Durgasree Mitra

500 Posts
কোচবিহারে নদীতে স্নান করতে গিয়ে যুবক-যুবতীর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু, শো*কের ছায়া এলাকায়

কোচবিহারে নদীতে স্নান করতে গিয়ে যুবক-যুবতীর ম*র্মা*ন্তিক মৃ*ত্যু, শো*কের ছায়া এলাকায়

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক যুবক ও এক যুবতীর। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কারিশাল এলাকায় তোরসা নদীতে। মৃতদের নাম শুভ্রজিৎ সরকার ও রূপা দাস। দুজনেই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে খবর, এ দিন মোট ছয় থেকে সাত জন বন্ধু মিলে নদীতে স্নান করতে নামে। স্নানের মাঝেই হঠাৎ চারজন জলে তলিয়ে যেতে শুরু করে। চিৎকার শুনে আশপাশের মানুষজন ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। তাদের তৎপরতায় সময়মতো দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও, শুভ্রজিৎ ও রূপাকে তৎক্ষণাৎ খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের চেষ্টায় তাঁদের উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও…
Read More
৩১ নম্বর জাতীয় সড়কে ভয়া*বহ সড়ক দু*র্ঘটনা

৩১ নম্বর জাতীয় সড়কে ভয়া*বহ সড়ক দু*র্ঘটনা

শিলিগুড়ি - কলকাতা গামী ৩১ নম্বর জাতীয় সড়কের উপর ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বিজলিমনি এলাকায় একটি বিকল তেলবোঝাই ট্যাঙ্কারকে পিছন থেকে ধাক্কা মারল দ্রুত গতির ট্রাক। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই যুবকের, গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি বেসরকারি তেলের ট্যাঙ্কার খারাপ হয়ে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে ছিল। ওই ট্যাঙ্কার সারাই করার জন্য একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন যুবক সেখানে উপস্থিত হয়। সেই সময় হঠাৎ পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে পিকআপ ভ্যানটিকে ও তারপর তেলবোঝাই ট্যাঙ্কারটিকে ধাক্কা মেরে পালিয়ে…
Read More
এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার ২৬৮টি কচ্ছপ, ট্রেনে কচ্ছপ পাচারে বড় সাফল্য জিআরপি-র

এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার ২৬৮টি কচ্ছপ, ট্রেনে কচ্ছপ পাচারে বড় সাফল্য জিআরপি-র

ফের ট্রেনের মাধ্যমে বন্যপ্রাণী পাচারের চেষ্টা ধরা পড়ল মালদা জিআরপি-র তৎপরতায়। ফরাক্কা এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ২৬৮টি কচ্ছপ। তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাটি ঘটে বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে মালদা টাউন স্টেশনে। জিআরপির আধিকারিকরা গোপন সূত্রে খবর পান যে, দিল্লি থেকে ফরাক্কা এক্সপ্রেসে করে কচ্ছপ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ট্রেনটি মালদা টাউন স্টেশনে ঢুকতেই তল্লাশি শুরু করে জিআরপি। অভিযানের সময় ট্রেনের এক জেনারেল কামরা থেকে পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। সেই বস্তাগুলি খুলতেই পাওয়া যায় ২৬৮টি কচ্ছপ। প্রাথমিক তদন্তে জানা গেছে, কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল ও বালুরঘাটে পাচারের উদ্দেশ্য…
Read More
ছোট্ট বয়সে বড় স্বপ্ন ও মানবিক ভাবনার দৃষ্টান্ত স্থাপন করল ঋতুরাজ

ছোট্ট বয়সে বড় স্বপ্ন ও মানবিক ভাবনার দৃষ্টান্ত স্থাপন করল ঋতুরাজ

ছোট্ট বয়সে বড় স্বপ্ন ও মানবিক ভাবনার দৃষ্টান্ত স্থাপন করল তুফানগঞ্জের অষ্টম শ্রেণির ছাত্র ঋতুরাজ মন্ডল। নিজের টিফিনের টাকা বাঁচিয়ে সমাজের ছোট ছোট শিশুদের হাতে তুলে দিয়েছে বই, খাতা, কলম, আর্ট সরঞ্জাম, খেলনা ও আরও অনেক কিছু। যেটা দেওয়ার কথা ছিল প্রশাসনের, তা নিজের সামান্য সঞ্চয় থেকেই করে দেখিয়েছে এই কিশোর। ঋতুরাজ তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। বাবা মানিক মন্ডল টোটো চালক, মা প্রতিমা মন্ডল আমবাড়ি ২০৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মী। সুকান্ত পল্লীতে ভাড়া থাকে পরিবারটি। মায়ের সঙ্গে মাঝেমধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে দেখে খুদে পড়ুয়ারা শুধু খিচুড়ি ও ডিম নিয়ে বাড়ি ফিরে যায়— পড়াশোনার কোনও পরিবেশ…
Read More
বিধ্বস্ত যুদ্ধবিমান: নিহত ৩১, আহত ১৬৫; গোটা বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

বিধ্বস্ত যুদ্ধবিমান: নিহত ৩১, আহত ১৬৫; গোটা বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। প্রাণঘাতী এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। আহত হয়েছে অন্তত ১৬৫ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন দুজন প্রাপ্তবয়স্ক — বিমানটির পাইলট তৌকির ইসলাম ও শিক্ষিকা মাহরীন চৌধুরী। বাকি ২৯ জনই স্কুলের শিক্ষার্থী বলে নিশ্চিত করেছে বাংলাদেশ প্রশাসন। এই মর্মান্তিক ঘটনায় শোকে স্তব্ধ গোটা বাংলাদেশ। ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটে আসছে নিহত ও আহতদের স্বজনেরা। কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর ও এলাকার পরিবেশ। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য…
Read More
জেলা পরিষদের ভবনে আ*গুন, গুরুত্বপূর্ণ নথিপত্র ঝুঁকিতে

জেলা পরিষদের ভবনে আ*গুন, গুরুত্বপূর্ণ নথিপত্র ঝুঁকিতে

মঙ্গলবার মালদহ জেলা পরিষদে প্রশাসনিক ভবনের চার তলায় হঠাৎই ধোঁয়া ও আগুন দেখতে পান কর্মীরা। মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। জানা গিয়েছে, জেলা পরিষদের চতুর্থ তলায় রয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশন। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল বলে সূত্রের খবর। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট অথবা এসি মেশিনে ত্রুটিকে কারণ হিসেবে মনে করা হচ্ছে। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পরিষদের সচিব সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু…
Read More
২৩ বছর পর ভারতে ফিরছে দাবার বিশ্বকাপ, ফিডের ঘোষণা

২৩ বছর পর ভারতে ফিরছে দাবার বিশ্বকাপ, ফিডের ঘোষণা

২৩ বছর পর ফের ভারতে অনুষ্ঠিত হতে চলেছে দাবার বিশ্বকাপ। শেষবার ২০০২ সালে এই প্রতিযোগিতা হয়েছিল ভারতের মাটিতে। দীর্ঘ বিরতির পর আবার এই মর্যাদাপূর্ণ আসর ফিরছে দেশে—সোমবার এমনটাই ঘোষণা করেছে আন্তর্জাতিক দাবা সংস্থা ‘ফিডে’। ফিডে জানিয়েছে, এবারের বিশ্বকাপ ৩০ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। যদিও এখনো পর্যন্ত কোন শহরে প্রতিযোগিতা হবে, তা চূড়ান্ত হয়নি। তবে দাবা মহলের ধারণা, প্রতিযোগিতা আয়োজিত হতে পারে দক্ষিণ ভারতের কোনও শহরে। এর আগে চেন্নাইয়ে দাবার অলিম্পিয়াড সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল, এবং ভারতের বহু গ্র্যান্ড মাস্টারও দক্ষিণ ভারত থেকেই উঠে এসেছেন। সেই কারণে চেন্নাইয়ে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।
Read More
বাংলার শ্রাবণের প্রথম সোমবারে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড়

বাংলার শ্রাবণের প্রথম সোমবারে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড়

বাংলা শ্রাবণ মাসের প্রথম সোমবার উপলক্ষে আজ সকাল থেকেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের শ্রী শ্রী বুড়াকালী মাতার মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। প্রতি বছরের মতো এবছরও ভোর থেকেই বহু নারী-পুরুষ শিবলিঙ্গে জল ঢালার উদ্দেশ্যে পুণ্যার্থীর ভিড়ে হাজির হন মন্দির প্রাঙ্গণে। শ্রাবণ মাসে শিব পুজোর বিশেষ মাহাত্ম্যের কথা মাথায় রেখেই এই আয়োজন। একদিকে ধর্মীয় উৎসাহ, অন্যদিকে ভক্তির আবেগ—দুই মিলে মন্দির চত্বর জুড়ে তৈরি হয় এক মনোরম পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকেও পর্যাপ্ত নিরাপত্তা এবং শৃঙ্খলার ব্যবস্থা করা হয়েছে। এইভাবে ধর্মীয় ভাবগম্ভীরতায় মগ্ন হয়ে ভক্তরা শ্রাবণের প্রথম সোমবার পালন করলেন বুড়াকালী মাতার আশীর্বাদ নিয়ে।
Read More
ওজন কমাতে রোজের ডায়েটে রাখুন তিসি বীজ

ওজন কমাতে রোজের ডায়েটে রাখুন তিসি বীজ

একটা সময় ছিল, যখন তিসির তেলে বহু খাবারই রান্না করা হত। তিসি বা ‘ফ্ল্যাক্স সিড’-এ ভালো মানের ফ্যাট, অ্যান্টি অক্সিড্যান্ট, প্রোটিন ও ফাইবার থাকে। পুষ্টিবিদদের মতে, তিসি খেলেও ওজন কমে। তবে শুধু বীজ খেলে হবে না। ওজন কমানোর জন্য চাই নিয়মমাফিক খাদ্যাভ্যাস। রইল তিন পদ্ধতি। তিসির স্মুদি একমুঠো তিসির বীজ, এক কাপ কাঠবাদামের দুধ, একটি পাকা কলা এবং বেদানা বা স্ট্রবেরি নিয়ে তা ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। এরপর গ্লাসে ঢেলে উপরে বেদানা বা স্ট্রবেরি ছড়িয়ে খেয়ে নিন। রোজ সকালে খেলে ওজন কমবে। তিসির ওট্মিল আধ কাপ রোল্ড ওট্সের সঙ্গে ১ চামচ তিসির বীজ, ১ চামচ কাঠবাদাম বা…
Read More
ভুল ইনজেকশন কাণ্ডে বালুরঘাটে সিপিএম-বিজেপির বি*ক্ষো*ভ

ভুল ইনজেকশন কাণ্ডে বালুরঘাটে সিপিএম-বিজেপির বি*ক্ষো*ভ

বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল ইনজেকশন দেওয়ার ঘটনা। শুক্রবার রাতে হাসপাতালের প্রসূতি বিভাগে অন্তত ৮-১০ জন প্রসূতিকে ইনজেকশন দেওয়ার পর তাঁদের শরীরে কাঁপুনি, শ্বাসকষ্ট সহ প্রবল অস্বস্তির মতো উপসর্গ দেখা দেয়। অভিযোগ, এই ঘটনার জেরে এক সদ্যোজাত মায়ের মৃত্যু হয়েছে। হাসপাতালে মুহূর্তে ছড়িয়ে পড়ে উত্তেজনা। অসুস্থ প্রসূতিদের মধ্যে দু’জনকে রাতেই সিসিইউতে স্থানান্তর করা হয়। রোগীর পরিবারদের অভিযোগ, তারা প্রতিবাদ জানাতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের বাইরে বের করে দেন। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সুদীপ দাস, চিকিৎসক দল এবং পুলিশ। গোটা ঘটনার তদন্তে নেমেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে প্রশ্ন উঠছে, কীভাবে এত বড় গাফিলতি ঘটল রাজ্যের…
Read More