Durgasree Mitra

505 Posts
বন্যাদু*র্গত এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

বন্যাদু*র্গত এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গবাসীর পাশে রাজ্য প্রশাসন — ত্রাণ পৌঁছে দিতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বাগডোগরা বিমানবন্দরে কলকাতায় ফেরার আগে মুখ্যমন্ত্রী জানান, “আমি আবার দুই-তিন দিনের মধ্যেই ফিরছি।” তিনি বলেন, “মিরিক সহ একাধিক এলাকায় চাল, লঙ্কা, হলুদ, দুধ সহ প্রয়োজনীয় জিনিস পাঠানো হচ্ছে। গতরাতেও ৪০০ ব্যাগ পাঠানো হয়েছে। কম্বল, সোয়েটার, জামাকাপড় পাঠানো হচ্ছে।” পাশাপাশি নাগরাকাটা, ধূপগুড়ি ও ময়নাগুড়ি এলাকার পরিস্থিতির উপর জেলাশাসককে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে নাগরাকাটায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শংকর ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে ত্রিপুরাতেও। সেখানে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই…
Read More
ধলোগুড়িতে গন্ডার আ*তঙ্ক, তৎপর বন দফতর

ধলোগুড়িতে গন্ডার আ*তঙ্ক, তৎপর বন দফতর

মাথাভাঙা -২ ব্লকের প্রেমেরডাঙা গ্রাম পঞ্চায়েতের ধলোগুড়ি এলাকায় নদীর পাড়ে গন্ডার আতঙ্ক। সকাল থেকেই গ্রামজুড়ে গন্ডারের খোঁজে তৎপর বন দফতরের কর্মীরা। স্থানীয় সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা নদীর ধারে একটি গন্ডার দেখতে পায়, খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গন্ডারের অবস্থান নির্ধারণে এদিন বন দফতরের পক্ষ থেকে দুটি কুনকি হাতি আনা হয়। কুলবাগানসহ আশপাশের এলাকায় গন্ডারের সন্ধানে তল্লাশি চালাচ্ছে বনকর্মীরা। তবে এখনও পর্যন্ত গন্ডারের কোনো হদিস মেলেনি। ফলে ভয় আর উৎকণ্ঠায় দিন কাটছে ধলোগুড়ি ও আশপাশের গ্রামের মানুষদের। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গন্ডারটি নিরাপদে উদ্ধার না হওয়া পর্যন্ত এলাকায় নজরদারি জারি থাকবে।
Read More
দু*র্গতদের পাশে দাঁড়াতে পথে সিপিআইএম নেতারা

দু*র্গতদের পাশে দাঁড়াতে পথে সিপিআইএম নেতারা

লাগাতার বৃষ্টিতে পাহাড় ও সমতলজুড়ে তৈরি হয়েছে দুর্যোগের চিত্র। এই কঠিন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো দার্জিলিং জেলা সিপিআইএম। মঙ্গলবার সারাদিনব্যাপী ত্রাণসামগ্রী সংগ্রহ অভিযানে পথে নামেন সিপিআইএম বর্শিয়ার নেতা জীবেস সরকার সহ দলের অন্যান্য সদস্য ও কর্মীরা। এদিন শহরের বিভিন্ন দোকান ও এলাকায় ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে খাদ্যসামগ্রী, কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন তারা। জীবেস সরকার জানান, “আমরা চেষ্টা করছি মানুষে মানুষে সংহতি গড়ে তুলতে। দুর্গত পরিবারগুলোর হাতে এই সামগ্রী পৌঁছে দেওয়া হবে অতি শীঘ্রই।”
Read More
উত্তরবঙ্গে ধসে ক্ষ*তিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী, মৃ*তদের পরিবারকে আর্থিক সাহায্য

উত্তরবঙ্গে ধসে ক্ষ*তিগ্রস্তদের পাশে মুখ্যমন্ত্রী, মৃ*তদের পরিবারকে আর্থিক সাহায্য

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা ও ধসে বিপর্যস্ত পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই উত্তরবঙ্গে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি পৌঁছান মিরিকের দুধিয়ায়। সেখানে ধসে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী ও দুর্গত বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন। আগেই নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এ দিন দুধিয়ায় সেই ১২টি মৃত পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক নিজ হাতে তুলে দেন তিনি। পাশাপাশি জানান, নিহতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। এই নিয়োগে শিক্ষাগত যোগ্যতা ও দৈহিক উচ্চতার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলেও আশ্বাস দেন মমতা। ক্ষতিগ্রস্ত এলাকায় আপাতত কমিউনিটি কিচেন চালু রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের জন্য অন্তত এক…
Read More
বন্যার মাঝেও আশার আলো, PHA-র মানবিক উদ্যোগ উত্তরবঙ্গে

বন্যার মাঝেও আশার আলো, PHA-র মানবিক উদ্যোগ উত্তরবঙ্গে

চারদিকে বন্যার জল, ভেসে গেছে গ্রাম, যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গের বহু অঞ্চল। এমন সময় যখন মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন এগিয়ে এলেন একদল মানবিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন (PHA)-এর উদ্যোগে ডা. মোল্লা ইরফান হোসেন-এর নেতৃত্বে শুরু হয়েছে এক অনন্য ত্রাণ ও চিকিৎসা অভিযান। নাগরাকাটার বামনডাঙ্গা (তাণ্ডু) গ্রাম এখন কার্যত দ্বীপে পরিণত। সেতু ভেসে গেছে, রাস্তাঘাট কাদামাটিতে ঢাকা, মোবাইল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ঠিক এই পরিস্থিতিতেই BMOH ডা. ইরফান হোসেন নিজের জীবন ঝুঁকিতে ফেলে পৌঁছে যান দুর্গত এলাকার মানুষের কাছে। সঙ্গে নিয়ে গেছেন প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও টিমের স্বাস্থ্যকর্মীদের। সেখানে গড়ে তোলা হয়েছে একটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প, যেখানে প্রতিদিন শতাধিক…
Read More
টানা বৃষ্টিতে বিপ*র্যস্ত পাহাড়, শিলিগুড়ি-মিরিক সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বৃষ্টিতে বিপ*র্যস্ত পাহাড়, শিলিগুড়ি-মিরিক সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বৃষ্টিতে এখনও বিপর্যস্ত পাহাড়ের জনজীবন। যদিও গতকাল রাত থেকে নতুন করে বড়সড় ধসের খবর না মেলায় সামান্য স্বস্তি ফিরেছে, তবুও দুর্ভোগ চরমে। এর মাঝেই শিলিগুড়ি থেকে মিরিকগামী সড়কে দুধিয়ায় লোহার সেতু ভেঙে যাওয়ায় শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুধিয়া এলাকায় বালাসন নদীর তীরে বসবাসকারী মানুষেরা ইতিমধ্যেই বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে উঠে এসেছেন। শিলিগুড়িতে সকাল থেকে বৃষ্টি চললেও, দুধিয়া অঞ্চলে রাত থেকে ভারী বৃষ্টি না হওয়ায় নদী পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল। তবে বালাসন নদী এখনও তার ভয়াল রূপেই রয়েছে ও নদীর গর্জনও শোনা যাচ্ছে। ​সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার এই পরিস্থিতিতে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে…
Read More
মিরিকে ঘুরতে গিয়ে ধসের কবলে একই পরিবারের তিন সদস্য

মিরিকে ঘুরতে গিয়ে ধসের কবলে একই পরিবারের তিন সদস্য

পাহাড়ে ধসের বলি হলো একই পরিবারের তিন সদস্য। মিরিকে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ হারালেন শিলিগুড়ির শালবাড়ি পাথরঘাটা এলাকার বাসিন্দা স্নেহা প্রধান, অনুজ প্রধান ও অনিতা প্রধান। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল বৃষ্টির জেরে ধস নেমে বাড়িটি চাপা পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। সোমবার তাদের মৃতদেহ নিয়ে আসা হয় শিলিগুড়ির শালবাড়িতে। শোকের ছায়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রতিবেশীদের চোখে জল। মৃতদেহগুলি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এদিন শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা প্রকাশ করেন তৃণমূল দার্জিলিং জেলা সমতল কোর কমিটির সদস্য পাপিয়া ঘোষ। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বলেন, “এই দুর্ঘটনা আমাদের সকলের হৃদয়…
Read More
দুধিয়ায় সেতু বিপ*র্যয়! মুখ্যমন্ত্রীর পরিদর্শনের সম্ভাবনা

দুধিয়ায় সেতু বিপ*র্যয়! মুখ্যমন্ত্রীর পরিদর্শনের সম্ভাবনা

পাহাড়ে নতুন করে বৃষ্টি না হওয়ায় বালাসন নদীর জলস্তর কিছুটা কমেছে। তবে দুধিয়ায় ভেঙে পড়া লোহার সেতুর পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সেতুর ভাঙা পিলার ক্রমশ ঝুঁকে পড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ফলে নদীপারের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। সোমবার সকাল থেকেই ঘটনাস্থল কার্যত শুনশান। স্থানীয় প্রশাসন সেতু সংলগ্ন এলাকায় যাতায়াত বন্ধ রেখেছে। দ্রুত বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেনা কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল আজ ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে, তারা ক্ষয়ক্ষতি ও নতুন ব্রিজ নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখবে বলে জানা গেছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রীও আজ দুধিয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতির পর্যালোচনা করবেন…
Read More
ত্বকের সুরক্ষায় জরুরি সানস্ক্রিন, কিন্তু ভুল ব্যবহারেই বাড়ছে বি*পদ!

ত্বকের সুরক্ষায় জরুরি সানস্ক্রিন, কিন্তু ভুল ব্যবহারেই বাড়ছে বি*পদ!

রোদ হোক বা বৃষ্টি—ত্বকের যত্নে সানস্ক্রিন এখন একেবারে অপরিহার্য। ড্রেসিং টেবিলে ময়েশ্চারাইজার বা ফাউন্ডেশন না থাকলেও, একটা ভালো সানস্ক্রিন কিন্তু আজকাল অনেকের প্রথম পছন্দ। বিশেষ করে গ্রীষ্মকালে তপ্ত রোদ আর ক্ষতিকর অতিবেগুনি রশ্মির (UV Ray) হাত থেকে ত্বককে রক্ষা করতে এই প্রসাধনীর উপরেই ভরসা রাখেন অধিকাংশ নারী। চিকিৎসকেরাও বলছেন, সানস্ক্রিন শুধু রোদে বেরোনোর আগে নয়, বরং ঘরে থাকলেও প্রতিদিন ব্যবহার করা উচিত। এমনকি রান্নাঘরে আগুনের তাপ থেকেও ত্বককে রক্ষা করতে রান্নার আগেও সানস্ক্রিন মাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে সমস্যা হয় তখনই, যখন নিজের ত্বকের ধরন বুঝে সঠিক সানস্ক্রিন বেছে না নেওয়া হয়। বাজারে নামীদামি ব্র্যান্ডের ভিড়ে মেয়েরা প্রায়শই বিভ্রান্ত হন।…
Read More
গোর্খা সংস্কৃতির ছোঁয়ায় শারদীয়ার সপ্তমী, শিলিগুড়িতে জমজমাট ফুলপাতি উৎসব

গোর্খা সংস্কৃতির ছোঁয়ায় শারদীয়ার সপ্তমী, শিলিগুড়িতে জমজমাট ফুলপাতি উৎসব

শারদীয় দুর্গোৎসবের সপ্তমীর তিথিতে যখন গোটা বাংলাজুড়ে উৎসবের আমেজ, সেই দিনেই নেপালি ভাষাভাষী মানুষের মধ্যে পালিত হলো ফুলপাতি উৎসব। পাহাড় থেকে সমতল—সব জায়গাতেই গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপন করলেন এই বিশেষ দিন। শিলিগুড়ির সেবক রোড এদিন সাক্ষী থাকল এক অনন্য দৃশ্যের। শিলিগুড়ি-জলপাইগুড়ি গোর্খা ফুলপাতি শোভাযাত্রা সমিতির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় শামিল হয়েছিলেন নেপালি ভাষাভাষী মানুষের পাশাপাশি বাংলাভাষী ও অন্যান্য সম্প্রদায়ের মানুষও। ফলে কার্যত ঐক্য ও সম্প্রীতির এক অনন্য বার্তা ছড়িয়ে পড়ল গোটা শহরে। শোভাযাত্রা জুড়ে বেজে ওঠে ঐতিহ্যবাহী গোর্খালী বাদ্যযন্ত্র, যার তালে তাল মিলিয়ে নেচে ওঠেন নেপালি সম্প্রদায়ের শিল্পীরা। বিশেষ আকর্ষণ ছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয় চন্ডী পাঠ, যা…
Read More