Durgasree Mitra

500 Posts
মা*দকবিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের

মা*দকবিরোধী অভিযানে বড় সাফল্য পুলিশের

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত আশিঘর ফাঁড়ির পাপিয়া পাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে এসওজি দল, ভক্তিনগর থানা ও আশিঘর ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, মদ সহ প্রায় বারো হাজার টাকা নগদ উদ্ধার করে। অভিযানে হাতেনাতে গ্রেফতার করা হয় মা ও মেয়েকে। ধৃতদের নাম অঞ্জু দাস ও তাঁর মেয়ে শুক্লা দাস। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে এই পরিবার মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রথমদিকে অঞ্জু দাসের ছেলে এই অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তবে কয়েক…
Read More
হেয়ারিংয়ে দীর্ঘ অপেক্ষা, মধ্যাহ্নভোজনের ব্যবস্থায় স্বস্তি পেলেন সাধারণ মানুষ

হেয়ারিংয়ে দীর্ঘ অপেক্ষা, মধ্যাহ্নভোজনের ব্যবস্থায় স্বস্তি পেলেন সাধারণ মানুষ

এসআইআর -এর হেয়ারিংয়ে অংশ নিতে নক্সালবাড়ি ব্লকের বিভিন্ন এলাকা থেকে সকাল থেকেই বহু সাধারণ মানুষ উপস্থিত হন। গ্রামাঞ্চল ও চা বাগান এলাকা থেকে আসা মানুষদের দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হওয়ায় ক্লান্তি ও অসুবিধার আশঙ্কা তৈরি হয়। এই পরিস্থিতিতে হেয়ারিংয়ে অংশগ্রহণকারী সাধারণ মানুষের জন্য মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তাঁরা। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা অরুণ ঘোষের উদ্যোগে হাতিঘিসা গ্রাম পঞ্চায়েত, মনিরাম গ্রাম পঞ্চায়েত ও নক্সালবাড়ি বিডিও অফিস চত্বরে অনুষ্ঠিত হেয়ারিং - এ অংশগ্রহণকারী মানুষদের মধ্যে খাবার বিতরণ করা হয়। দীর্ঘ সময় ধরে প্রশাসনিক প্রক্রিয়া চলার মধ্যেও এই ব্যবস্থার ফলে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে…
Read More
ডিজিটাল অপরাধ দমনে আক্রমণাত্মক পুলিশি কৌশল

ডিজিটাল অপরাধ দমনে আক্রমণাত্মক পুলিশি কৌশল

ডিজিটাল ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ছে সাইবার অপরাধ। অনলাইন প্রতারণায় প্রতি বছরই বিপুল অঙ্কের টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষ। তবে এই চ্যালেঞ্জের মধ্যেই সক্রিয় ও আক্রমণাত্মক তদন্তে বড়সড় সাফল্যের দাবি করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। ২০২৫ সালে জেলায় মোট ৫৫টি সাইবার ক্রাইমের মামলা নথিভুক্ত হয়েছে। বুধবার সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, এই মামলাগুলির মধ্যে ৪২টি মামলার কিনারা করতে পেরেছে জেলা সাইবার ক্রাইম শাখা। একাধিক ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার অপরাধের শিকড়ে পৌঁছতে জেলা সাইবার ক্রাইমের আধিকারিকরা একের পর এক অভিযান চালিয়েছে। মোট ১০৬টি রেড করা হয়েছে, যার মধ্যে ৭৯টি অভিযান…
Read More
বাড়িতেই রেজিস্ট্রেশন কার্ড! পুলিশের তৎপরতায় স্বস্তি পরীক্ষার্থীর

বাড়িতেই রেজিস্ট্রেশন কার্ড! পুলিশের তৎপরতায় স্বস্তি পরীক্ষার্থীর

নির্বিঘ্নেই শুরু হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর মুহূর্তে বিপাকে পড়েছিল এক ছাত্রী। রেজিস্ট্রেশন কার্ড ভুলে যাওয়ায় পরীক্ষা দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়ে সে। কিন্তু সময়মতো মানবিক উদ্যোগে পরিস্থিতি সামাল দিল উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশের ট্রাফিক গার্ড। ইসলামপুর থানার স্টেট ফার্ম কলোনি হাইস্কুলের ছাত্রী রাখী দে এদিন মাধ্যমিক পরীক্ষা দিতে আসে ইসলামপুর বালিকা বিদ্যালয়ে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সে বুঝতে পারে, বাড়িতেই রয়ে গেছে তার রেজিস্ট্রেশন কার্ড। দ্রুত টোটো করে বাড়ি ফেরার পথে ট্রাফিকে ডিউটি করা এক সিভিক ভলান্টিয়ারের নজরে পড়ে বিষয়টি। পরিস্থিতির গুরুত্ব বুঝে ওই সিভিক ভলান্টিয়ার নিজের বাইকে করে ছাত্রীকে তার বাড়িতে নিয়ে যান। বাড়ি থেকে রেজিস্ট্রেশন কার্ড…
Read More
কড়া নজরদারিতে নদীপথে প্রশ্নপত্র, সুন্দরবনে নিরাপদে শুরু মাধ্যমিক

কড়া নজরদারিতে নদীপথে প্রশ্নপত্র, সুন্দরবনে নিরাপদে শুরু মাধ্যমিক

রাজ্য জুড়ে আজ থেকে শুরু হল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। আর সেই সঙ্গে সুন্দরবনের দুর্গম এলাকায় ভোর থেকেই নদী পেরিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিল ছাত্রছাত্রীরা। দ্বীপাঞ্চলের বহু পরীক্ষার্থীকে একটি, দুটি এমনকি তিনটি নদী অতিক্রম করে পৌঁছতে হচ্ছে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে। দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই সকাল সকাল নৌপথে রওনা দেয় তারা। সুন্দরবনের হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, রায়মঙ্গল, বেতনি, ছোট কলাগাছি নদী সহ একাধিক জলপথে এদিন মাধ্যমিকের চেনা ছবি ধরা পড়ে। একইসঙ্গে কড়া নিরাপত্তায় জলপথে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান স্কুল অবজারভাররা। নদীপথে নজরদারি বাড়াতে তৎপর প্রশাসন। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নামানো হয়েছে বিপর্যয়…
Read More
আজ থেকে শুরু মাধ্যমিক, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত

আজ থেকে শুরু মাধ্যমিক, চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত

আজ থেকে রাজ্যজুড়ে কড়াকড়ির মধ্যেই শুরু হয়ে গেল চলতি শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে প্রশ্নপত্র বিতরণ ও উত্তরপত্র দেওয়ার পর্ব শুরু হবে। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ। লেখা শুরু হবে সকাল ১১টা থেকে ও পরীক্ষা চলবে দুপুর ২টা পর্যন্ত।মাধ্যমিক পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যান্য বছরের মতো এবারও কড়া নিরাপত্তা ও পর্যাপ্ত প্রস্তুতির মধ্যেই পরীক্ষা সম্পন্ন করতে সব ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ (ডব্লিউবিবিএসই)। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বা যে কোনও ধরনের বৈদ্যুতিন গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার সময় এসব নিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে তার সমস্ত পরীক্ষা বাতিল করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। এবছর মাধ্যমিকে…
Read More
বামনহাটে স্বাস্থ্যমেলার উদ্বোধন করলেন মন্ত্রী উদয়ন গুহ

বামনহাটে স্বাস্থ্যমেলার উদ্বোধন করলেন মন্ত্রী উদয়ন গুহ

বামনহাটে অনুষ্ঠিত স্বাস্থ্য মেলার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। উদ্বোধনের আগে বামনহাট চৌপথি থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বামনহাট কলোনির মাঠে এসে শেষ হয়, যেখানে মূল উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল, তৃণমূল কংগ্রেসের দিনহাটা ২ নম্বর ব্লকের সভাপতি দীপক ভট্টাচার্য, সহ-সভাপতি আব্দুল সাত্তার, দিনহাটা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন, বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা বর্মন সহ আরও অনেকে। এই স্বাস্থ্য মেলায় সাধারণ মানুষ বিনামূল্যে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। পাশাপাশি…
Read More
বি*ধ্বংসী আ*গুনে পু*ড়ে ছাই ফ্যাক্টরি, সর্বস্বান্ত মালিক

বি*ধ্বংসী আ*গুনে পু*ড়ে ছাই ফ্যাক্টরি, সর্বস্বান্ত মালিক

দিনহাটা ২ নম্বর ব্লকের বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গনগর এলাকায় রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি গার্মেন্টস ফ্যাক্টরি। স্থানীয় সূত্রে জানা যায়, ফ্যাক্টরির মালিক মমিনুর মিয়া রাতের খাবার খেতে ঘর বন্ধ করে বাড়িতে গিয়েছিলো। কিছুক্ষণ পরই এলাকাবাসীর চিৎকার শুনে ছুটে এসে তিনি দেখেন, তাঁর ফ্যাক্টরির ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা সাহেবগঞ্জ থানার পুলিশ ও দিনহাটা দমকল কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ ও দিনহাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ফ্যাক্টরির ভেতরের সমস্ত যন্ত্রপাতি ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।…
Read More
পিচের বদলে ঢালাই! প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় অনিয়মের অভিযোগে উত্তাল

পিচের বদলে ঢালাই! প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় অনিয়মের অভিযোগে উত্তাল

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মতো কেন্দ্রের স্বপ্নের প্রকল্পে সরকারি নিয়ম লঙ্ঘনের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের মাঝিগ্রাম এলাকায়। অভিযোগ, নির্ধারিত পিচের রাস্তার বদলে নিম্নমানের ঢালাই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই অনিয়মের প্রতিবাদে উত্তর মাঝিগ্রাম, দক্ষিণ মাঝিগ্রাম ও সাতরাই এই তিন গ্রামের কয়েকশো মানুষ একযোগে কাজ বন্ধের ডাক দেয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালঞ্চা থেকে মাঝিগ্রাম হয়ে অযোধ্যা পর্যন্ত প্রায় সাড়ে সাত কিলোমিটার রাস্তা নির্মাণে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সরকারি নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় এই রাস্তা সম্পূর্ণ পিচের হওয়ার কথা। কিন্তু অভিযোগ, পুরনো ঢালাই রাস্তার উপরেই আবার নতুন করে ঢালাই চাপিয়ে…
Read More
রোজকার দীর্ঘক্ষণ টাইপিংয়ের অভ্যাস স্নায়বিক রোগের ইঙ্গিত

রোজকার দীর্ঘক্ষণ টাইপিংয়ের অভ্যাস স্নায়বিক রোগের ইঙ্গিত

দীর্ঘক্ষণ ল্যাপটপে টাইপ করার ফলে নানা শারীরিক সমস্যা দেখা দেয়। ঘাড় কোমরে ব্যথা, চোখ দিয়ে জল পড়া থেকে শুরু করে অনেকের আঙুলের ডগায় চিনচিনে ব্যথা হয়। আবার সূচ ফোঁটার মতো অনুভূতিও হয় অনেকের। চিকিৎসকদের মতে, আঙুলের ডগার এই যন্ত্রণা স্নায়ুজনিত রোগের উপসর্গ হতে পারে। দীর্ঘক্ষণ টাইপিংয়ের ফলে তৈরি স্নায়ুজনিত এই সমস্যাকে বলা হয় ‘ডিস্টোনিয়া’। একটানা ঘাড় গুঁজে কাজ করলে এই সমস্যা দেখা দিতে পারে। স্ক্রিন টাইম বেশি হলে চোখের পাতাতেও এই সমস্যা হতে পারে। জিভ বা চোয়ালেও ডিস্টোনিয়া হতে পারে। যাঁরা দীর্ঘক্ষণ গানবাজনার সাথে জড়িত বা বাদ্যযন্ত্র বাজান, তাঁদের স্বরযন্ত্র কিংবা হাতেও এই সমস্যা দেখা দিতে পারে। ডিস্টোনিয়ার ফলে দৈনন্দিন…
Read More