Durgasree Mitra

500 Posts
স্বাধীনতা দিবসের আগে সীমান্ত শহরে কড়া নজরদারি, বাড়তি নিরাপত্তায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা

স্বাধীনতা দিবসের আগে সীমান্ত শহরে কড়া নজরদারি, বাড়তি নিরাপত্তায় উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা

রাত পোহালেই ৭৯তম স্বাধীনতা দিবস। অপ্রীতিকর ঘটনা এড়াতে সীমান্তবর্তী শহর বালুরঘাটে গড়ে তোলা হয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনী। শহরের প্রবেশপথ, মধ্যস্থল ও জাতীয় সড়কে চলছে কঠোর নাকা চেকিং। বিএসএফের পাশাপাশি সদর ট্র্যাফিক বিভাগও এই তল্লাশি অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। ছোট গাড়ি, মোটরসাইকেল, বাস ও ট্রাক—সব ধরনের যানবাহনেই চলছে তল্লাশি অভিযান। শুধু বালুরঘাট নয়, উত্তরবঙ্গের অন্যান্য সীমান্তবর্তী এলাকাতেও বাড়তি নজরদারি চালানো হচ্ছে। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সীমান্ত অঞ্চল প্রস্তুত স্বাধীনতার মহোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য এই নাকা তল্লাশি বলে জানা গিয়েছে।
Read More
টানা বৃষ্টিতে ধস, তিস্তার জলে তলিয়ে ১০ নম্বর জাতীয় সড়ক

টানা বৃষ্টিতে ধস, তিস্তার জলে তলিয়ে ১০ নম্বর জাতীয় সড়ক

টানা প্রবল বর্ষণে ধস নেমে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলা সিকিম সংযোগকারী গুরুত্বপূর্ণ ১০ নম্বর জাতীয় সড়ক। বুধবার গভীর রাতে তিস্তায় হু হু করে জল বাড়তে শুরু করলে, শিলিগুড়ি থেকে সিকিম ও উত্তরবঙ্গের বিভিন্ন অংশে যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। তিস্তার জলে সড়কের বড় অংশ তলিয়ে গিয়েছে, যার ফলে বন্ধ হয়ে গেছে তিস্তা রোড। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে রাতেই মাইকিং করে এলাকাবাসীদের সতর্ক করা হয়। বিপজ্জনক এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিস্তা নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় আশপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরে অবিরাম বৃষ্টির কারণে পাহাড়ি অংশে একাধিক জায়গায়…
Read More
“আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পের উদ্বোধন

“আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্পের উদ্বোধন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও রাজ্যের পরিবহন বিষয়ক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের সাতভাইয়া ডিভিশন ৯৯ ও আজমাবাদ ১০২ এলাকায় শুরু হল “আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্প। বুধবার এক উৎসবমুখর পরিবেশে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রকল্পের লক্ষ্য স্থানীয় বাসিন্দাদের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধান করা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক ও বহু সাধারণ মানুষ। এলাকার বাসিন্দারা রাস্তা, আলো, পানীয় জলের অভাব, নিকাশি, স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেওয়া হয়। স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি এক জনমুখী উদ্যোগ হিসেবে চিহ্নিত হয়েছে, যা ভবিষ্যতে নকশালবাড়ির…
Read More
পুরী জগন্নাথ মন্দিরে সন্ত্রাস*বাদী হাম*লার হুম*কি

পুরী জগন্নাথ মন্দিরে সন্ত্রাস*বাদী হাম*লার হুম*কি

সন্ত্রাসবাদী হামলার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়াল ওড়িশার পুরীতে। বুধবার জগন্নাথ ধামের হেরিটেজ করিডরের কাছে একটি দেওয়ালে ওড়িয়া ও ইংরেজি ভাষায় হুমকি-বার্তা দেখতে পান স্থানীয়রা। বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উল্লেখ করে লেখা হয়, “সন্ত্রাসবাদীরা জগন্নাথ মন্দিরে হামলা চালিয়ে ধ্বংস করে দেবে”—সঙ্গে একাধিক ফোন নম্বরও দেওয়া ছিল। খবর ছড়াতেই আতঙ্কের সৃষ্টি হয় তীর্থযাত্রী ও স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা তৎক্ষণাৎ হুমকি-বার্তা মুছে ফেলেন। অভিযোগ, ওই এলাকায় মন্দিরের একাধিক আলোও ভেঙে দেওয়া হয়েছে। পরিক্রমা মার্গ নামে পরিচিত এই জায়গাটি ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারিতে থাকে ও সবসময় পুলিশ মোতায়েন থাকে। তা সত্ত্বেও কীভাবে নিরাপত্তা এড়িয়ে দেওয়ালে এমন লেখা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সূত্রে…
Read More
বর্ষার মরশুমে আজই বানিয়ে ফেলুন অনন্য স্বাদের এক নতুন পদ

বর্ষার মরশুমে আজই বানিয়ে ফেলুন অনন্য স্বাদের এক নতুন পদ

বর্ষায় নিরামিষ পদগুলির মধ্যে একদম অন্য স্বাদের একটি পদ—মৌরি পটল। বাজারে এখন টাটকা শাক-সবজির অভাব নেই। তার মধ্যে থেকে বেছে নিন টাটকা পটল আর আলু, আর ঝটপট বানিয়ে ফেলুন এই সহজ অথচ স্বাদে অনন্য রান্না। এই পদে তেমন ঝাঁঝালো মশলার ব্যবহার নেই, তবুও মৌরির সুবাসে এমন এক স্বাদ তৈরি হয়, যা না খেলে বোঝা অসম্ভব! উপকরণ : • পটল – ৭-৮টি (লম্বা করে কাটা)• আলু – ২টি (লম্বা করে কাটা)• সর্ষের তেল – ২ টেবিল চামচ• ঘি – ১ টেবিল চামচ• মৌরি – ৩ টেবিল চামচ• শুকনো লঙ্কা – ২টি• তেজপাতা – ১টি• এলাচ – ১টি (হালকা থেঁতো)• দারচিনি –…
Read More
অফিসের এসি-তে বসেই বিপদ! ‘ড্রাই আইজ’-এর শিকার হচ্ছেন আপনি?

অফিসের এসি-তে বসেই বিপদ! ‘ড্রাই আইজ’-এর শিকার হচ্ছেন আপনি?

নিশ্চিন্তে এসি-চালিত অফিসে বসে কাজ করছেন, এমন সময় হঠাৎ চোখে চুলকানি শুরু হল! অবাক লাগলেও এর পিছনে কারণ হতে পারে অফিসের শীতাতাপ নিয়ন্ত্রিত পরিবেশ। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে এসির মধ্যে থাকলে চোখে দেখা দিতে পারে একধরনের সমস্যা, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘ইভাপোরেটিভ ড্রাই আই’। শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) ঘরের বাতাস থেকে আর্দ্রতা শুষে নেয়। ফলে ঘরের বাতাস শুষ্ক হয়ে পড়ে, যা সরাসরি প্রভাব ফেলে চোখের উপর। আমাদের চোখের পাতায় কিছু গ্রন্থি থাকে যেগুলি জলীয় ও স্নেহপদার্থ (লিপিড) নিঃসরণ করে চোখকে আর্দ্র রাখে। কিন্তু এসির কারণে এই গ্রন্থিগুলি ক্ষতিগ্রস্ত হলে চোখ শুষ্ক হতে শুরু করে। ক্ষতি হতে পারে অশ্রুগ্রন্থিরও।…
Read More
আড়াই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার

আড়াই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার

মালদার কালিয়াচক থানা এলাকায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। এ ঘটনায় তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ধৃতদের নাম সামেদ সেখ (২০), সামিমা আক্তার (৩০) ও মহম্মদ রফিকুল ইসলাম। তিনজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। এর মধ্যে সামেদ সেখ ও সামিমা আক্তারকে কালিয়াচক থানার পুলিশ জালালপুরের নতিবপুর এলাকায় ১২নং জাতীয় সড়ক থেকে আটক করে। তল্লাশিতে তাঁদের হেফাজত থেকে উদ্ধার হয় ১ কেজি ৫৩৯ গ্রাম ব্রাউন সুগার। অন্যদিকে, গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ সুজাপুর এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করে। তাঁর হেফাজত থেকে উদ্ধার হয় ৫২০ গ্রাম…
Read More
মুখস্থ নয়, এবার বিশ্লেষণ ও চিন্তাশক্তির পরীক্ষা: CBSE-র নতুন উদ্যোগ

মুখস্থ নয়, এবার বিশ্লেষণ ও চিন্তাশক্তির পরীক্ষা: CBSE-র নতুন উদ্যোগ

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির মূল বিষয়গুলিতে চালু করতে চলেছে ওপেন-বুক অ্যাসেসমেন্ট পদ্ধতি। ভাষা, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে প্রতি টার্মের তিনটি লিখিত পরীক্ষার মধ্যে এক বা একাধিক পরীক্ষা হবে বই দেখে। জুন মাসে বোর্ডের গভর্নিং বডির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পেয়েছে। জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ ও ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন (NCFSE) ২০২৩-এর নির্দেশনা অনুযায়ী নেওয়া এই পদক্ষেপের উদ্দেশ্য—শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে সরিয়ে এনে বিশ্লেষণ, যুক্তি এবং বাস্তব প্রয়োগের দক্ষতা গড়ে তোলা। পরীক্ষার সময় তারা টেক্সটবুক, ক্লাস নোট বা অন্যান্য রেফারেন্স ব্যবহার করতে পারবে। CBSE-র পাইলট প্রকল্পে (ডিসেম্বর ২০২৩–ফেব্রুয়ারি ২০২৪) নবম থেকে…
Read More
সীমান্তে সুরক্ষার বন্ধনে রাখি উৎসব

সীমান্তে সুরক্ষার বন্ধনে রাখি উৎসব

ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী ইংরেজবাজারের কাঞ্চনটার বিএসএফ ক্যাম্পে রাখি বন্ধন উৎসব পালন করলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী। শনিবার তিনি ক্যাম্পে পৌঁছে বিএসএফের আধিকারিক ও জওয়ানদের হাতে রাখি বেঁধে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিধায়ক জানান, দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের প্রতি সম্মান ও ভালবাসা জানাতেই এই উদ্যোগ। তিনি বলেন, “আমাদের সীমান্ত রক্ষাকারী ভাইদের সঙ্গে রাখি-বন্ধনের এই বন্ধন কেবল প্রতীকী নয়, এটি আমাদের পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহের প্রতিফলন।” এদিন ক্যাম্পে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হয়। বিএসএফের সদস্যরাও বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানান।
Read More
শিলিগুড়িতে পালিত ‘রাখি উৎসব’

শিলিগুড়িতে পালিত ‘রাখি উৎসব’

“বিভেদের মাঝে দেখো মিলনমোহন” — কবিগুরুর এই অমর বাণীকে সামনে রেখে শহরে পালিত হলো মিলন উৎসব। বহু ভাষা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের শহর শিলিগুড়ি, যেখানে সম্প্রতি একটি বিচ্ছিন্ন ঘটনা সাময়িক বিভেদের আবহ তৈরি করেছিল। তবে সেই আবহ কাটিয়ে ঐক্যের বার্তা ছড়িয়ে দিল শিলিগুড়ি নুগা বেস্ট। শনিবার হায়দারপাড়ায় অনুষ্ঠিত হয় ‘ঐক্যে রাখি উৎসব’। এদিন দিদি-বোনেরা ভাই ও দাদাদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধন উদযাপন করেন। পাশাপাশি বিভিন্ন ভাষাভাষীর মহিলারা একে অপরের হাতে রাখি বেঁধে ভালোবাসা, সহমর্মিতা ও মিলনের বার্তা পৌঁছে দেন। আয়োজকদের বক্তব্য, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা ও সামাজিক ঐক্যের বন্ধন আরও দৃঢ় করা। তাদের কথায়,…
Read More