Durgasree Mitra

500 Posts
টেলিভিশন থেকে বড়পর্দায় রাজত্ব করছেন ইধিকা,নতুন কোন পরিচালকের নায়িকা হচ্ছেন অভিনেত্রী?

টেলিভিশন থেকে বড়পর্দায় রাজত্ব করছেন ইধিকা,নতুন কোন পরিচালকের নায়িকা হচ্ছেন অভিনেত্রী?

অভিনেত্রী ইধিকা পাল এখন টলিউডের সেনসেশন! ঝুলিতে রয়েছে একের পর এক বড়পর্দার কাজ। ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, এবার নাকি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবির নায়িকা হচ্ছেন ইধিকা। যদিও এখনও সবকিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে, কোনও কিছুই চূড়ান্ত হয়নি। পরিচালক বা নায়িকার তরফ থেকেও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।এদিকে, ২৯ অগাস্ট মুক্তি পাচ্ছে ইধিকা-সোহম জুটির নতুন ছবি ‘বহুরূপ’। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ইধিকাকে। এছাড়াও, তিনি অভিনয় করছেন অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি ২’-ছবিতেও। শোনা যাচ্ছে, এই ছবিতে দেবের স্ত্রীর চরিত্রেই ধরা দেবেন তিনি।তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে ইধিকার অভিনয় নিয়ে এখনো পর্যন্ত নায়িকা কিংবা পরিচালক—কেউই মুখ খোলেননি। ফলে চূড়ান্ত ঘোষণার অপেক্ষায়…
Read More
বুনো হাতির তাণ্ডবে আতঙ্ক উত্তর বারঘরিয়া, তাতিপাড়া ও টিনবাড়ী গ্রামে

বুনো হাতির তাণ্ডবে আতঙ্ক উত্তর বারঘরিয়া, তাতিপাড়া ও টিনবাড়ী গ্রামে

শনিবার ভোরে ফের বুনো হাতির তাণ্ডবে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের উত্তর বারঘরিয়া, তাতিপাড়া ও টিনবাড়ী গ্রামে। ভোরের আলো ফোটার পর পার্শ্ববর্তী জঙ্গল থেকে বেরিয়ে একদল হাতি গ্রামে ঢুকে পড়ে। মুহূর্তে নষ্ট হয় কলাগাছ, বিভিন্ন আনাজের গাছ ও লতাপাতা। সকাল আটটা পর্যন্ত হাতির দলটি টিনবাড়ী এলাকার একটি ছোট চা বাগানে ঘোরাফেরা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান আপালচাঁদ বন বিভাগের কর্মীরা। বনকর্মীদের তৎপরতায় তাতিপাড়ায় আটকে থাকা দুটি হাতি সকাল সাড়ে সাতটার দিকে জঙ্গলের পথে চলে যায়। তবে টিনবাড়ী এলাকায় শাবকসহ প্রায় বারোটি হাতি চা বাগান ও ধানক্ষেতে দীর্ঘক্ষণ অবস্থান করে। অবশেষে বৈকুণ্ঠপুর বন বিভাগের উদ্যোগে সকাল সাড়ে আটটার দিকে বোম…
Read More
তিন মেট্রো রুট উদ্বোধন, কলকাতার গণপরিবহণে নতুন দিগন্ত

তিন মেট্রো রুট উদ্বোধন, কলকাতার গণপরিবহণে নতুন দিগন্ত

দুর্গাপুজোর আগে মহানগরের গণপরিবহণে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। আজ, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে একসঙ্গে তিনটি মেট্রো রুটের উদ্বোধন হবে। এর মধ্যে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ সাথে একটি সম্পূর্ণ নতুন রুট। ফলে কলকাতার মেট্রো মানচিত্রে আসছে আমূল পরিবর্তন। প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করবেনগ্রিন লাইন (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর V), এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৪৫ কিমি অংশ চালু হওয়ার ফলে নিরবচ্ছিন্ন পরিষেবা সম্ভব হবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হাওড়া থেকে মাত্র ১১ মিনিটে শিয়ালদহ ও আধ ঘণ্টায় সেক্টর V পৌঁছনো যাবে। অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া–বিমানবন্দর, ভায়া নিউ টাউন): রুবি মোড় থেকে বেলেঘাটা পর্যন্ত নতুন ৪.৪ কিমি সম্প্রসারণ চালু হবে। ফলে নিউ…
Read More
উৎসবের আবহে কৌশিকী অমাবস্যা, প্রস্তুত উগ্রতারা মন্দির প্রাঙ্গণ

উৎসবের আবহে কৌশিকী অমাবস্যা, প্রস্তুত উগ্রতারা মন্দির প্রাঙ্গণ

আজ কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথি উপলক্ষে তারাপীঠের পাশাপাশি শিলিগুড়ির উগ্রতারা মায়ের মন্দিরেও চলছে মহাধুমধাম প্রস্তুতি ও পুজো-অর্চনা। কয়েক বছর ধরে এই অমাবস্যা উপলক্ষে উগ্রতারা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন হয়ে আসছে। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন মহাযজ্ঞে অংশ নিতে। অনেকেই তাঁদের মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কেটে পৌঁছান মায়ের দরবারে। মন্দির কমিটির স্বেচ্ছাসেবকেরা সকাল থেকেই ব্যস্ত ছিলেন পরিষ্কার-পরিচ্ছন্নতা, মালা গাঁথা ও প্রসাদের আয়োজনের কাজে। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মহাযজ্ঞ শুরু হয় ও নিয়মমাফিক সমস্ত আচার পালিত হয়। স্থানীয়রা জানিয়েছেন, কৌশিকী অমাবস্যার এই বিশেষ পুজো ঘিরে প্রতিবছরের মতো এবারও উৎসবের আবহ…
Read More
ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল থেকে তৃতীয় বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল থেকে তৃতীয় বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজে বৃহস্পতিবার গভীর রাতে হোস্টেল থেকে উদ্ধার হলো তৃতীয় বর্ষের এক ছাত্রীর ঝুলন্ত দেহ। মৃতার নাম অন্বেষা ঘোষ। কলেজ সূত্রে জানা গিয়েছে, রাত দেড়টা থেকে দু’টো নাগাদ সহপাঠীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি হোস্টেলের অন্যান্য ছাত্রী তাকে নামিয়ে নিকটবর্তী এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। সেখান থেকে তাকে রেফার করা হয় কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা অন্বেষাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কলেজ চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঠিক কী কারণে অন্বেষা এই চরম সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Read More
উচ্ছে নয়, এবার উচ্ছে পাতা! শুক্তোর এই রেসিপি আপনাকেও চমকে দেবে

উচ্ছে নয়, এবার উচ্ছে পাতা! শুক্তোর এই রেসিপি আপনাকেও চমকে দেবে

বাঙালির রান্নাঘরে নানারকম পদ থাকলেও শুক্তোর চাহিদা অনন্য। তার কারণ শুধু স্বাদেই নয়, এর রান্নার পদ্ধতিতেও রয়েছে ভিন্নতা। শুক্তোর মশলা, ব্যবহৃত সবজি, এমনকি দুধের ব্যবহার — সব মিলিয়ে এই পদটিকে অনন্য করে তোলে। এই অনন্য স্বাদের টানেই বাঙালি নানাভাবে শুক্তো রেঁধেছেন, কেউ বানিয়েছেন মাছ দিয়ে শুক্তো, কেউ বা নিমপাতা, লাউ বা ঝিঙে দিয়ে নতুন স্বাদের শুক্তো রেঁধেছেন। এমনই এক ভিন্নধর্মী শুক্তো হল চালকুমড়োর কাসনপোড়া শুক্তো। এখানে উচ্ছের বদলে ব্যবহার হয় উচ্ছে পাতা, সর্ষে বাটার জায়গায় স্বাদে বৈচিত্র্য আনে কাসনপোড়া। রইল রেসিপি। কীভাবে বানাবেন? উপকরণ চালকুমড়ো – ৪০০ গ্রাম (ছোট টুকরো করে কাটা)উচ্ছে পাতা – ২০-২৫টিমটর ডালের বড়ি – ৬-৭টিশুকনো লঙ্কা…
Read More
ভারতীয় রেলের বড় সিদ্ধান্ত

ভারতীয় রেলের বড় সিদ্ধান্ত

ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এবার থেকে নির্ধারিত সীমার বেশি মালপত্র বহন করলে যাত্রীদের অতিরিক্ত চার্জ দিতে হবে, নয়তো অতিরিক্ত মাল পার্সেল হিসেবে বুক করাতে হবে। বুকিং ছাড়াই অতিরিক্ত মালপত্র নিয়ে গেলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে। অনেক সময় অতিরিক্ত মালপত্র বহনের ফলে কোচগুলোতে ভিড় ও বিশৃঙ্খলা দেখা দেয়, যা যাত্রার জন্য ঝুঁকিপূর্ণ। তাই এবার বিমানবন্দরের মতোই স্টেশনগুলোতে লাগেজ চেকিং আরও কঠোর হবে। কোন ক্লাসে কতটুকু মালপত্র বিনামূল্যে বহন করা যাবে? ফার্স্ট এসি কোচের যাত্রী : সর্বোচ্চ ৭০ কেজি সেকেন্ড এসি…
Read More
উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

মালদার নালাগোলা রাজ্য সড়কের কেন্দপুকুর এলাকা থেকে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ। নালাগোলা যাওয়ার পথে একটি বেসরকারি বাসের চালক রাস্তায় জমা জলে কচ্ছপটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই তিনি কচ্ছপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে নিয়ে যান। চালক প্রথমে কচ্ছপের বিরলত্ব বুঝতে না পারলেও পরে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে জানতে পারেন এটি বিরল প্রজাতির ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টল (Indian Flapshell Turtle)। রাতেই বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সফল হননি। ফলে, ওই কচ্ছপটিকে নালাগোলা বাসস্ট্যান্ডে সুরক্ষিতভাবে রাখা হয়। বনদপ্তরের সঙ্গে যোগাযোগের পর কচ্ছপটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা মানস গোস্বামী জানান, “বাস চালকের তৎপরতার কারণে বিরল প্রজাতির কচ্ছপটি রক্ষা পেল। বনদপ্তরকে খবর…
Read More
পর্যটন ব্যবসা চাঙ্গা করতে নতুন কমিটি গঠন

পর্যটন ব্যবসা চাঙ্গা করতে নতুন কমিটি গঠন

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে পর্যটন শিল্পকে চাঙ্গা করতে ও পর্যটকদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে গঠিত হল Kanchanjangha Region Hospitality and Tourism Development Association। শিলিগুড়ির হিলকাট রোডের একটি বেসরকারি হোটেলে মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় এই কমিটির। ২০২১ সালের কোভিড পরবর্তী সময়ে থমকে গিয়েছিল উত্তরবঙ্গের সহ বিভিন্ন পর্যটনস্থলের পর্যটন ব্যবসা। সেই ব্যবসায় নতুন গতি আনতে উত্তরবঙ্গ, সিকিম, নেপাল ও ভুটানের হোটেল সহ বিভিন্ন পর্যটন ব্যবসায়ীদের যুক্ত করে এই নতুন সংগঠন গঠিত হয়েছে। জানা গেছে মোট ৬২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করেছে কমিটি, যার মধ্যে রয়েছে ১৩ সদস্যের নির্বাহী কমিটি রয়েছে। কমিটির মূল উদ্দেশ্য হলো—পর্যটন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে স্থানীয় প্রশাসন,…
Read More
বাংলাভাষা অপমানের প্রতিবাদে গর্জে মুখ্যমন্ত্রী, কন্যাশ্রী দিবসে মাতৃভাষাকে সম্মান করার বার্তা

বাংলাভাষা অপমানের প্রতিবাদে গর্জে মুখ্যমন্ত্রী, কন্যাশ্রী দিবসে মাতৃভাষাকে সম্মান করার বার্তা

বাংলাভাষাকে কখনও ‘বাংলাদেশি ভাষা’, কখনও আবার ‘কোনও ভাষাই নয়’ বলে তকমা দেওয়ার অভিযোগে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে তিনি মাতৃভাষা রক্ষার আহ্বান জানান। অভিযোগ বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ ও অপমানের প্রতিবাদে রাজ্যের প্রশাসনিক প্রধানের স্পষ্ট বার্তা— “সব ভাষাই জানা উচিত, কিন্তু মাতৃভাষা ভুলে নয়।” মমতা বলেন, “যত ভাষা শিখবেন তত উন্নত হবেন। দয়া করে মাতৃভাষাকে ভুলবেন না, মাটি ও মাকে ভুলবেন না। বাংলা ভাষার মতো মাধুর্য আর কোথাও পাবেন না। আমাদের বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। দেশের সেরা বাংলা, বিশ্বসেরা বাংলা।” বাংলা মণীষীদের অবদান স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, “এই মাটি স্বামী রামকৃষ্ণ,…
Read More