03
Jan
ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন শাখার সমন্বয় নিবিড় করার লক্ষ্যে বড় পদক্ষেপ করল প্রতিরক্ষা মন্ত্রক। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, তিন বাহিনীর প্রধানদের ব্যক্তিগত স্টাফ অফিসার বা ‘এইড-ডি-ক্যাম্প’ নিয়োগ করা হবে তাদের ‘সিস্টার সার্ভিস’ থেকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ আগেই সশস্ত্র বাহিনীর তিন শাখার যৌথ পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন। তাঁর মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন পদ্ধতিতে স্থলসেনার প্রধান তাঁর ‘এইড-ডি-ক্যাম্প’ পাবেন নৌসেনা বা বায়ুসেনা থেকে। একই ভাবে নৌসেনার প্রধান তাঁর ‘এইড-ডি-ক্যাম্প’ পাবেন স্থলসেনা বা বায়ুসেনা থেকে। বায়ুসেনা প্রধানের ব্যক্তিগত স্টাফ অফিসার হিসাবে নিয়োগ করা হবে স্থলসেনা বা নৌসেনার কোনও অফিসারকে।বর্তমানে ভারতীয় স্থলসেনা,, নৌসেনা এবং বায়ুসেনার দেশ জুড়ে পৃথক পৃথক কমান্ড রয়েছে। ‘থিয়েটারাইজ়েশন’…
