Durgasree Mitra

500 Posts
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ, কোচবিহারে ফের ভাঙন

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ, কোচবিহারে ফের ভাঙন

আবারও কোচবিহার জেলায় বিজেপিতে ভাঙন। এবার সীতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য তাপস রায় বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার হাত ধরে তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করে।যোগদান পর্বে উপস্থিত ছিলো তৃণমূলের অন্যান্য জেলা নেতৃত্বও। যোগদান করে তাপস রায় বললে, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে অনুপ্রাণিত। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত।" এদিনের এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। তৃণমূল শিবির এই ঘটনাকে ‘উন্নয়নের পক্ষে রায়’ বলে ব্যাখ্যা করছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এ নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া…
Read More
ডায়না সেতুতে হাতি দেখতে পর্যটকদের ভিড়

ডায়না সেতুতে হাতি দেখতে পর্যটকদের ভিড়

জঙ্গল সাফারি সাময়িকভাবে বন্ধ থাকায় এখন পর্যটকদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে নাগরাকাটার ডায়না সেতু। প্রতিদিনই এই সেতু থেকে হাতি দেখার জন্য ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডায়না সেতুর ওপর দাঁড়িয়ে হাতি দেখেছেন অসংখ্য পর্যটক। অনেকেই দূর থেকে মোবাইল ও ক্যামেরায় ছবি তুলেছেন, কেউ কেউ রাস্তার ধারে গাড়ি থামিয়ে চোখের সামনে বন্যপ্রাণ দেখার অভিজ্ঞতায় মুগ্ধ হয়েছে। জানা গিয়েছে, প্রায় দিনই সেন্ট্রাল ডায়নার জঙ্গল থেকে একটি ২০-২৫টি হাতির দল, যার মধ্যে হস্তিশাবকও রয়েছে, ডায়না নদীর ধারে জল খেতে আসে। এরপর নদীর চরে প্রায় ঘণ্টা দুয়েক সবুজ ঘাস উপর দিয়ে তারা ধীরে ধীরে জঙ্গলের দিকে ফিরে…
Read More
ফের ট্রেনের ধা*ক্কা*য় হাতির ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু

ফের ট্রেনের ধা*ক্কা*য় হাতির ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু

আবারও ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল তিনটি হাতি। বৃহস্পতিবার রাত প্রায় একটা নাগাদ ঝাড়গ্রাম থেকে খড়গপুরগামী জনশতাব্দী এক্সপ্রেস বাঁশতলা স্টেশনের কাছে পৌঁছতেই ঘটে দুর্ঘটনা। জানা গিয়েছে, সেই সময় রেললাইনের কাছাকাছি জঙ্গলে বন দপ্তর ও হুলা পার্টির সদস্যরা হাতি তাড়ানোর কাজ করছিলো। ঠিক সেই সময় এক বয়স্ক হাতি ও দুটি শাবক রেললাইনের ওপর উঠে পড়ে। ট্রেন চালক ব্রেক কষার আগেই ট্রেনটি হাতিগুলিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনটি হাতির। পরে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও রেল দপ্তরের প্রতিনিধিরা। রেল চলাচলও কিছু সময়ের জন্য বন্ধ থাকে। এই ঘটনা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের অভিযোগ, বারবার এমন দুর্ঘটনা ঘটছে, অথচ…
Read More
মন্ত্রীর গড়ে একুশে জুলাইয়ের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম হরিশ্চন্দ্রপুর

মন্ত্রীর গড়ে একুশে জুলাইয়ের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম হরিশ্চন্দ্রপুর

একুশে জুলাইয়ের প্রচার ঘিরে উত্তেজনা চরমে মালদার হরিশ্চন্দ্রপুরে। তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র একটি ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনাটি ঘটে গভীর রাতে, হরিশ্চন্দ্রপুর সদর এলাকার একটি ব্যাংকের পাশে। সকালবেলা স্থানীয়রা দেখতে পান যে ব্যানার ছেঁড়া অবস্থায় রয়েছে। উল্লেখ্য, ব্যানারটিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, তার নিচে ছিল আইএনটিটিইউসি জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার ও ব্লক সভাপতি সাহেব দাসের নাম। ব্যানারটি তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ২১শে জুলাই কলকাতায় শহিদ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির প্রচারের জন্য লাগানো হয়েছিল। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় বিরোধীদের দায়ী করা হয়েছে। অভিযোগ, পরিকল্পনা করেই এই ব্যানার ছেঁড়া হয়েছে। যদিও বিরোধী শিবির থেকে পাল্টা…
Read More
একই রাতে পোস্ট অফিস ও ব্যাঙ্কে চুরির চেষ্টা

একই রাতে পোস্ট অফিস ও ব্যাঙ্কে চুরির চেষ্টা

একই রাতে একই বিল্ডিংয়ে অবস্থিত পোস্ট অফিস ও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরির চেষ্টা কুমারগঞ্জের গোপালগঞ্জে। অফিস খোলার সময় পোস্ট অফিস ও ব্যাংকের কর্মীরা এসে দেখেন, জানালা ও গ্রিল ভাঙা অবস্থায় রয়েছে। ভিতরে ঢুকে দেখা যায়, পোস্ট অফিসের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে ভল্টের টাকা চুরি করতে পারেনি দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দা শেখর রায় বলেন, “এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ। কে বা কারা এই চুরির চেষ্টা চালাল, সে বিষয়ে এখনও স্পষ্ট নয়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Read More
মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলা ভিত্তিক লোকশিল্পী সম্মেলন, প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ দর্শকরা

মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলা ভিত্তিক লোকশিল্পী সম্মেলন, প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ দর্শকরা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার বালুরঘাটে অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক লোকশিল্পী সম্মেলন। বালুরঘাট রবীন্দ্রভবনে আয়োজিত এই সম্মেলন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকশিল্পীদের উপস্থিতিতে হয়ে ওঠে বর্ণময় ও প্রাণবন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক সুভায়ুন হোক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক কর্তা। সম্মেলনে অংশগ্রহণকারী শিল্পীরা তাঁদের নিজ নিজ পরিবেশনার মাধ্যমে বাংলার লোকসংস্কৃতির রঙিন ও সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরেন। তাঁদের সঙ্গীত, নৃত্য ও শিল্পকর্ম মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। সরকারি এই উদ্যোগ লোকশিল্প সংরক্ষণ ও প্রসারে এক গুরুত্বপূর্ণ…
Read More
হরপা বানে আটকে যাত্রীবাহী বাস, প্রাণে বাঁচলেন সকল যাত্রী

হরপা বানে আটকে যাত্রীবাহী বাস, প্রাণে বাঁচলেন সকল যাত্রী

মাদারিহাটের জামতালা এলাকায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি, বাঙরি নদীতে হঠাৎ হরপা বান নামার ফলে বুধবার সকালে টোটোপাড়া গামী রুটে চলা একটি যাত্রীবাহী বাস হঠাৎই প্রবল স্রোতের মধ্যে পড়ে আটকে যায় নদীর মাঝপথে। জানা গেছে, টানা বৃষ্টি ও ভুটান পাহাড়ে প্রবল বর্ষণের কারণে ফুলেফেঁপে উঠেছে খরস্রোতা বাঙরি নদী। আচমকা নেমে আসা এই হরপা বানে পুরো এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়ে। সেসময় নদী পার হচ্ছিল যাত্রীবোঝাই বাসটি, আর সেখানেই ঘটে বিপত্তি। তবে সৌভাগ্যবশত, কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। উপস্থিত লোকজন ও বাসচালকের তৎপরতায় বাসের যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে আশ্রয় নেন। সকলেই অক্ষত অবস্থায় প্রাণে বাঁচেন। ঘটনার পর থেকে মাদারিহাট ও টোটোপাড়ার…
Read More
লাগাতার বৃষ্টিতে কার্যত থমকে জনজীবন

লাগাতার বৃষ্টিতে কার্যত থমকে জনজীবন

মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টিতে কার্যত থমকে গেল শিলিগুড়ি ও আশপাশের এলাকার জনজীবন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই শহরজুড়ে শুরু হয় বিক্ষিপ্ত বৃষ্টি, যা পরে রূপ নেয় মাঝারি থেকে ভারী বর্ষণে। বুধবার সকাল থেকেই টানা বৃষ্টির জেরে শিলিগুড়ির রাস্তাঘাট প্রায় শুনশান। কর্মব্যস্ত দিনে ছাতা, রেইনকোট মাথায় নিয়েই কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন বিভিন্ন পেশার মানুষজন। তবে অন্যান্য দিনের তুলনায় যানবাহনের সংখ্যা অনেকটাই কম থাকায় অনেককে গন্তব্যে পৌঁছতে সমস্যায় পড়তে হয়েছে। বিশেষ করে স্কুলগামী পড়ুয়া ও অফিসযাত্রীদের মধ্যে বিরক্তি লক্ষ্য করা গেছে। অন্যদিকে সমতলের পাশাপাশি পাহাড়ের দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং-এও একই ছবি ধরা পড়েছে। পাহাড়ের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির কারণে ধসের…
Read More
চিরবিদায় কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং

চিরবিদায় কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং

শেষ হল এক অনন্য জীবনের পথচলা। ১১৪ বছর বয়সে প্রয়াত হলেন প্রখ্যাত প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিং। সোমবার বিকেলে পঞ্জাবের জলন্ধরে নিজের গ্রাম বিয়াসে হাঁটতে বেরোনোর সময় গাড়ির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, বিকেল সাড়ে ৩টা নাগাদ রাস্তা পার হচ্ছিলেন ফৌজা সিং, ঠিক সেই সময় দ্রুত গতিতে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। প্রবীণ এই অ্যাথলিট রাস্তার মাঝে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে পরিবার তাঁকে জলন্ধরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, কিন্তু শেষরক্ষা হয়নি। লেখক খুশবন্ত সিং, যিনি ফৌজা সিংয়ের জীবনী "The Turbaned Tornado" রচনায় পরিচিত, এক্স (প্রাক্তন টুইটার)-এ আবেগঘন পোস্টে লেখেন,“আমার…
Read More
উত্তরবঙ্গের ছয় ক্লাবের সাহসী প্রয়াস

উত্তরবঙ্গের ছয় ক্লাবের সাহসী প্রয়াস

অদম্য সাহস আর অটুট দলগত সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল উত্তরবঙ্গের ছয়টি অ্যাডভেঞ্চার ক্লাবের যৌথ পোলোগংঙ্কা অভিযান। ভয়াবহ আবহাওয়ার মধ্যেও অভিযাত্রীরা সফলভাবে পোলোগংঙ্কা পর্বত শৃঙ্গের প্রায় ২০ হাজার ফুট উচ্চতায় পৌঁছায়, যদিও শেষপর্যন্ত প্রবল তুষারপাত ও ঝোড়ো হাওয়ার কারণে শৃঙ্গ জয়ের আগেই ফিরে আসতে বাধ্য হন তাঁরা। গত ৭ জুলাই অভিযান শুরু করে ১১ সদস্যের এই দলটি ১৬ হাজার ফুট উচ্চতায় বেস ক্যাম্প স্থাপন করে। তারপর ১০ জুলাই প্রথম শিবির (১৭,৫০০ ফুট) ও ১১ জুলাই দ্বিতীয় শিবির (১৯,৫০০ ফুট) স্থাপন করা হয়। দলের সদস্য হীরক ব্রহ্ম অসুস্থ হয়ে পড়ায়, ড. স্বরূপ খান ও সুস্মিতা সরকার বেস ক্যাম্পে থেকে যান…
Read More