Business Bureau

2102 Posts
আইসিআইসিআই প্রু গোল্ড দেবে জীবনভর আয়ের নিশ্চয়তা

আইসিআইসিআই প্রু গোল্ড দেবে জীবনভর আয়ের নিশ্চয়তা

‘আইসিআইসিআই প্রু গোল্ড’ - আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে লঞ্চ করা হল এই দীর্ঘমেয়াদি সেভিংস প্রোডাক্টটি। এর প্রোডাক্টের মাধ্যমে গ্রাহকরা তাদের বিবিধ প্রয়োজন মেটানোর জন্য অতিরিক্ত আয়ের সুযোগ বৃদ্ধি করতে পারবেন। ‘আইসিআইসিআই প্রু গোল্ড’ স্কিমের মাধ্যমে শুধুমাত্র জীবনভর আয়ের নিশ্চয়তা মিলবে তা নয়, এতে থাকা ‘লাইফ কভার কম্পোনেন্ট’ পরিবারের আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করবে। গ্রাহকদের বিভিন্নরকম আয়ের প্রয়োজনীয়তা মেটাতে এই স্কিম পাওয়া যাবে তিনটি ভেরিয়েন্টে: (১) ইমিডিয়েট ইনকাম, (২) ইমিডিয়েট ইনকাম উইথ বুস্টার ও (৩) ডেফার্ড ইনকাম। উপরোক্ত সুবিধাগুলি ছাড়াও আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্সের আইসিআইসিআই প্রু গোল্ড গ্রাহকদের রেগুলার পেমেন্ট গ্রহণের পরিবর্তে আয়লব্ধ অর্থ একটি সেভিংস ওয়ালেটে জমা রাখার সুযোগ…
Read More
Microsoft Xbox-এর সাথে পার্টনারশিপে Taco Bell’s-এর প্রচারে হার্দিক

Microsoft Xbox-এর সাথে পার্টনারশিপে Taco Bell’s-এর প্রচারে হার্দিক

বিশ্বের শীর্ষস্থানীয় মেক্সিকান ইন্সপায়ারড রেস্তোরাঁ Taco Bell-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন অলরাউন্ডার ক্রিকেটার ও ইয়ুথ আইকন হার্দিক পান্ডিয়া। উল্লেখ্য, হার্দিক পান্ডিয়া হলেন ভারতে Taco Bell-এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর। Microsoft Xbox-এর সাথে পার্টনারশিপের মাধ্যমে Taco Bell’s-এর প্রচার করবেন হার্দিক। গ্রাহদের আকৃষ্ট করতে একমাস ব্যাপী একটি প্রতিযোগিতার আয়োজন করছে Taco Bell। এই প্রতিযোগিতায় গ্রাহকদের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্র্যান্ডটি হার্দিক পান্ডিয়ার সাথে একমাস ধরে একাধিক লাইভ ডিজিটাল অ্যাক্টিভেশনের আয়োজন করেছে।  Taco Bell অনুরাগী এবং গেমিং উত্সাহীরা Taco Bell-এ ডাইন-ইন বা ডেলিভারি অ্যাপ এবং অ্যাগ্রিগেটরদের মাধ্যমে অর্ডার দিতে পারবেন।হার্দিক পান্ডিয়া বলেন, ভারতে Taco Bell-এর প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর  হতে পেরে আমি গর্বিত।
Read More
LFP দিয়ে সজ্জিত Okaya EV ইভি টু-হুইলারের ব্যাটারি

LFP দিয়ে সজ্জিত Okaya EV ইভি টু-হুইলারের ব্যাটারি

ইলেকট্রিক টু-হুইলারের জন্য AIS ১৫৬ সংশোধনী III ফেজ ২ সার্টিফিকেশন পেল Okaya ইলেকট্রিক ভেহিকেলস/ EV। যা বৈদ্যুতিক যানবাহনের নিরাপত্তার প্রয়োজনীয়তাগুলি কভার করে। এর মধ্যে রয়েছে নকশা, নির্মাণ, এবং ব্যাটারি প্যাক। এই ফেজ ২ সার্টিফিকেশনের সাথে Okaya EV এখন টু-হুইলার সেগমেন্টের প্রথম EV নির্মাতাদের মধ্যে অন্যতম। যা নতুন নিয়মের সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যাচ্ছে। Okaya EV ইভি টু-হুইলারগুলি একটি LFP (লিথিয়াম আয়রন ফসফেট) ব্যাটারি দিয়ে সজ্জিত। যা জল এবং ধুলোরোধী ক্ষমতা সহ একটি NMC ব্যাটারির তুলনায় দীর্ঘ ব্যাটারি লাইফ প্রদান করে। উল্লেখ্য, এই LFP ব্যাটারিগুলি অত্যন্ত নিরাপদ এবং উচ্চ-তাপমাত্রার ভারতীয় আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় একটি স্থিতিশীল আউটপুট প্রদান করে। এছাড়াও Okaya…
Read More
ক্যাজুয়াল ওয়্যারে ২,৫০০, টিরও বেশি কালেকশন রয়েছে

ক্যাজুয়াল ওয়্যারে ২,৫০০, টিরও বেশি কালেকশন রয়েছে

ক্রিকেটার সূর্য কুমার যাদবের সহযোগিতায় ভারতের ওয়ান স্টপ ডেসটিনেশন  Flipkart ইন্ডিয়ান গ্যারেজ কোম্পানি কালেকশন চালু করেছে। ফ্যাশন অনুরাগীদের জন্য এটি একটি গো-টু ব্র্যান্ড। যারা তাঁদের ফ্যাশন শৈলী নিয়ে পরীক্ষা করতে চায় এবং ভিড় থেকে আলাদা হতে চায়। ইন্ডিয়ান গ্যারেজ কোম্পানির কালেকশন পুরুষদের ক্যাজুয়াল ওয়্যার জুড়ে ২,৫০০, টিরও বেশি শৈলী  রয়েছে। যার মধ্যে রয়েছে ট্রেন্ডি শার্ট এবং চিনোস।  যা বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় । Flipkart গত এক বছরে নৈমিত্তিক পরিধান বিভাগে বছরে ৩৫% বৃদ্ধি করেছে। 'দ্য ইন্ডিয়ান গ্যারেজ কোম্পানি এক্স সূর্য কুমার যাদব' কালেকশন হল এমন একটি রেঞ্জ যা রেগুলার পরিধানের জন্য নির্দিষ্ট ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা পূরণ করে। Flipkart ফ্যাশনের সিনিয়র ডিরেক্টর…
Read More
জি২০: এগ্রিকালচার ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক

জি২০: এগ্রিকালচার ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক

ভারতের জি২০ প্রেসিডেন্সি চলাকালীন এগ্রিকালচার ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক বুধবার থেকে আরম্ভ হয়েছে চন্ডীগড়ে। তিনদিনের এই বৈঠকের প্রথম দিন বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ আন্তর্জাতিক স্তরে ফুড মার্কেটের উন্নয়ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন। বৈঠকের ছয়টি অধিবেশনে ‘ফুড মার্কেট সিচুয়েশন’ ও ‘এগ্রিকালচার মার্কেট ইনফর্মেশন সিস্টেম’ বিষয়ে একটি ‘র‍্যাপিড রেসপন্স প্লাটফর্ম’ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। সেইসঙ্গে, এগ্রিকালচার সেক্টরের জন্য ‘ক্যাপাসিটি বিল্ডিং’-এর প্রয়োজনীয়তা ও ‘ইম্প্যাক্ট অব ফিনান্সিয়াল ফ্যাক্টর্স ইন ইম্পোর্টস’ বিষয়েও আলোচনা হয়েছে। উন্নয়নশীল ও ‘রিসোর্স-পুয়োর’ দেশগুলির খাদ্যসমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে।এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য হল জি২০ সদস্য দেশগুলিকে একটি মঞ্চে একত্রিত করা যাতে তারা কৃষি ও…
Read More
জি২০: কেরালার কুমারাকমে দ্বিতীয় শেরপা মিটিং

জি২০: কেরালার কুমারাকমে দ্বিতীয় শেরপা মিটিং

ভারতের জি২০ প্রেসিডেন্সি চলাকালীন ভারতের জি২০ শেরপা অমতাভ কান্তের সভাপতিত্বে কেরালার কুমারাকমে দ্বিতীয় শেরপা মিটিং আরম্ভ হয় বৃহস্পতিবার। এই মিটিঙে সমসাময়িক বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জি২০ সদস্যরা আর্থিক ও বিশ্বসংক্রান্ত সমস্যা সমাধানের প্রয়োজনে ‘পলিসি অ্যাপ্রোচ’ ও ‘কংক্রিট ইমপ্লিমেন্টেশন’-এর উপর গুরুত্ব আরোপ করেন। চারদিনের মিটিং আরম্ভ হয় দুইটি উচ্চপর্যায়ের কো-ইভেন্টের মধ্য দিয়ে – ‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’ ও ‘গ্রিন ডেভেলপমেন্ট’। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কো-ইভেন্টের সংগঠনায় সহযোগী ছিল নাসকম (NASSCOM), বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ডিজিটাল ইমপ্যাক্ট অ্যালায়েন্স। এছাড়া, ‘গ্লোবাল চ্যালেঞ্জেস অ্যান্ড অপর্চুনিটিজ ফর ক্রিয়েটিং আ গ্রোথ-ওরিয়েন্টেড অ্যান্ড ইনক্লুসিভ ডিপিআই’ বিষয়ে একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত…
Read More
দুর্যোগ ঝুঁকি কমানোর ওপর ভারতীয় প্রেসিডেন্সির অগ্রাধিকার

দুর্যোগ ঝুঁকি কমানোর ওপর ভারতীয় প্রেসিডেন্সির অগ্রাধিকার

গুজরাটের গান্ধীনগরে ৩০ মার্চ থেকে শুরু হয়েছে Disaster Risk Reduction Working Group/ DRRWG-এর বৈঠক। এই বৈঠক চলবে ১ এপ্রিল পর্যন্ত। প্রায় ১০০ জন প্রতিনিধি এই বৈঠকে অংশগ্রহণ করবে। তিন দিনের এই প্রোগ্রাম G20 সদস্য দেশ, আমন্ত্রিত ব্যক্তি, নয়টি আন্তর্জাতিক সংস্থা সহ ১০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। বৈঠকে অংশগ্রহণকারী সদস্য দেশগুলোকে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ, জীবন ও সম্পদ রক্ষার ব্যবস্থা সম্পর্কে যেমন উৎসাহিত করা হয় তেমনি উন্নত ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করা হয়। বলাবাহুল্য, এই সভাটি বিপর্যয় সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে একত্রিত করে বিধ্বংসী প্রভাবের মোকাবেলা করতে ভবিষ্যতের প্রস্তুত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। DRRWG-এর তিন দিনের এই বৈঠকে সমস্ত প্রারম্ভিক সতর্কতা, স্থিতিস্থাপক অবকাঠামো,…
Read More
উত্তরাখন্ডে প্রথম জি২০ মিটিং

উত্তরাখন্ডে প্রথম জি২০ মিটিং

জি২০ চিফ সায়েন্টিফিক অ্যাডভাইসর-দের একটি রাউন্ডটেবিল মিটিং হয়ে গেল উত্তরাখন্ডের রামনগরে, বুধবার। তাজ রিসর্টে অনুষ্ঠিত এই বৈঠকে জি২০ ও আমন্ত্রিত দেশগুলির চিফ সায়েন্টিফিক অ্যাডভাইসরগণ স্বাস্থ্যসংক্রান্ত আশু সমস্যাগুলির বিজ্ঞানসম্মত সমাধানের পন্থা নিয়ে আলোচনা করেন। এছাড়া, গ্রিন ডেভেলপমেন্ট, ক্লাইমেট ফিনান্স ও রেসিলিয়েন্ট ডেভেলপমেন্ট বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকে বিজ্ঞানীরা বিশ্বের পরিবর্তনশীল আবহাওয়া ও অন্যান্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ২৯ মার্চ শুরু হওয়া এই বৈঠকে বিশ্বের ১৭টি দেশের ১৩টি প্রধান সংস্থা ও ৫১ জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিও বৈঠকে উপস্থিত ছিলেন। উত্তরাখন্ডে এটিই ছিল জি২০’র প্রথম বৈঠক। বৈঠকে অংশগ্রহণকারী প্রতিনিধিরা চারটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করেন। এর আগে, সমাগত প্রতিনিধিদের জাঁকজমকপূর্ণভাবে…
Read More
জি২০: এগ্রিকালচার ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক

জি২০: এগ্রিকালচার ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক

এগ্রিকালচার ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক বুধবার থেকে আরম্ভ হয়েছে চন্ডীগড়ে। ভারতের জি২০ প্রেসিডেন্সি চলাকালীন তিনদিনের এই বৈঠকের প্রথম দিন বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ আন্তর্জাতিক স্তরে ফুড মার্কেটের উন্নয়ন বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন। বৈঠকের ছয়টি অধিবেশনে ‘ফুড মার্কেট সিচুয়েশন’ ও ‘এগ্রিকালচার মার্কেট ইনফর্মেশন সিস্টেম’ বিষয়ে একটি ‘র‍্যাপিড রেসপন্স প্লাটফর্ম’ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। সেইসঙ্গে, এগ্রিকালচার সেক্টরের জন্য ‘ক্যাপাসিটি বিল্ডিং’-এর প্রয়োজনীয়তা ও ‘ইম্প্যাক্ট অব ফিনান্সিয়াল ফ্যাক্টর্স ইন ইম্পোর্টস’ বিষয়েও আলোচনা হয়েছে। উন্নয়নশীল ও ‘রিসোর্স-পুয়োর’ দেশগুলির খাদ্যসমস্যা সমাধানে স্থায়ী ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে। এই বৈঠকের মুখ্য উদ্দেশ্য হল জি২০ সদস্য দেশগুলিকে একটি মঞ্চে একত্রিত করা যাতে তারা কৃষি…
Read More
পর্যটনের প্রসারে যৌথ সহযোগিতা

পর্যটনের প্রসারে যৌথ সহযোগিতা

নেপাল-ইন্ডিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (NICCI) নেপালে ভারতীয় দূতাবাসের সাথে যৌথভাবে ভারত ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক পর্যটন প্রচারের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুদান কিরান্তি। উল্লেখ্য, এই ইভেন্টের ফোকাসকে মাথায় রেখে, নেপালে ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব ভারত ও নেপালের মধ্যে বিভিন্ন যৌথ সহযোগিতার কথা বলেছেন যা দুই দেশের মধ্যে পর্যটনকে উৎসাহিত করতে সাহায্য করেছে।
Read More