01
Nov
বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ৯% বৃদ্ধি পেয়ে ২.৯৮ লক্ষ কোটি টাকায় পৌঁছালো। ব্যাঙ্কের তরফে ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করা হয়েছে। দেখা যাচ্ছে, ব্যাঙ্কের মোট আমানত ১১% বৃদ্ধি পেয়ে ১.৫৮ লক্ষ কোটি টাকা ছুঁয়েছে। তার মধ্যে খুচরা আমানতের অংশ ৭১%। বন্ধনের মূলধন পর্যাপ্ততার অনুপাত ১৮.৬%। ব্যাংকের মোট অগ্রিম ঋণের পরিমাণ ৭% বৃদ্ধি পেয়ে ₹১.৪০ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। ২০১৫ সালে যাত্রা শুরু করা বন্ধন ব্যাঙ্ক এখন দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৬,৩৫০টিরও বেশি শাখার মাধ্যমে ৩.২৩ কোটিরও বেশি গ্রাহককে পরিষেবা প্রদান করছে। ব্যাঙ্কের কর্মীসংখ্যা বর্তমানে ৭৩,৫০০ জনেরও বেশি। ব্যাঙ্কের এমডি ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “উদ্ভাবনী…
