪ই আগস্ট গোটা রাজ্য জুড়ে কন্যাশ্রী দিবস পালন করা হয়। এবছর কন্যাশ্রী প্রকল্পের ১০বছর পূর্তি। গোটা রাজ্যের পাশাপাশি রাজগঞ্জের সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয় এই দিনটি পালন করা হয়। এদিন শতাধিক ছাত্রীদের নিয়ে সাইকেল র‍্যালি করে দিনটি উদযাপন করা হয়। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী বলেন, "১৪ই আগস্ট দিনটিকে আমরা কন্যাশ্রী দিবস হিসেবে পালন করে আসছি। কন্যাশ্রী দিবসের এবছর দশম বছর, তা সফল্যতার সঙ্গে পালন করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মেয়েরা আর্থিকভাবে সাহায্য পেয়েছে সরকারের কাছ থেকে। এই সাহায্যের ফলে পড়াশোনা সফলভাবে সম্পূর্ণ করে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে…
Read More
বয়স নিয়ে প্রশ্ন করতেই রেগে গেলেন ঋতুপর্ণা

বয়স নিয়ে প্রশ্ন করতেই রেগে গেলেন ঋতুপর্ণা

রবিবার থেকে ঢাকায় ‘স্পর্শ’ ছবির শুটিংয়ে অংশ নেন ঋতুপর্ণা। ঋতুর নায়ক নিরব। ছবির শুটিংয়ে অংশ নেওয়ার আগে শনিবার রাজধানীর একটি ক্লাবে সাংবাদিক বৈঠকে অংশ নেন ঋতুপর্ণা। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।নানা প্রশ্নের উত্তর দেন এই অভিনেত্রী।52 বছর বয়সে আপনি কীভাবে ফিটনেস বজায় রাখেন? সাংবাদিকের এমন প্রশ্নে রেগে যান অভিনেত্রী। রেগে গিয়ে বলল, "এটা কি বলা দরকার? নায়িকাদের কখনোই এই প্রশ্ন করতে হয় না। আর আমার এখনো সেই বয়স হয়নি, যেটা আপনি বলছেন।" ঋতুপর্ণা বলেন, "যতবার ঢাকায় আসি ততবারই মনে হয় নিজের শহরে এসেছি। 'স্পর্শ' ছবির শেষ লটের শুটিং করতে এসেছি। সুন্দর গল্প নিয়ে একটি মুভি। শুটিং খুব ভালো…
Read More
হাসপাতল চত্বরে সাফাই অভিযানে নামল বিএসএফ

হাসপাতল চত্বরে সাফাই অভিযানে নামল বিএসএফ

শুধুমাত্র বর্ডার পাহাড়া কিংবা দেশ রক্ষাই কাজ নয় সীমান্ত প্রতিরক্ষা বাহিনী তথা বিএসএফদের। সমাজ কল‍্যানে তারা যে যুক্ত তা ফের প্রমাণ মিলল শনিবার। এদিন বিএসএফের ১৯৫ ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে কিছু স্বাস্থ্য‍ কর্মীদের সহযোগিতায় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল চত্বরে সাফাই অভিযোগ চালালো বিএসএফ। আজাদীর ৭৫ তম মহোৎসব উপলক্ষে স্বচ্ছ ভারত মিশনে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল চত্বরে সাফাই কর্মসূচি পালন হলো। এদিন বিএসএফ কমান্ডার সুনীল ছেত্রীর নেতৃত্বে এই স্বচ্ছ ভারত মিশনে সাফাই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কমান্ডারের পাশাপাশি ১৯৫ ব্যাটালিয়নের মোট ৩৭ জন বিএসএফ জওয়ান এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
Read More