Arpita Debnath

3921 Posts
মিড ডে মিলের খাবার ঘিরে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি

মিড ডে মিলের খাবার ঘিরে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি

নতুন করে এক অস্বস্তির মাঝে পড়লো রাজ্য। এবার মিড ডে মিল এবার খাবারের ভিতর সাপ পাওয়ার মতো ঘটনা ঘটল। বীরভূম জেলার ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকে চরম উত্তেজনা ছড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে। সেখানকার একটি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার সাপ ছিল বলে অভিযোগ উঠেছে। ওই খাবার খাওয়ার পরেই প্রায় ১৫ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। সকলকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মিড ডে মিল খাওয়ার পরেই চার পড়ুয়া স্কুলের ভিতরেই বমি করে। ৩৬ পড়ুয়ার জন্য মিড ডে মিল রান্না ছিল বটে, তবে প্রথমে ১৪ জন খেতে বসেছিল। তাদের মধ্যেই ওই ৪ জন আগে কিছুটা খেয়ে ফেলে। বাকিরা তখনও খায়নি।…
Read More
বাড়তে থাকা সংক্রমণের মাঝেও স্বস্তি দিচ্ছে বঙ্গের কোভিড গ্রাফ

বাড়তে থাকা সংক্রমণের মাঝেও স্বস্তি দিচ্ছে বঙ্গের কোভিড গ্রাফ

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। তবে নতুন বছরের শুরুতে এটাই স্বস্তি যে বঙ্গের গ্রাফ বাড়েনি এখনও। আজ ৫-এরও নীচে দৈনিক সংক্রমণের সংখ্যা। এদিকে একদিনে সুস্থ হওয়ার সংখ্যাও আক্রান্তের থেকে কিঞ্চিৎ বেশি। তাই সার্বিকভাবে বিষয়টি নিয়ে আশ্বস্ত হওয়া যাচ্ছে। কিন্তু যতদিন না পর্যন্ত এই সংখ্যা '০' হচ্ছে ততদিন একটা চিন্তা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছে ৩ জন। পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২১ লক্ষ ১৮ হাজার ৬৫৯ জন। এদিকে, রাজ্য আজও কারোর মৃত্যু হয়নি। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩২ জনের।…
Read More
গঙ্গা আরতি ঘিরে বিবাদ, বাধা পুলিশের তরফে

গঙ্গা আরতি ঘিরে বিবাদ, বাধা পুলিশের তরফে

পুজো আরতি নিয়ে ঘোষণা হয়েছিল পূর্বেই। কিন্তু এই মুহূর্তে বিজেপির গঙ্গা অরতি কর্মসূচিতে অনুমতি দিল না কলকাতা পুলিশ। বঙ্গ বিজেপির তরফে বাবুঘাটের কাছেই বাজে কদমতলায় গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে৷ কিন্তু, গঙ্গাসাগর আবহে শহরে ট্র্যাফিক দুর্ভোগের কথা উল্লেখ করে গেরুয়া শিবিরের কর্মসূচিতে ‘না’ করে দিয়েছে কলকাতা পুলিশ। তবে পুলিশ অনুমতি না দিলেও কর্মসূচি থেকে সরছে না বঙ্গ বিজেপি৷ সাফ জানিয়ে দিলেন বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতায় গঙ্গার মঙ্গল কামনা করে গঙ্গা পুজোর আয়োজন করেছে রাজ্য বিজেপি। গঙ্গা পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কলকাতা পুলিশের কাছে এ বিষয়ে অনুমতি চাওয়া হলেও, সোমবার পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি। পুলিশের তরফে…
Read More
দুর্নীতির অভিযোগে চাকরি গেল আরও তিন জনের

দুর্নীতির অভিযোগে চাকরি গেল আরও তিন জনের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে বেআইনি ভাবে প্রাথমিকে চাকরি পাওয়া আরও ৩ জন শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাই কোর্ট। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হয়ে যায় তাঁদের৷ বিচারপতির গঙ্গোপাধ্যায়ের এজলাসে তাঁদের চাকরি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন ওই তিন শিক্ষক। আদালত তাঁদের নথিপত্র খতিয়ে দেখে বলেন, তাঁদের চাকরি ফিরিয়ে দেওয়া সম্ভব নয়৷ এই নিয়ে বেনিয়মের অভিযোগ ওঠা ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের মধ্যে ২৫৮ জনেরই চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখল কলকাতা হাই কোর্ট৷ বেআইনি ভাবে প্রাথমিকে চাকরি পাওয়ার অভিযোগে চাকরি বাতিল হয়েছিল ২৬৮ জন শিক্ষকের। তাঁদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷ পরে সেই নির্দেশকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান ওই শিক্ষকরা৷…
Read More
তদন্তের তৎপরতা তুঙ্গে, অনুব্রত কন্যার গাড়িচালক এবং পরিচারককে তলব

তদন্তের তৎপরতা তুঙ্গে, অনুব্রত কন্যার গাড়িচালক এবং পরিচারককে তলব

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আপাতত দীর্ঘ সময়ে জেলে রয়েছেন। ইডি তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার চেষ্টাও করছে। তবে অনুব্রতর বাড়ির লোকেরাও যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার র‍্যাডার থেকে বাইরে, তা একদমই নয়। কারণ তাঁর মেয়ের কাজের গতিপ্রকৃতির ওপর নজর আছে সিবিআইয়ের। সুকন্যা মণ্ডলকেও একাধিকবার তলব করা হয়েছে বটে, এবার তলব করা হল তাঁর গাড়িচালক এবং পরিচারককে। গরু পাচার মামলায় ধৃত তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল আপাতত দীর্ঘ সময়ে জেলে রয়েছেন। ইডি তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার চেষ্টাও করছে। তবে অনুব্রতর বাড়ির লোকেরাও যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার…
Read More
ধুন্দুমার পরিস্থিতি কলকাতা হাই কোর্টে

ধুন্দুমার পরিস্থিতি কলকাতা হাই কোর্টে

আচমকাই ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হলো কলকাতা হাই কোর্টে। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটকে ঘিরে ধুন্ধুমার৷ আইনজীবীদের মধ্যে সংঘাত গড়াল হাতাহাতিতে। কলকাতা হাই কোর্টের ১৩ নম্বর এজলাস বন্ধের প্রতিবাদে সরব হন আইনজীবীদের একাংশ। তাঁরা জোর করে আদালত কক্ষে ঢুকতে গেলে বাধা দেন তৃণমূলপন্থী আইনজীবীরা। বচসা থেকে শুরু হয় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি। তৃণমূলের মহিলা আইনজীবীদের একাংশ এজলাসের গেট বন্ধ করে দেন বলে অভিযোগ। এই অশান্তির মধ্যে এজলাস ছেড়ে বেড়িয়ে যান প্রধান বিচারপতিও। বন্ধ হয়ে যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলা মামলার শুনানি। প্রায় ১ ঘণ্টার বেশি সময় বিচারপতি মান্থার এজলাস বন্ধ থাকার পর তৃণমূলপন্থী আইনজীবীদের সঙ্গে হাতাহাতি শুরু হয়৷ জোর করে এজলাসের দরজা খুলে দেন আইনজীবীদের অন্য একটি অংশ। ১ ঘণ্টা পর…
Read More
শহরের বুকে কিছুটা কমল ঠাণ্ডা, বাড়তে পারে গরম

শহরের বুকে কিছুটা কমল ঠাণ্ডা, বাড়তে পারে গরম

গত বছরের শেষের দিকে শীত না পড়লেও, বছর ঘোড়ার সাথে সাথেই জাকিয়ে শীত পড়ছে রাজ্য জুড়ে৷ ঠাণ্ডায় কাঁপছে গোটা শহর৷ গত সপ্তাহে তিন দিন শীতের পারদ দারুন চড়েছিল শহরে৷ আজ সেই দাপট কিছুটা কমল৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ সারাদিন কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন শহর এবং শহরতলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না৷ শীতের আমেজ উপভোগ করবে শহরবাসী। তবে সপ্তাহের শেষে তাপমাত্রা কিছুটা বাড়বে বলেই পূর্বাভাস৷ চলতি…
Read More
নতুন ঘোষণা রেলের তরফে, ট্রেনের কামরায় রেস্তোরাঁ

নতুন ঘোষণা রেলের তরফে, ট্রেনের কামরায় রেস্তোরাঁ

ছুটি কাটানো বা ঘুরতে যাওয়া মানেই পাহাড় আর সমুদ্র৷ এই দুইয়ের মধ্যে পাহাড়ের সঙ্গে জড়িয়ে থাকে এক অন্য আবেগ৷ আর বাঙালির অন্যতম ডেস্টিনেশন দার্জিলিং৷ আর দার্জিলিং মানেই কাঞ্চনজঙ্ঘা। টয় ট্রেনে চেপে দার্জিলিংয়ে ঘোরার মজাই যেন আলাদা। তবে সেই টয় ট্রেনের কামরাকে কাজে লাগিয়েই কোচ রেস্তরাঁ তৈরির পরিকল্পনা করছে ভারতীয় রেল৷ ইতিমধ্যেই এই রেস্তোরাঁ তৈরির প্রাথমিক পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের আধুনিকীকরণের ব্যাপারেও উদ্যোগী রেল কর্তৃপক্ষ৷ এই বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এনজিপি নিয়ে বড় পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি এনজেপিতে টয় ট্রেনের কামরায় সাজছে নয়া রেস্তোরাঁ৷…
Read More
সফলতা পেল দীর্ঘদিনের আন্দোলন

সফলতা পেল দীর্ঘদিনের আন্দোলন

আন্দোলন চলছে দীর্ঘ দিন ধরে৷ সেই লড়াই যেন এতদিনে সফল হল৷ আদালতের নির্দেশে চাকরির ডাক পেলেন ৬৫ জন যোগ্য প্রার্থী৷ ‘অযোগ্য’ শিক্ষকদের জায়গায় ‘যোগ্য’ প্রার্থীদের নিয়োগের প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন। কাউন্সেলিংয়ের মাধ্যমে নবম-দশম শ্রেণির শিক্ষক হিসাবে ৬৫ জনকে নিযুক্ত করা হবে৷ সুপারিশপত্র দেওয়ার জন্য ডাকা হল তাঁদের৷ প্রসঙ্গত, এই ৬৫ জন প্রার্থীদের মধ্যে অনেকেই নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে শামিল হয়েছিলেন। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, গত সেপ্টেম্বর মাসে এসএসসির তরফে কলকাতা হাই কোর্টে একটি হলফনামা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ডেটাবেস অনুসারে র‌্যাঙ্ক জাম্পিং করে ১৮৩ জন সুপারিশপত্র পেয়েছেন। তিনি আরও জানান, জেলা শিক্ষা বিভাগের ডিসট্রিক্ট ইনস্পেক্টর-দের থেকে তথ্য নিয়ে জানা…
Read More
নতুন ভ্য়ারিয়েন্ট নিয়ে বাড়ছে আশঙ্কা

নতুন ভ্য়ারিয়েন্ট নিয়ে বাড়ছে আশঙ্কা

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। গত দু’ বছর ধরে সংক্রমণের সঙ্গে ক্রমাগত লড়াই করে চলেছে গোটা দুনিয়া। বিশেষজ্ঞরা বলছেন, করোনার সাব ভ্যারিয়েন্ট বা উপরূপ এক্সবিবি.১.৫ (XBB.1.5)-এর কারণেই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই মারণ রোগ৷ আরও ২৮টি দেশে মিলেছে আমেরিকার ‘ডমিনেন্ট’ ভ্যারিয়েন্টের খোঁজ৷ অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টকে ‘ক্রাকেন ভ্যারিয়েন্ট’ নামে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এক্সবিবি ১.৫ হল ওমিক্রন এক্সবিবি-র সাবভ্যারিয়েন্টের একটি রূপ। বিএ২.৭৫ এবং বিএ২.১০ ভ্যারিয়েন্ট মিশে গিয়ে এই নতুন সাব ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে। এক্সবিবি সাবভ্যারিয়েন্ট মূলত ভারত ও সিঙ্গাপুরে বিস্তার লাভ করলেও, এক্সবিবি১.৫-র দাপট সবথেকে বেশি দেখা…
Read More