Arpita Debnath

3921 Posts
শুরু হল খোঁজ, সিবিআইয়ের নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘পিএইচডি’ ডিগ্রি

শুরু হল খোঁজ, সিবিআইয়ের নজরে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘পিএইচডি’ ডিগ্রি

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এবার এই নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এবার সিবিআই-এর আতস কাচে পার্থ চট্টোপাধ্যায়ের পিএইচডি ডিগ্রি৷ তাঁর পিএইচডি ডিগ্রি নিয়ে এর আগেও আঙুল তুলেছিল বিরোধীরা৷ অভিযোগ, মায়ের ইচ্ছে পূরণেই নাকি প্রভাব খাটিয়ে ডক্টরেট উপাধি নিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী৷ এর জন্য বিশ্ববিদ্যালয়ের মাথায় বসানো হয়েছিল দুই সহায়ককে৷ অভিযোগ, ইউজিসি’র গাইডলাইন লঙ্ঘন করেই এই ডিগ্রি নিয়েছিলেন পার্থ৷  সূত্রের খবর, উত্তরবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং রেজিস্ট্রারের পাশাপাশি আর কারা পার্থের ‘পিএইচ ডি’ শেষ করানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে সিবিআই-এর নজরে রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের ভূমিকাও৷…
Read More
পুজোয় অনুদান বৃদ্ধি নিয়ে এবার রাজ্যের কাছে হলফনামা চাওয়া হলো হাইকোর্টের তরফে

পুজোয় অনুদান বৃদ্ধি নিয়ে এবার রাজ্যের কাছে হলফনামা চাওয়া হলো হাইকোর্টের তরফে

পূর্ব অনুমানকে সত্যি করে, দুর্গাপুজো অনুদান বাড়ানো হলো চলতি বছর। রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পরেই ব্যাপক সমালোচনা শুরু হয় এবং কলকাতা হাইকোর্টে পরপর তিনটি মামলা করা হয়। সেইসব মামলার শুনানিতেই রাজ্য সরকারের কাছ থেকে হলফনামা চাইল আদালত। পুজো কমিটিগুলিকে কেন ৬০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে, তার স্পষ্ট কারণ রাজ্যকে জানাতে হবে। এই হলফনামা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলাকারীদের একাধিক প্রশ্ন ছিল এই মামলাগুলি করার প্রেক্ষিতে। দুর্গাপুজোয় সরকারি টাকা কেন দেওয়া হবে, মহার্ঘ ভাতা না দিয়ে কেন অনুদান দেওয়া হচ্ছে, এইসব প্রশ্ন…
Read More
একাধিক দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে, তৃণমূল ছাত্র পরিষদের দিবসে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

একাধিক দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে, তৃণমূল ছাত্র পরিষদের দিবসে বিজেপিকে নিশানা মুখ্যমন্ত্রীর

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা ও গরুপাচার কাণ্ডের মামলায় জর্জরিত রাজ্যে৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন যথাক্রমে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল। এই গ্রেফতারির পর পার্থর সরকারি এবং দলীয় দুই পদ চলে গিয়েছে। ওদিকে অনুব্রতর গ্রেফতারির বিরুদ্ধে আগেই মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ তৃণমূল ছাত্র পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার মেয়ো রোডে সভা থেকে একে একে ধৃতদের নাম নিয়ে বিজেপিকে নিশানা করলেন তিনি। এদিন সভা থেকে মমতা কটাক্ষ করে বলেন, পার্থ, ববি, অরূপ, অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই চোর আর বিজেপি কি সাধু পুরুষ? এই নিয়ে জীবন চলবে না। পাশাপাশি তাঁর এও বক্তব্য, পার্থ-কেষ্ট…
Read More
জল্পনা তুঙ্গে, এবার কী তবে সিবিআইয়ের পাশাপাশি ইডির কবলেও পড়বে অনুব্রত

জল্পনা তুঙ্গে, এবার কী তবে সিবিআইয়ের পাশাপাশি ইডির কবলেও পড়বে অনুব্রত

গরুপাচার কাণ্ডে জর্জরিত রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এই গরু পাচার মামলায় সিবিআইয়ের হতে গ্রেফতার হওয়ার পর বর্তমানে আসানসোল জেলে রয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।  আদালতে তাঁর আইনজীবীরা বহু চেষ্টা করেও জামিনের অর্ডার নিয়ে আসতে পারেননি। পরিবর্তে অনুব্রতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তাই প্রশ্ন, অনুব্রত জামিন কবে পেতে পারেন? সেখানে ওয়াকিবহাল মহল মনে করছে এখনই অনুব্রতর জামিন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। কারণ এ বিষয়ে একাধিক সম্ভাবনা উঠে আসছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঠিকানা কি এবার তিহাড় জেল হতে চলেছে? সেই সম্ভাবনা যথেষ্টই রয়েছে। তার কারণ গরু…
Read More
প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য, গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মীয় প্রসন্নকুমার

প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য, গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রীর আত্মীয় প্রসন্নকুমার

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এই দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এখন আপাতত তিনি জেলবন্দি। এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন প্রসন্নকুমার রায় নামের এক ব্যক্তি। তদন্ত সংস্থা সূত্রে খবর, ধৃত প্রসন্নকুমার রায় পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয় এবং তিনি দুবাইয়ে এক হোটেলের মালিক। কলকাতা লাগোয়া নিউ টাউন থেকে তাকে গ্রেফতার করেন সিবিআইয়ের গোয়েন্দারা। তা এই ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়ের ঠিক কেমন আত্মীয়? সিবিআই সূত্রে জানা গিয়েছে, তিনি পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নিজামাই। তৃণমূল ক্ষমতায় আসার শুরুর দিকে রংমিস্ত্রির কাজ করতেন এই ব্যক্তি। কিন্তু এখন তার বিরাট মাপের 'উন্নতি' হয়েছে। দুবাইতে হোটেল ছাড়াও নিউ টাউনে একাধিক…
Read More
গরুপাচার কাণ্ডে জাল বিস্তৃত হয়েছে বহু দূর, এবার নজরে ‘অনুব্রত-অনুগামী’ পঞ্চানন খাঁর সম্পত্তি

গরুপাচার কাণ্ডে জাল বিস্তৃত হয়েছে বহু দূর, এবার নজরে ‘অনুব্রত-অনুগামী’ পঞ্চানন খাঁর সম্পত্তি

গরুপাচার কাণ্ডে আষ্টে পৃষ্টে জড়িয়ে পড়েছেন কেষ্ট৷ এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় সিবিআই-এর আতস কাচে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের সম্পত্তি৷ কার নামে কত সম্পত্তি রয়েছে তন্নতন্ন করে সেই খোঁজ চালাচ্ছে সিবিআই৷ এবার নজরে ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআইয়ের হাতেই গ্রেফতার ‘অনুব্রত-অনুগামী’ তথা বোলপুরের কঙ্কালীতলার তৃণমূল নেতা পঞ্চানন খাঁ-র সম্পত্তি। কী ভাবে তিন তলা বাড়ি, গাড়ি করলেন এক পঞ্চায়েত সদস্যার স্বামী, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷  ভোট-পরবর্তী হিংসা ও একটি গণধর্ষণের মামলায় গত শনিবারই তৃণমূল নেতা পঞ্চানন খাঁ এবং আরও দুই তৃণমূল কর্মী বাদল শর্মা ও তীর্থনাথ হাজরাকে গ্রেফতার করে সিবিআই। রবিবার তাঁদের তিনজনকেই বোলপুর…
Read More
গ্রেফতার আরও দুই, ক্রমশ জল্পনা বাড়ছে সোনালির মৃত্যু ঘিরে

গ্রেফতার আরও দুই, ক্রমশ জল্পনা বাড়ছে সোনালির মৃত্যু ঘিরে

অকালেই চলে গেলেন। সম্প্রতি তার আকস্মিক মৃত্যুতে, এখনও স্তম্ভিত অনেকেই। আচমকাই মাত্র বিয়াল্লিশ বছর বয়সে মৃত্যু হয়েছে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাটের। ক্রমশই এই মৃত্যু নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সোনালি ফোগাটের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাঁর আপ্ত-সহায়ক সুধীর সাঙ্গোয়ান এবং বন্ধু সুখবিন্দর ওয়াসিকে। দুজনের বিরুদ্ধে সোনালিকে মাদক খাইয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। এদিকে এক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে সোনালি প্রায় হাঁটতে পারছেন না। তাঁর মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগেকার ফুটেজ সেটি। এবার এই ঘটনায় আরও চাঞ্চল্য ছড়াল কারণ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, সোনালিকে যে…
Read More
এবার গ্রেফতার প্রসন্ন, একাধিক প্রশ্ন পার্থের ভাগ্নি-জামাইকে নিয়ে

এবার গ্রেফতার প্রসন্ন, একাধিক প্রশ্ন পার্থের ভাগ্নি-জামাইকে নিয়ে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য৷ কোটি কোটি টাকার দুর্নীতি৷ কালো টাকা সাদা করতে একের পর এক সংস্থায় বিনিয়োগ, একাধিক ফ্ল্যাট-বাড়ি, নামে-বেনামে গুচ্ছ সম্পত্তি৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বিপুল সম্পত্তি দেখে চোখ কপালে সিবিআই আধিকারিকদের৷  এই চক্রব্যূহ যে বেশ গভীর তা স্পষ্ট৷ প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় দুটি ফ্ল্যাটে হানা দিয়ে ৫০ কোটি টাকা উদ্ধার হতেই তাঁরা বুঝে গিয়েছিলেন, শিকড় বহু দূর বিস্তৃত৷ এই দুর্নীতি মামলায় পরতে পরতে রয়েছে রহস্য৷ বেআইনি নিয়োগের এই বিপুল টাকা কোথায় কোখায় যেত, কাদের মাধ্যমে লেনদেন হত, তা জানতে উঠেপড়ে লেগেছেন…
Read More
নতুন পদে নিয়েগের তিন দিনের মধ্যেই গৌতম পালের বিরুদ্ধে দায়ের হল মামলা

নতুন পদে নিয়েগের তিন দিনের মধ্যেই গৌতম পালের বিরুদ্ধে দায়ের হল মামলা

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের পর পদ গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের। নতুন দায়িত্ব পেয়েছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পাল। দায়িত্ব নিয়েই তিনি জানিয়েছিলেন, প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে স্বচ্ছতার সঙ্গে। কিন্তু তাল কেটে গেল তাঁর পদ পাওয়ার তিনদিনের মধ্যেই। এবার তাঁর নিয়োগর বিরুদ্ধেই অস্বচ্ছতার অভিযোগ এবং তার প্রেক্ষিতেই মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। তাৎপর্যপূর্ণ বিষয়, গৌতমের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাঁর বিশ্ববিদ্যালয়েরই এক কর্মী। পর্ষদ সভাপতির দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক বৈঠকে গৌতম জানিয়েছিলেন, যাঁরা আগামী দিনে টেট পরীক্ষা দেবেন, তাঁদের প্যানেলে স্বচ্ছতা থাকবে৷ কোনও কিছু লুকনো হবে না৷ কিন্তু কলকাতা হাইকোর্টে গৌতমেরই নিয়োগ নিয়ে একটি মামলা রুজু হয়েছে।…
Read More
আবারও জনপ্রিয়তার শীর্ষে নমো

আবারও জনপ্রিয়তার শীর্ষে নমো

তিনি ভারতের প্রধানমন্ত্রী হলেও, তার জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এই মুহূর্তে তিনি বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রনেতা। তার জনপ্রিয়তা থাকে শীর্ষে। দেশ তো বটেই, বিদেশের মাটিতেও যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ পরিচিত এবং জনপ্রিয় তা সকলের জানা। আগে একাধিক সমীক্ষাতে তিনি বিশ্বের জনপ্রিয় নেতাদের মধ্যে ওপরের স্থানেই এসেছেন। এবার একবার ফের তাই হল। বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় আবারও শীর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিছনে ফেলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, মেক্সিকোর প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রীকে। ২২ জন বিশ্বনেতাকে নিয়ে 'মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স' সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর পর আছেন মেক্সিকোর রাষ্ট্রপতি আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ…
Read More