Arpita Debnath

3921 Posts
লালন মৃত্যুতে কেস ডায়েরির তলব

লালন মৃত্যুতে কেস ডায়েরির তলব

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। সিবিআই হেফাজতে বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়৷ তাঁর মৃত্যুর ঘটনায় তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। লালনের মৃত্যু মামলার শুনানির সময় রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট। শুনানি পর্বে বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, আগামী সপ্তাহের মধ্যে সিআইডি-কে কেস ডায়েরি জমা দিতে হবে। তারপরেই এই মামলার শুনানি হবে৷ গত ১২ ডিসেম্বর রামপুরহাটের সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের শৌচাগার থেকে উদ্ধার হয় লালন শেখের ঝুলন্ত দেহ৷ বীরভূম পুলিশের তরফে জানানো হয়, পার্শিয়াল হ্যাঙ্গিং অর্থাৎ আংশিক ঝুলন্ত অবস্থায় ছিল…
Read More
দুর্ঘটনা রুখতে নতুন উদ্যোগ লালবাজারের তরফে

দুর্ঘটনা রুখতে নতুন উদ্যোগ লালবাজারের তরফে

এক বড় সিদ্ধান্ত নেওয়া হলো মহানগরীর বুকে৷ মদ্যপান শুধু শরীরের জন্যই ক্ষতিকর নয়৷ এর ফলে ঘটে অনেক দুর্ঘটনা৷ সেই দুর্ঘটনা রুখতেই নয়া ব্যবস্থা লাল বাজারের৷ শহরের পানশালাগুলিতে ‘ব্রেথ অ্যানালাইজার’ প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ যাতে পানশালাতেই পরীক্ষা করা যায় ‘নেশা’র৷ লাল বাজারের যুগ্ম কমিশনার (সদর) এই নির্দেশ দেন৷ নির্দেশে বলা হয়েছে, পানশালা থেকে বেরোনোর আগে ‘নেশা’ পরীক্ষা বাধ্যতামূলক৷ পানশালা থেকে বেরিয়ে যাঁরা চার চাকার গাড়ি বা বাইক চালিয়ে ফিরবেন, তাঁরা যাতে মাত্রাতিরিক্ত নেশা না করেন, সে জন্যই এই নির্দেশিকা বলে লালবাজার সূত্রে খবর। শহরের পথে পথদুর্ঘটনা কমাতেই এই নির্দেশ বলে সূত্রের খবর। যদি ব্রেথ অ্যানালাইজারে কারও নেশার মাত্রা অতিরিক্ত ধরা পড়ে,…
Read More
এক ধাক্কায় রাজ্যে অনেকটা পারদ নামলো

এক ধাক্কায় রাজ্যে অনেকটা পারদ নামলো

গত বছরের শেষের দিকে শীত না পড়লেও, বছর ঘোড়ার সাথে সাথেই জাকিয়ে শীত পড়ছে রাজ্য জুড়ে৷ ঠাণ্ডায় কাঁপছে গোটা শহর৷ এক ধাক্কায় শহরে প্রায় দু’ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। আরও পারদপতন ঘটে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। এই মরসুমের শীতলতম দিন বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের আকাশ সকালের দিকে ঢাকা থাকবে কুয়াশার চাদরে৷ তবে বেলা বাড়তেই তা পরিষ্কার হয়ে যাবে৷ আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ শীতের ধুন্ধুমার ব্যাটিংয়ে কুপোকাত বঙ্গবাসী৷ আরও পারদপতন ঘটবে,…
Read More
মিড ডে মিল নিয়ে নতুন ঘোষণা রাজ্য সরকারের তরফে

মিড ডে মিল নিয়ে নতুন ঘোষণা রাজ্য সরকারের তরফে

নতুন বছরের শুরুতেই বেশ কিছু ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। এবার আরো এক নতুন ঘোষণা করা হলো, খুব শীঘ্রই বদল আসছে মিড ডে মিলের মেনুতে। স্কুল শিক্ষা দফতর জানিয়েছে শুধু ভাত-ডাল-তরকারি নয়, পড়ুয়াদের পাতে পড়বে মাংস, ডিম, ফল৷ সরকার সূত্রে জানা গিয়েছে, এবার থেকে প্রতি সপ্তাহে পড়ুয়াপিছু ২০ টাকা অতিরিক্ত খরচ করা হবে। ঠিক এই জায়গাতেই উঠছে প্রশ্ন। প্রতি দিন মাথাপিছু পড়ুয়ার জন্য বরাদ্দ হচ্ছে মাত্র ৩ টাকা ৩৩ পয়সা। তাহলে আজকের বাজার দরে একজন পড়ুয়াকে এই টাকায় কী ভাবে পৌষ্টিক আহার দেওয়া সম্ভব তা নিয়ে সন্দেহ তাঁর। এই টাকার বড়জোর একদিন বা দু'দিন এক পড়ুয়াকে পুষ্টিকর আহার দেওয়া…
Read More
ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

কোনো প্রাণহানি না হলেও, একের পর এক ভূমিকম্প হয়ে চলছে আফগানিস্তানে। কিন্তু এবার একটি নয় জোরালো ভূমিকম্পের জেরে কেঁপে উঠল পাকিস্তান সহ ভারতের একাংশ। জানা গিয়েছে, রিখটার স্কেলে ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৯। তার জেরে দিল্লি-সহ উত্তর ভারতের কিছুটা অংশে কম্পন অনুভূত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও কোনও হতাহতের খবর আসেনি। গত রবিবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি এবং এনসিআর। সেই ঘটনাতেও হতাহত হয়নি। কিন্তু অল্প কিছু দিনের মধ্যে পরপর ভূমিকম্পের ঘটনা স্বাভাবিকভাবে চিন্তা বাড়িয়ে দিয়েছে। জানা গিয়েছে, এদিন রাত ৮টা নাগাদ আফগানিস্তান ভূমিকম্প হয় এবং তার প্রভাব পড়েছে জম্মু-কাশ্মীরেও। আফগানিস্তানের ফৈজাবাদে মাটি থেকে ২০০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল বলেই জানা…
Read More
ডিভোর্স দেবেন না, স্পষ্ট জানালেন রত্না

ডিভোর্স দেবেন না, স্পষ্ট জানালেন রত্না

দীর্ঘদিন ধরে চলছে মামলা। ২০১৭ সালের নভেম্বর মাসে রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। স্ত্রীর বিরুদ্ধে নিষ্ঠুরতা-সহ একাধিক অভিযোগ এনেছিলেন তিনি। তারপর অনেকগুলি মাস হয়ে গেল এই মামলা চলছে। সেই মামলার প্রেক্ষিতেই আদালতে সাক্ষ্য দিলেন শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ অনুসারে, নিজের বক্তব্য জানিয়ে হলফনামাও জমা দিয়েছেন তিনি। আগামী ৩০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি আছে। সেই দিনও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আদালতে আসতে হবে বলে জানা গিয়েছে। এদিকে এই মামলার বিষয়ে খোদ শোভন জানিয়েছেন যে তিনি বিবাহবিচ্ছেদ চান। আদালত যা যা বলবে তা করতে এবং মানতে তারা তৈরি। এদিকে রত্না চট্টোপাধ্যায় এই ইস্যুতে জানিয়েছেন, ডিভোর্স তিনি দেবেন না। মামলা…
Read More
ওএমআর সিট প্রকাশ্যে আসায় চাকরির সুযোগ পেলো প্রায় পনেরো জন

ওএমআর সিট প্রকাশ্যে আসায় চাকরির সুযোগ পেলো প্রায় পনেরো জন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে ওএমআর সিট প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে অনেকের চাকরি নিয়ে সংশয় বেড়েছে। কিন্তু SSC নবম-দশম শ্রেণির ওএমআর সিট প্রকাশের পর ভাগ্যবান হলেন ১৫ জন প্রার্থী। নবম দশম শ্রেণির এসএলএসটিতে নিয়োগে বিস্তর অভিযোগ উঠেছিল যা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি ওএমআর সিট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনকে। সেই সময়ে ওয়েটিং লিস্টে থাকা কঙ্কন মণ্ডল, আলমগীর হোসেন, রূপালী বেজ সহ ১২ জন চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাকারীদের অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায়…
Read More
রাস্তায় বড় ফাটল নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে উত্তরাখণ্ডে

রাস্তায় বড় ফাটল নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে উত্তরাখণ্ডে

আচমকাই উদ্বেগ ছড়ালো পুরো উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের জোশীমঠ নিয়ে বিরাট আতঙ্ক সৃষ্টি হয়েছে। একাধিক বাড়ি এবং রাস্তায় বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়ে জোশীমঠের একটি মন্দির। জানা গিয়েছে, এই ঘটনায় অন্তত ৬০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে স্থানীয়দের সরিয়ে ফেলতে আরও তৎপরতা দেখানো হচ্ছে। বিপর্যস্তদের সরাতে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে। বিগত কয়েক দিন ধরেই ক্রমাগত 'বসে যাচ্ছে' জোশীমঠের জমি। কেন এমন হচ্ছে তা খতিয়ে দেখতে পদক্ষেপ নিয়েছে উত্তরাখণ্ড সরকার। এই 'বসে' যাওয়ার কারণেই একাধিক বাড়ির মধ্যে এবং রাস্তায় বিরাট ফাটল সৃষ্টি হয়েছে এবং ক্রমশ তা বাড়ছে। মাটির নীচের এই ধসের কারণ খুঁজতে সরকারের তরফে ইতিমধ্যেই বিশেষজ্ঞদের একটি দল গঠন…
Read More
আগামী বছরের মধ্যে তৈরি হয়ে যাবে রাম মন্দির

আগামী বছরের মধ্যে তৈরি হয়ে যাবে রাম মন্দির

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই নির্বাচনকে কেন্দ্র করে এক এক করে পদক্ষেপ এগোচ্ছে প্রতিটি রাজনৈতিক দল৷ এই পরিস্থিতিতে ত্রিপুরা সফরে গিয়ে বহু প্রতীক্ষিত রাম মন্দির নিয়ে বড় তথ্য দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২৪ সালের ১ জানুয়ারির মধ্যে তৈরি হয়ে যাবে রাম মন্দির। উত্তর ত্রিপুরার ধর্মনগরে বিজেপির ‘জন বিশ্বাস যাত্রা’র উদ্বোধন করতে গিয়ে এমনই ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রেক্ষিতে তিনি কংগ্রেস সাংসদকে খোঁচা দিয়ে 'রাহুল বাবা' বলে সম্বোধন করেন। শাহ বলেন, তিনি রাম মন্দির তৈরি হয়ে যাওয়ার দিন ক্ষণ ঘোষণা করছেন, 'রাহুল বাবা' যেন শুনে নেন। এরপরই তিনি…
Read More
আকাশছোঁয়া হলো সোনার দাম

আকাশছোঁয়া হলো সোনার দাম

করোনার সময় কাটিয়ে ওঠার পর থেকে ধীরে ধীরে আবার নতুন করে বেড়েছিল হলুদ ধাতুর দাম। ২০২০ সালে ১০ গ্রাম সোনার দাম হয়েছিল প্রায় ৫৬ হাজার টাকা। এবার সেই দাম না টপকালেও শেষ ৬ মাসে সর্বোচ্চ দাম হল এই ধাতুর। জানা গিয়েছে, এদিন সকালে সোনার দর হয়েছে প্রায় সাড়ে ৫৫ হাজার টাকা। আর ১০ গ্রাম প্রতি সোনার দাম প্রায় ৫১ হাজার টাকা। গত ৬ মাসে সর্বোচ্চ হল সোনার দর। অবশ্যভাবেই বলা যায় মাথায় হাত মধ্যবিত্তের। হিসেব অনুযায়ী, গত ৬ মাসের রেকর্ড ভেঙে ১ শতাংশ মহার্ঘ্য হয়েছে সোনা। ২০২২ সালের মার্চ মাসে পর থেকে মধ্যবিত্তের কিছুটা হাতের নাগালে থাকলেও শেষ কয়েক মাসে…
Read More