02
Dec
ভারতের সেরা সমসাময়িক সূক্ষ্ম গহনা ব্র্যান্ড, 'মিয়া বাই তানিষ্ক' এবার হর্নবিল ফেস্টিভাল ২০২৫-এর অফিশিয়াল স্টাইল পার্টনার হিসেবে যোগ দিয়েছে। দেশের অন্যতম জনপ্রিয় এই সাংস্কৃতিক উৎসবে যোগদান করে মিয়া তাদের "প্রিসিয়াস, এভরি ডে" ভাবনাকে এমন একটি উৎসবে নিয়ে এসেছে, যা ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, কারুশিল্প এবং ব্যক্তিগত গল্পের সাথে ব্র্যান্ডের মূল্যবোধকে প্রতিফলিত করেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যান্ডের ব্যবসায়িক প্রধান শ্যামলা রামাননের সাথে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রদূত এবং মন্ত্রীবৃন্দ মূল মঞ্চে উপস্থিত ছিলেন, যেখানে তিনি এই অঞ্চলের প্রতি মিয়ার প্রতিশ্রুতি এবং নেতৃত্বের বিষয়টিকে তুলে ধরেন। কিসামা হেরিটেজ ভিলেজে আয়োজিত ১০ দিনব্যাপী এই উৎসবে মিয়া একটি ব্যস্ত পরিবেশ তৈরী করে ফেলেছে। তারা অনুষ্ঠানের তৃতীয় দিনে সংস্কৃতি,…
