31
Dec
শহরের রাস্তায় ট্রাম ফিরিয়ে আনার দাবিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল একটি নাগরিক সংগঠন। তার পরিপ্রেক্ষিতে উচ্চআদালত কী ভাবে বিভিন্ন জটিলতা কাটিয়ে ট্রাম চালানোর ব্যবস্থা করা যায়, তা খতিয়ে দেখতে পুলিশ, পরিবহণ বিশেষজ্ঞ, কলকাতা পুরসভা, রাজ্য পরিবহণ নিগম-সহ বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গড়ে দিয়েছিল। কিন্তু সেই মামলা চলারমধ্যেই রাজ্য সরকার জানিয়েছে, তারা শহরে ট্রাম চালাতে বিশেষআগ্রহী নয়। মামলাকারী সংগঠনটির অভিযোগ, হাতে গোনা চালু রুটগুলি থেকেও ট্রাম তুলে দিতে সরকার যে ‘তৎপর’ হয়ে উঠেছে শুধু তা-ই নয়, আদালতের গড়ে দেওয়া কমিটির সুপারিশও উপেক্ষা করেছে তারা। এমনকি, ট্রাম যাতে না চলতে পারে, তার জন্য কালীঘাট, ভবানীপুর, জাজেস কোর্ট এবং খিদিরপুরে…
