Editor

8890 Posts
গলার সংক্রমণে ভুগছেন মিকা সিং

গলার সংক্রমণে ভুগছেন মিকা সিং

একজন গায়ক তার কণ্ঠের ব্যাপারে সবসময় সচেতন থাকেন। তবে মিকা এখন গলার সংক্রমণে ভুগছেন। মিকা বলেছেন, "যে গত ২৪ বছরে এমনটি কখনও হয়নি। এখন হঠাৎ করেই গলার ইনফেকশনের সমস্যায় ভুগছি। মিকার গলার সংক্রমণ শুধু শারীরিক নয়, আর্থিকভাবেও ভুগছে। এই মুহূর্তে বিদেশের মাটিতে পারফর্ম করছিলেন তিনি। হঠাৎ গলার অবস্থা খারাপ হওয়ায় শো বাতিল করেন তিনি। আয়োজকদের টাকা ফেরত নেন। এতে তার আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আর্থিক ক্ষতির বিষয়ে মিকা বলেন, "লাইভ শোতে গানটির সিডি প্লে করে ঠোঁটে চুমু খেতে পারতাম।" শ্রোতারা এটা বোঝে না। কিন্তু আমি সেটা করতে চাইনি। যে কারণে আর্থিক ক্ষতির…
Read More
চন্দ্রযান-৩ এর সফলতায় সামিল ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ ছাত্র, খুশিতে কয়েক হাজার লাড্ডু বিতরণ করল কর্তৃপক্ষ

চন্দ্রযান-৩ এর সফলতায় সামিল ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ ছাত্র, খুশিতে কয়েক হাজার লাড্ডু বিতরণ করল কর্তৃপক্ষ

চাঁদ ছুঁয়েছে বিক্রম। আর এই সফল উত্তোরনের নেপথ্যে যে বিজ্ঞানিরা কাজ করেছেন তাদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি গভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ৬জন ছাত্র। এরা হলেন কৌশিক নাগ, নিরঞ্জন কুমার, সঞ্জয় দলুই, অমরনাথ নন্দী, সৌমিক সরখেল, মুকুন্দ কুমার ঠাকুর। ছাত্রদের কৃতিত্বে গর্বিত কলেজ। বৃহস্পতিবার বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে সেই সাফল্য সেলিব্রেট করলেন অধ্যক্ষ থেকে অধ্যাপকেরা। কয়েক হাজার লাড্ডু বিতরন করা হয় জলপাইগুড়ি গভমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে।কলেজের পরিকল্পনা কৃতি ছয় ছাত্র ফিরলে তাঁদের সংবর্ধনায় ভরিয়ে দেওয়া হবে। অপরদিকে, ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ কৃতীর সাফল্যের খবর শহরে ছড়িয়ে পড়তেই শহরে উচ্ছাস ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষকে সংবর্ধনা জানাতে কলেজে ফুল মিষ্টি নিয়ে ছুটে যান লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেসিস এর…
Read More
নায়িকা হচ্ছেন নোরা ফাতেহি, বড় ক্ষতির মুখে জ্যাকলিন

নায়িকা হচ্ছেন নোরা ফাতেহি, বড় ক্ষতির মুখে জ্যাকলিন

দুই বলিউড সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ এবং নোরা ফাতেহির কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার আর্থিক মামলায় একসঙ্গে নাম রয়েছে। তবে সেই মামলা থেকে নোরা মুক্তি পেলেও আটকে আছেন জ্যাকুলিন। এরপর জ্যাকুলিনের বিরুদ্ধে মানহানির অভিযোগ করেন নোরা। অভিনেত্রীর মতে, জ্যাকুলিনের বক্তব্যের কারণে তার সম্মান নষ্ট হয়েছে এবং কর্মক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। দুজনের মধ্যে দ্বন্দ্ব এখনো চলছে। তবে জ্যাকুলিনকে আরেক ধাক্কা দিলেন নোরা ফাতেহি। শোনা যাচ্ছে, জ্যাকুলিনের একটি ছবির কাজ শেষ করেছেন অভিনেত্রী।আসন্ন ছবি 'ক্র্যাক: জিতেগা তো জিগা'-তে কাজ করার কথা ছিল জ্যাকলিনের। কিন্তু সর্বশেষ তথ্য অনুযায়ী, বলিউডের এই অভিনেত্রীর বদলে সিনেমায় নিজের জায়গা দখল করেছেন নোরা ফাতেহি। এই সিনেমায় আরও কাজ…
Read More
স্ট্রেস হ্রাস এবং ভূমধ্যসাগরীয় খাদ্য উভয়ই সন্তানের সামাজিক এবং মানসিক বিকাশকে ভাল করতে পারে

স্ট্রেস হ্রাস এবং ভূমধ্যসাগরীয় খাদ্য উভয়ই সন্তানের সামাজিক এবং মানসিক বিকাশকে ভাল করতে পারে

গর্ভাবস্থায় পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ভ্রূণের বৃদ্ধিকে সমর্থন করে এবং অনাগত শিশুর স্বাস্থ্যকর ওজন বজায় রাখে। গর্ভাবস্থায় আপনি যা খান তা ২ বছর বয়সেও আপনার সন্তানের জ্ঞানীয় এবং সামাজিক বিকাশকে প্রভাবিত করতে পারে। ভূমধ্যসাগরীয় ডায়েট হল খাওয়ার একটি উপায় যা উদ্ভিদ-ভিত্তিক খাবার এবং স্বাস্থ্যকর চর্বি খাওয়ার প্রচার করে। খাদ্যতালিকায় রয়েছে শাকসবজি, ফল, মটরশুটি, মসুর ডাল, বাদাম, গোটা গমের শস্য, অতিরিক্ত ভার্জিন অলিভ অয়েল, মাছ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। গবেষণা অনুসারে ভূমধ্যসাগরীয় খাদ্য আপনার কার্ডিওভাসকুলার রোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী অবস্থার ঝুঁকি কমাতে পারে। প্রতিবেদন অনুসারে এই গবেষণায় ১২২১ জন উচ্চ-ঝুঁকির মায়েদের জন্ম নেওয়া শিশুকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা দ্য ইমপ্রুভিং…
Read More
১১ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা

১১ দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা

১১ দফা দাবির ভিত্তিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় স্মারকলিপি জমা দিল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়েজ ইউনিয়ন। বুধবার সংগঠনের নেতৃত্বরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সদর দপ্তরে গিয়ে অবস্থান বিক্ষোভের পাশাপাশি একটি স্মারকলিপি জমা দেয়। এদিনের দাবিগুলির মধ্যে অন্যতম উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যে বেসরকারিকরণের পথে এগোচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে, কন্ট্রাকচুয়াল কর্মীদের অবিলম্বে স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে সহ একাধিক দাবিতে এদিন তারা এই স্মারকলিপি জমা দেন।
Read More
রাস্তায় ধান রোপন করে অভিনব আন্দোলনে নামল বিজেপি

রাস্তায় ধান রোপন করে অভিনব আন্দোলনে নামল বিজেপি

রাস্তায় ধান রোপন করে অভিনব আন্দোলন করলো বিজেপি। খানাখন্দে ভরা সম্পূর্ণ রাস্তা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে রূপ নিয়েছে ছোট খাটো পুকুরে। এমনই রাস্তার বর্তমান চেহারা শিলিগুড়ি পুরসভার ৪৬ নম্বর ওয়ার্ডের পোকাইজোত এলাকার। ব্যাস্ততম ওই এলাকায় রয়েছে বেশ কয়েকটি বিদ্যালয়। মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পড়ুয়ারা। রাস্তার সংস্কার নিয়ে একাধিকবার পুরসভা ও এলাকার কাউন্সিলরের দারস্থ হয়েও কাজের কাজ কিছুই হয়নি। ফলে দাবি আদায় করতে আন্দোলনের পথে হাটলো বিজেপি ১ নম্বর মন্ডল কমিটি। এদিন সংগঠনের পক্ষ থেকে রাস্তায় ধান রোপন করে আন্দোলন করা হয়। আগামীতে যদি রাস্তা সংস্কার নিয়ে পুরসভা কোনরকম উদ্যোগ গ্রহন না করে…
Read More
পুলিশ পরিবারের কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহ দানে আয়োজিত হল অনুষ্ঠান

পুলিশ পরিবারের কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহ দানে আয়োজিত হল অনুষ্ঠান

পুলিশ পরিবারের কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহ দান অনুষ্ঠানের আয়োজন করা হলো। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে ফুলবাড়িতে পুলিশ ব্যাটেলিয়ানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পুলিশ পরিবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়ে উৎসাহ দান করা হয়। প্রায় ৮৫ ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হয়েছে। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ কুমার চতুর্বেদী, ডিসিপি জয় টুডু, টেবিল টেনিসে অর্জুন পুরস্কারপ্রাপ্ত মান্তু ঘোষ,বঙ্গরত্ন প্রাপক ভারতি ঘোষ, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর বিজিতাস্ব রাউথ সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
Read More
কোর্ট মোড় থেকে তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার বিষয়ে আলোচনা সারলেন মেয়র ও বাস মালিকেরা

কোর্ট মোড় থেকে তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার বিষয়ে আলোচনা সারলেন মেয়র ও বাস মালিকেরা

শিলিগুড়ির কোর্ট মোড় থেকে তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড স্থানান্তরিত করলে বিপাকে পরবে বেসরকারি বাস মালিক ও চালকরা। এতে বন্ধ হয়েও যেতে পারে কোর্ট মোড় থেকে মহকুমা এলাকার বেসরকারি বাস পরিষেবা। সোমবার এমনটাই উদ্বেগ প্রকাশ করলো বেসরকারি বাস চালক ও মালিক সংগঠন। এদিন পূর্ত দপ্তরের ইনিসপেকশন বাংলোতে জেলা প্রশাসন, পৌরনিগম, পরিবহন বিভাগ, পুলিশ আধিকারিক ও বাস মালিক ও চালক সংগঠনের মধ্যে একটি বৈঠক আয়োজিত হয়। আর সেই বৈঠকে কোর্টমোড় থেকে বাসস্ট্যান্ড তিনবাত্তি মোড়ে স্থানান্তরিত করার বিষয়ে সমস্যার কথা তুলে ধরেন বেসরকারি বাস মালিক ও চালক সংগঠন। তিনবাত্তি মোড়ে বাসস্ট্যান্ড স্থানান্তরিত করা হলে বাসগুলির সলিল সমাধি করা ছাড়া কিছুই হবে না বলে জানায়…
Read More
‘গদর ২’-এর সাথে পাল্লা দিয়েই ১০০ কোটি পার করল ‘ও মাই গড ২’

‘গদর ২’-এর সাথে পাল্লা দিয়েই ১০০ কোটি পার করল ‘ও মাই গড ২’

বলিউডে ঝড় তুলেছে সানি দেওলের 'গদর 2'। গদরের সিক্যুয়েল দেখতে ভিড় জমছে প্রেক্ষাগৃহে। ছবিটি ইতিমধ্যেই ৪০০ কোটি আয়ের পথে। তবে গদর ঝড়ে অক্ষয় কুমারের 'ও মাই গড 2' তার দৃঢ় অবস্থান ধরে রেখেছে। সানির গদরের মতো একই দিনে মুক্তি পাওয়া অক্ষয়ের সিনেমা ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে।অক্ষয় কুমার এবং পঙ্কজ ত্রিপাঠি-অভিনীত ছবিটি মুক্তির দ্বিতীয় রবিবার ভারতে ১২.৭ কোটি টাকা আয় করেছে। এর ঠিক আগে, 'ও মাই গড 2' ভারতীয় বক্স অফিসে ১০০ কোটি ছাড়িয়েছে। ট্রেড ওয়েবসাইট সাকনিল্কের একটি প্রতিবেদন অনুসারে, ছবিটি মুক্তির নয় দিনের মধ্যে ভারতে ১০০ কোটি ক্লাবে প্রবেশ করেছে। রবিবার ১০তম দিনে ১২.০৭ কোটি। ফলে ভারতে সিনেমাটির মোট…
Read More
আলিপুরদুয়ার চা বাগানে ফের খাঁচাবন্দী হল পূর্ণবয়স্ক চিতাবাঘ

আলিপুরদুয়ার চা বাগানে ফের খাঁচাবন্দী হল পূর্ণবয়স্ক চিতাবাঘ

আলিপুরদুয়ার জেলার আটিয়াবাড়ি চা বাগানে শনিবার বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচা বন্দি হলো একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। স্বস্তির নিঃশ্বাস ফেললেন চা বাগানের বাসিন্দারা। এদিন বাগানের ৯ নম্বর সেকশনে বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখে বনদপ্তরকে খবর দেন স্থানীয়রা। এরপর নিমতি রেঞ্জের বনকর্মীরা পৌঁছে খাঁচাবন্দী চিতাবাঘটিকে উদ্ধার করে রাজাভাতখাওয়া নিয়ে যান। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর সেটিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়। এ বিষয়ে উল্লেখ্য এবছর এখনও পর্যন্ত আটিয়াবাড়ি চা বাগান থেকে দুটি চিতাবাঘ খাচাবন্দি হল।
Read More