Arpita Debnath

3921 Posts
খারিজ হলো পার্থর জামিনের আবেদন

খারিজ হলো পার্থর জামিনের আবেদন

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ গতকাল অর্থাৎ বুধবার ভার্চুয়াল শুনানিতে জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর যুক্তি ছিল, বাড়ি থেকে টাকা বা এলআইসি কিছুই পাওয়া যায়নি। অন্যদিকে তিনি অসুস্থ। কিন্তু চেষ্টা করেও জামিন পেলেন না তিনি। আদালত নির্দেশ দিয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকবেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা আবার জামিনের আবেদনই করেননি। তিনিও থাকছেন জেলেই। এদিন জামিনের আবেদন করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানান, তাঁর মক্কেল অসুস্থ। রক্তাল্পতার সমস্যা রয়েছে। হিমোগ্লোবিন কম। ক্রিয়েটিনিনের পরিমাণ বেশি। আবার অনেক সময়ে শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে। তাই এই দিকে নজর দিয়ে তাঁর জামিন হওয়া উচিত। তবে পার্থর…
Read More
সামান্য বৃদ্ধি পেলো করোনাভাইরাস সংক্রমণে সুস্থতার হার

সামান্য বৃদ্ধি পেলো করোনাভাইরাস সংক্রমণে সুস্থতার হার

করোনাভাইরাসের আতঙ্কে জর্জরিত সাধারণ মানুষ। গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ সংক্রমণ ওঠা-নামা করছিল গত কয়েকদিন ধরেই। বাংলার করোনা আক্রান্তের সংখ্যা যে একেবারে তলানিতে এসেছিল তা নয়, কিন্তু একটা আশার আলো দেখা যাচ্ছিল। কিন্তু আচমকাই গত ক'দিনে কিছুটা বাড়বাড়ন্ত দেখা গিয়েছিল বঙ্গের কোভিড গ্রাফে। তবে তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে আছে দৈনিক সংক্রমণ। তবুও সকলকে সতর্ক থাকার বার্তা এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে বিশেষজ্ঞ মহল থেকে। আজ বঙ্গে সুস্থতার হার ৯৮.৮৬ শতাংশ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ২৭২ জন। এদিকে, রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে…
Read More
বিধানসভায় দেখা মিলল মানিকের, অন্যদিকে লুক আউট নোটিশ জারি রয়েছে তার বিরুদ্ধে

বিধানসভায় দেখা মিলল মানিকের, অন্যদিকে লুক আউট নোটিশ জারি রয়েছে তার বিরুদ্ধে

একবার দুবার নয় বেশ কয়েকবার ইডি-র তলব এড়িয়েছেন তিনি৷ বেশ কিছু দিন ধরেই বেপাত্তা ছিলেন তিনি৷ বন্ধ ছিল ফোনও৷ ইডি-র বারবার তলবেও সাড়া দেননি টেট দুর্নীতিতে অভিযুক্ত শাসক দলের বিধায়ক মানিক ভট্টাচার্য৷ এর পরেই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল সিবিআই। বলা হয়েছিল তিনি নাকি নিখোঁজ! কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে কিছুদিন আগেই যাদবপুরের বাড়ির বারান্দায় দেখতে পাওয়া গিয়েছিল। আর এদিন তাঁর দেখা মিলল বিধানসভায়। বৈঠকে যোগ দিতে সশরীরে হাজির ছিলেন তিনি। শুধু হাজির থাকা নয়, কথাও বলেন মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য বিধানসভায় এসে সংশ্লিষ্ট কমিটির বৈঠকে যোগ দেন। উচ্চ শিক্ষা সংক্রান্ত যে…
Read More
বড় স্বস্তি, অভিষেক শ্যালিকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদের নির্দেশ

বড় স্বস্তি, অভিষেক শ্যালিকাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদের নির্দেশ

একাধিক দূর্নীতির অভিযোগ রাজ্য জুড়ে। শিক্ষক নিয়োগে দুর্নীতি, গরুপাচার কাণ্ডে ও কয়লা পাচার কাণ্ড নিয়ে চলছে মামলা। সম্প্রতি তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে কয়লা পাচার মামলায় নোটিশ পাঠিয়েছিল ইডি। দিল্লিতে তলব করা হয়েছিল তাঁকে। নোটিশ পাওয়ার পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা। আদালতে রক্ষাকবচের আবেদন করেছিলেন তিনি। অবশেষে স্বস্তি পেলেন। কারণ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেই বেঞ্চের নির্দেশ মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে হলে কলকাতাতেই করতে হবে ইডিকে, দিল্লিতে নয়। একই সঙ্গে নির্দেশ, তাঁর বিরুদ্ধে কোনও কড়া…
Read More
অনুপম খুনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পরিবারের তরফে

অনুপম খুনে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পরিবারের তরফে

সম্প্রতি এক মর্মান্তিক ঘটনায় রাজ্যে জুড়ে সৃষ্টি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতি। অন্যায়ের কোনো শাস্তি না পেয়ে জামিন মেলে পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে মূল ষড়যন্ত্রীর৷ ৷ তার জামিন পাওয়া নিয়ে বিস্ফোরক তাঁর পরিবার৷ চার্জশিট নিয়ে পুলিশের বিরুদ্ধে সরসরি অভিযোগ তুললেন তাঁরা৷ নিহত কাউন্সিসরের স্ত্রী, সন্তান-সহ গোটা পরিবারের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে সংশয়৷ অনুপম দত্তর ভাই নিরুপম দত্তের দাবি, খুনের ঘটনার সিসিটিভি ক্যামেরা ফুটেজ রয়েছে৷ পুলিশের কাছে খুনের কথা স্বীকারও করেছে খুনি৷ গোটা ঘটনায় সঞ্জীব ওরফে বাপি মণ্ডলের যুক্ত থাকার প্রমাণও মিলেছে৷ এর পরেও কী ভাবে হাই কোর্টে জামিন মিলল? তা নিয়েই প্রশ্ন তুলেছে নিহত কাউন্সিলরের পরিবার৷  অনুপম দত্তর স্ত্রী মীনাক্ষী দত্তের…
Read More
প্রিয় কেষ্ট রয়েছে জেল হেফাজতে, এই পরিস্থিতিতেই বীরভূম সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

প্রিয় কেষ্ট রয়েছে জেল হেফাজতে, এই পরিস্থিতিতেই বীরভূম সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। গরুপাচার কাণ্ডে গ্রেফতার রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে রয়েছেন জেল হেফাজতে। এই পরিস্থিতিতে জানা গেল আগামী মাসে বীরভূম জেলা সফর করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনার সময় বীরভূম জেলায় গিয়েছিলেন তিনি। রামপুরহাটের এই বগটুই গ্রামের ঘটনার পর আর বীরভূম জেলায় আরও যাননি তিনি। এই মুহূর্তে বগটুই ঘটনা এবং তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর এই প্রথমবার এই জেলায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেরবার তাঁকে জেলা সফরে সঙ্গ দিয়েছিলেন অনুব্রত। কিন্তু এখন তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে। তাই বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বীরভূম সফর কেমন হতে চলেছে তা নিয়ে আলোচনা শুরু…
Read More
চালু হলো নতুন পোর্টাল, শিক্ষা দফতরের তরফে নয়া ঘোষণা

চালু হলো নতুন পোর্টাল, শিক্ষা দফতরের তরফে নয়া ঘোষণা

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ এই পরিস্থিতিতে রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে চাকরি প্রার্থীদের নিয়োগ বা শিক্ষক-শিক্ষিকাদের যে কোনও ধরনের সমস্যা নিয়ে সরাসরি বোর্ডে অনলাইনে অভিযোগ জানানোর জন্য একটি পোর্টাল তৈরি করেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জারি করা এক নোটিশে http://wbbprimaryeducation.org নামে এই পোর্টালের কথা বলা হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে, এখানে অভিযোগ জমা পড়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। কিছু দিন আগে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য অনলাইন পোর্টাল আনার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। একাদশে রেজিস্ট্রেশনের জন্য আর স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে অনলাইনেই রেজিস্ট্রেশন করতে পারবে পড়ুয়ারা৷ একাদশ শ্রেণিতে পাঠরত থাকতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা…
Read More
আজ কেষ্ট-ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতিকে গ্রেফতার করল সিবিআই

আজ কেষ্ট-ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতিকে গ্রেফতার করল সিবিআই

এই মুহূর্তে গরুপাচার কাণ্ডে কষ্টে রয়েছেন কেষ্ট, গ্রেফতারির পর জেল হেফাজতে রয়েছেন তিনি৷ এই পরিস্থিতিতেই ফের আবার বোলপুরে সিবিআই হানা৷ বোলপুরে হানা দিয়ে অনুব্রত-ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুনকে আটক করল সিবিআই৷ তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পরই তাঁকে আটক করা হয়৷ তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন এলাকায় কেষ্টর ছায়াসঙ্গী হিসাবেই পরিচিত৷ অনুব্রতর একাধিক কাজকর্ম ও ব্যবসার দেখভালের দায়িত্ব ছিল এই তৃণমূল কাউন্সিলরের উপরে৷ অনুব্রতের বাড়িতেও ছিল তাঁর অবিরাম আনাগোনা৷ এই বছরই কাউন্সিলর নির্বাচিত হন বিশ্বজ্যোতি। বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি৷  বুধবার সাতসকালে বিশ্বজ্যোতির বাড়িতে পৌঁছে যায় সিবিআই৷ তাঁকে জেরা করে অনুব্রতর ব্যবসা ও কারবার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে…
Read More
অভিযোগের প্রেক্ষিতে অবশেষে থানায় এলেন রণবীর, রেকর্ড হল বয়ান

অভিযোগের প্রেক্ষিতে অবশেষে থানায় এলেন রণবীর, রেকর্ড হল বয়ান

বিতর্ক যেন কিছুতেই তার পিছু ছাড়ে না। তার সাজসজ্জার জন্য সব সময়ই বিতর্কের শিখরে থাকেন অভিনেতা। এবার বিতর্কের কারণে দায়ের হলো মামলা। সম্প্রতি এক ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ফটোশ্যুট করে বিতর্কে জড়িয়েছেন রণবীর সিং। তারপর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ জমা হতে থাকে। মুম্বই, কলকাতা সহ একাধিক শহরে অভিযোগ দায়ের করা হয়। তার জেরেই চেম্বুর থানায় হাজিরা দিতে যাওয়ার কথা ছিল রণবীর সিংহের। ২২ আগস্ট সেই হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি যাননি, তবে সোমবার গেলেন। অবশেষে পুলিশের সামনে এলেন 'জায়েশভাই'। জানা গিয়েছে, চেম্বুর থানায় হাজিরা দিতে গিয়েছিলেন রণবীর। পুলিশ সূত্রে খবর, রণবীরের বক্তব্য রেকর্ড করা হয়েছে। প্রয়োজনে আবার…
Read More
একের পর এক নেতা মন্ত্রীর গ্রেফতার নিয়ে সরব মুখ্যমন্ত্রী

একের পর এক নেতা মন্ত্রীর গ্রেফতার নিয়ে সরব মুখ্যমন্ত্রী

এই মুহূর্তে রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর। এর পাশাপাশি এই একাধিক দুর্নীতির অভিযোগের পরিস্থিতির মাঝেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও রাজ্যের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল ইডি-সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে রয়েছেন জেলে। তা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে একসঙ্গে ফিরহাদ হাকিম, মদন মিত্রকে গ্রেফতার করা হয়েছিল নারদা মামলায়। তখনও ব্যাপক প্রতিবাদ দেখিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার আবার তিনি তাঁর গ্রেফতারির আশঙ্কা করলেন। একই সঙ্গে বোঝাতে চাইলেন যে পুরো বিষয়টিই ষড়যন্ত্র। গতকাল সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে যদি দেখেন যে গ্রেফতার করা…
Read More