18
Mar
ভারতের জি২০ প্রেসিডেন্সির অধীনে বৃহস্পতিবার থেকে সিকিমের রাজধানী গ্যাংটকে আরম্ভ হয়েছে বি২০ বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন শতাধিক প্রতিনিধি, যাদের মধ্যে ছিলেন ২৪টি দেশের প্রায় ৫০ জন বিদেশী প্রতিনিধি। এই বৈঠকে সিকিমের অর্গানিক ফার্মিং তুলে ধরা হয় বিশ্বের সম্মুখে। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনার প্রতি গুরুত্ব আরোপ করা হয়, যেমন পর্যটন, হসপিটালিটি ও ফার্মাসিউটিক্যালস। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং উপস্থিত প্রতিনিধিদের সামনে তার ভাষণে সিকিমকে বিশ্বের ‘গ্রিনেস্ট অ্যাগ্রো-ইকোলজিক্যাল ডেস্টিনেশন’ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সাহায্যের আহ্বান জানান। তিনি বলেন, সীমিত কৃষিজমিতে বেশিমাত্রায় উৎপাদনের জন্য এরকম গ্রিন টেকনোলজির প্রয়োজন রয়েছে সিকিমের। তিনি সিকিমের নবপ্রজন্মের কৃষকদের জন্য ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট’-এর প্রয়োজনীয়তার উল্লেখ করে বলেন,…
