Durgasree Mitra

615 Posts
রথযাত্রার শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়

রথযাত্রার শুভ সূচনা করলেন রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়

রাজগঞ্জ ব্লকের বেলাকোবার বিবেকানন্দ কলোনিতে উৎসবের আবহে অনুষ্ঠিত হলো রথযাত্রা। বিবেকানন্দ কলোনি রথযাত্রা কমিটির পক্ষ থেকে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। রথের দড়ি টানতে আট থেকে আশি—সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। উৎসবের পরিবেশে মেতে ওঠে গোটা এলাকা। এই প্রসঙ্গে বিধায়ক খগেশ্বর রায় জানান, “প্রতি বছরের মতো এবারও রথযাত্রার সূচনা অত্যন্ত আনন্দঘন পরিবেশে হলো। তবে এবারের বাড়তি আনন্দের উৎস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক দিন আগেই তিনি দীঘায় জগন্নাথ ধামের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন। সেটি এই উৎসবের আনন্দকে আরও মহিমান্বিত করেছে।” অনুষ্ঠানে স্থানীয় মানুষজন ছাড়াও বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবের নিরাপত্তা ও…
Read More
ফুলবাড়িতে পরপর দুটি ভয়াবহ দুর্ঘটনায় মৃ*ত ১, তদন্তে পুলিশ

ফুলবাড়িতে পরপর দুটি ভয়াবহ দুর্ঘটনায় মৃ*ত ১, তদন্তে পুলিশ

গভীর রাতে ফুলবাড়ি জাতীয় সড়কে পরপর দুটি মর্মান্তিক ও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক গাড়ি চালকের। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন, যার মধ্যে রয়েছেন এক সহকারী চালকও। এই পরপর দুর্ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা ফুলবাড়ি এলাকায়। প্রথম দুর্ঘটনাটি ঘটে আমাইদিঘী মোড়ের কাছে। ভিন রাজ্য থেকে আসা একটি দুধ বোঝাই ট্যাংকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাঁড়িয়ে থাকা পাথর বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় গোটা ট্যাংকারটি। ওই ট্যাংকারের চালক গাড়ির ভেতরে আটকে পড়েন। দীর্ঘ চেষ্টার পর দমকল ও পুলিশকর্মীরা তাকে গাড়ি থেকে বের করতে সক্ষম হন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু…
Read More
বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটক মালদহের ১৯ পরিযায়ী শ্রমিক

বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ওড়িশায় আটক মালদহের ১৯ পরিযায়ী শ্রমিক

বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি ভেবে ওড়িশার কটক জেলার মাহাঙ্গা থানা এলাকার পুলিস ১৯ জন পরিযায়ী শ্রমিককে আটক করেছে বলে অভিযোগ উঠেছে। আটক শ্রমিকরা সকলেই মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মশালদহ অঞ্চলের তালগাছি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পুলিস হঠাৎই শ্রমিকদের বাসায় পৌঁছে আধার কার্ড ও ভোটার কার্ড দেখতে চান। পরদিন, বুধবার সকালে ১৯ জন শ্রমিককে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, তাদের কাছ থেকে মোবাইল ফোন, পরিচয়পত্র কেড়ে নেওয়া হয় ও থানায় হেনস্থা করা হয়। আটক হওয়া শ্রমিকদের পরিবার সূত্রে খবর, ঘটনার খবর পেয়েই পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। কুরবানির ঈদের পর…
Read More
মায়ের হাতে মর্মান্তিক মৃ*ত্যু তিন বছরের শিশুকন্যার, আটক অভিযুক্ত মা

মায়ের হাতে মর্মান্তিক মৃ*ত্যু তিন বছরের শিশুকন্যার, আটক অভিযুক্ত মা

মায়ের হাতে শ্বাসরোধে মৃত্যু হল তিন বছরের এক শিশুকন্যার। অভিযোগ, নিজের সন্তানকেই শ্বাসরোধ করে হত্যা করে মা মোমিনা বিবি। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মোমিনা বিবির স্বামীর সঙ্গে তীব্র বিবাদের জেরে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। স্বামী বাড়ি ছাড়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণ পর মোমিনার ছোট ছেলে আতঙ্কিত হয়ে প্রতিবেশীদের জানান, “মা ঘরে কিছু একটা করছে।” প্রতিবেশীরা তৎপর হয়ে ঘরে ঢুকে দেখেন, মোমিনা ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করছে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়। এরপর ঘরের এক কোণে কাপড়ে ঢাকা অবস্থায় উদ্ধার হয় তিন বছরের কন্যাসন্তানের নিথর দেহ। পরে পুলিশ এসে অভিযুক্ত মোমিনাকে আটক করে…
Read More
আস্ত ছাগল খেল অজগর

আস্ত ছাগল খেল অজগর

জলপাইগুড়ির ডুয়ার্সের চা বাগান এলাকায় ফের দেখা মিলল বিশালাকার অজগরের। নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানের টন্ডু ডিভিশন থেকে উদ্ধার করা হয় একটি প্রায় ১৫ ফুট লম্বা অজগর সাপ। খুনিয়া রেঞ্জের বন কর্মীরা সাপটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে। জানা গিয়েছে, চা বাগানের এক ঝোপে বিশাল অজগরটি গুটিয়ে বসে থাকতে দেখা যায়। স্থানীয়রা অবাক হয়ে লক্ষ্য করে, সাপটির পেট অস্বাভাবিকভাবে ফোলা। পরে জানা যায়, সেটি কিছুক্ষণ আগেই একটি আস্ত ছাগল গিলে ফেলেছে। নিস্তেজ অবস্থায় পড়ে থাকা সাপটিকে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জ অফিসে। খবর পেয়ে বন দপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করে।…
Read More
সন্তান জন্মের তিন ঘণ্টার মধ্যেই হাসপাতালের বেডে বসেই পরীক্ষা!  অদম্য জেদের নজির গড়লেন মরিয়ম

সন্তান জন্মের তিন ঘণ্টার মধ্যেই হাসপাতালের বেডে বসেই পরীক্ষা! অদম্য জেদের নজির গড়লেন মরিয়ম

একদিকে মাতৃত্বের আনন্দ, অন্যদিকে জীবনের ভবিষ্যৎ গড়ার লড়াই—দুটো দায়িত্ব একসঙ্গে সামলে নজির গড়লেন মালদার হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্রী মরিয়ম খাতুন। বুধবার সকাল ১০টার সময় কন্যা সন্তানের জন্ম দেন মরিয়ম। আর তার ঠিক তিন ঘণ্টা পর, দুপুর দেড়টার সময় হাসপাতালের বেডে বসেই দর্শন বিষয়ে ষষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দেন তিনি। মরিয়মের বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দক্ষিণ তালসুর গ্রামে। তিনি হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্রী হলেও তাঁর পরীক্ষাকেন্দ্র ছিল সামসী কলেজে। ফাইনাল পরীক্ষার তিনটি পেপারই ওই কলেজেই অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেওয়ার পরই প্রসব বেদনা শুরু হয় মরিয়মের। স্বামী সামির হোসেন তাঁকে নিয়ে যান হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে রাতেই তাঁকে ভর্তি করা…
Read More
কুল্লুর সাইনজ উপত্যকায় ক্লাউডবার্স্ট, নদীতে আচমকা জলস্রোতে তীব্র বৃদ্ধি

কুল্লুর সাইনজ উপত্যকায় ক্লাউডবার্স্ট, নদীতে আচমকা জলস্রোতে তীব্র বৃদ্ধি

হিমাচল প্রদেশের কুল্লু জেলার সাইনজ উপত্যকায় ক্লাউডবার্স্টের ঘটনা ঘটেছে। এর ফলে এক স্থানীয় নদীতে আচমকা জলস্রোতের প্রবল বৃদ্ধি দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলি জানিয়েছে, এই হঠাৎ বৃষ্টিপাতের কারণে আশপাশের এলাকা জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এখনো পর্যন্ত বড় ক্ষয়ক্ষতির কোনো খবর না মিললেও পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে সাথে জরুরি পরিষেবাগুলিকে প্রস্তুত রাখা হয়েছে।
Read More
উত্তরাখণ্ডে বড়সড় দুর্ঘটনা, মৃত ২, আহত ৭

উত্তরাখণ্ডে বড়সড় দুর্ঘটনা, মৃত ২, আহত ৭

ভয়াবহ সড়ক দুর্ঘটনা উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ১৮-সিটের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় অলকানন্দা নদীতে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৭ জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে, যখন বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, বাসটি গভীর খাদ পেরিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বাসটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার সঠিক…
Read More
ভূতনীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, ক্ষুব্ধ এলাকাবাসী

ভূতনীতে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, ক্ষুব্ধ এলাকাবাসী

মালদা জেলার ভূতনীর শঙ্করটোলা এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা নির্মাণের নিম্নমান ও জল জমার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলায় চড়াও হয় ঠিকাদার সংস্থার লোকজন ও শ্রমিকরা। ঘটনায় দু’জন গ্রামবাসীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি দোকানে ভাঙচুর ও বাড়িতে ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটেছে। গ্রামবাসীদের তীব্র প্রতিবাদের মুখে বর্তমানে রাস্তার নির্মাণকাজ বন্ধ রয়েছে। ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার প্রতিনিধিরা। জানা গিয়েছে, প্রায় ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ২.৬৭ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছিল। যদিও এই রাস্তা তৈরির নির্দেশ বহু আগেই এসেছিল, তবে স্থানীয়দের একাধিক অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন…
Read More
ফের সীমান্তে মাদক উদ্ধারে সফল বিএসএফ

ফের সীমান্তে মাদক উদ্ধারে সফল বিএসএফ

উত্তরবঙ্গ সীমান্তে আবারও বড়সড় মাদক চক্রের ছক ভেস্তে দিল সীমান্তরক্ষী বাহিনী (BSF)। রাতে, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন উত্তর দিনাজপুর জেলার গোসাইপুর, চত্রাগাছ, বড়বিল্লা ও টিনাপাড়া গ্রাম থেকে বিএসএফ-এর জওয়ানরা উদ্ধার করে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৬১৪ বোতল সিরাপ ও ৯৯০টি ইনজেকশন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১,৫৯,৩৮৯ টাকা। বিএসএফের অনুমান, বাংলাদেশি পাচারকারীরা ভারতীয় সহযোগীদের সহায়তায় সীমান্ত পেরিয়ে এই মাদক পাচারের চেষ্টা করছিল। তবে সতর্ক বিএসএফ জওয়ানরা তৎক্ষণাৎ অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত - বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মাদক চোরাচালান রুখতে তারা দৃঢ় প্রতিজ্ঞ ও ভবিষ্যতেও এই ধরনের তৎপরতা চলবে।
Read More