21
Jul
এক বছর আগে ভূস্বর্গ কাশ্মীরের বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে গোটা দেশে। ২২ এপ্রিল পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের নতুন একটি উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জল। এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ফের সিন্ধু জলচুক্তি নিয়ে কড়া বার্তা দিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর ২৭৬তম কর্পস কমান্ডার্স কনফারেন্সে তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য জল নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকের পর পাকিস্তান সেনাবাহিনীর তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়, দেশের জল-অধিকার রক্ষায় সেনার শীর্ষ নেতৃত্ব প্রতিশ্রুতিবদ্ধ এবং সরকারের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা…
