13
Feb
২০২২ সালে সাউথ আফ্রিকা ভারতীয় পর্যটকদের কাছে ভ্রমণের অন্যতম পীঠস্থান হয়ে উঠেছে। সাউথ আফ্রিকান ট্যুরিজিম তার ক্যাম্পেনের মাধ্যমে সাউথ আফ্রিকার বিশেষ দ্রষ্টব্য স্থানগুলি যেভাবে ভারতীয়দের সামনে তুলে ধরেছে তাতে ভারতীয়রা তাঁদের অ্যাডভেঞ্চার ট্যুরিজিমের গন্তব্যস্থল হিসেব সাউথ আফ্রিকাকেই বেছে নিচ্ছেন। মহামারির পর থেকে অর্থাৎ ২০২২পর্যন্ত সাউথ আফ্রিকায় ভারতীয় পর্যটকদের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে। উল্লেখ্য, গতবছরের তুলনায় সাউথ আফ্রিকায় ভারতীয় পর্যটকদের সংখ্যা প্রায় ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের নভেম্বর পর্যন্ত রেইনবো নেশন ৫০,০০০ ভারতীয়কে সাউথ আফ্রিকায় স্বাগত জানিয়েছে। মহামারির পরবর্তী কালে সাউথ আফ্রিকান ট্যুরিজিম তার পর্যটনের পুনরুদ্ধার বছরের শুরুতেই সাউথ আফ্রিকায় ৩৩,৯০০-এরও বেশি পর্যটক আনার লক্ষ্যমাত্রা স্থির করেছিল। বলাবাহুল্য, সাউথ আফ্রিকান…
