Arpita Debnath

3921 Posts
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বোমা উদ্ধারকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বোমা উদ্ধারকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এই পরিস্থিতিতে মূলত পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপি বড় অভিযোগ থাকে যে এই রাজ্যে সন্ত্রাস চলছে। বিভিন্ন সময়ে রাজ্যের অনেক জায়গায় বোমা উদ্ধারের ঘটনা এবং বোমাবাজির ঘটনাও ঘটেছে বটে। তবে এবার বোমা উদ্ধার হল খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে। তবে বাংলার কথা হচ্ছে না। এই ঘটনা ঘটেছে আপ শাসিত পঞ্জাবে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছে বোমা। এই ঘটনার তদন্তে পুলিশ এবং সেনা। সূত্রের খবর, ভগবন্ত মানের চণ্ডীগড়ের বাড়ির কাছে এই বোমা উদ্ধার করা হয়েছে। তবে যখন বোমা উদ্ধার হয়, তখন ভগবন্ত এই সময় তাঁর বাসভবনে…
Read More
এখনো পর্যন্ত নিয়ন্ত্রিত পরিস্থিতির কারণে এখনই দেওয়া হবে না বুস্টার ডোজ

এখনো পর্যন্ত নিয়ন্ত্রিত পরিস্থিতির কারণে এখনই দেওয়া হবে না বুস্টার ডোজ

গত বছরের শেষের দিক থেকেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা, এর ফলে উদ্বিগ্ন গোটা বিশ্ব। চিনে পুনরায় কোভিড সংক্রমণের বাড়বাড়ন্ত মাথাব্যাথা বাড়িয়ে দিয়েছে ভারতের। তাই এখন থেকেই নড়েচড়ে বসছে ভারত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইছে কেন্দ্রীয় সরকার। আরও বেশি করে করোনা পরীক্ষা, টিকাকরণে জোর দেওয়ার কথা বলা হচ্ছে। এই আবহেই এখন প্রশ্ন উঠতে শুরু করেছে কোভিডের দ্বিতীয় বুস্টার ডোজ নিয়ে। ভারতে দ্বিতীয় বুস্টার ডোজ কবে দেওয়া হবে, তা নিয়ে জানাল কেন্দ্র। ভারত সরকার কোভিড বুস্টার ডোজ নিয়ে পরামর্শ দিয়েছে ইতিমধ্যে। বলা হয়েছে, অনেকেই করোনার দ্বিতীয় ডোজ নেয়নি এবং বুস্টার ডোজেও অনীহা দেখা যাচ্ছে। এরই মাঝে দ্বিতীয় বুস্টার ডোজ কতটা জরুরি হবে…
Read More
মুম্বাইতেই হবে বাকি চিকিৎসা

মুম্বাইতেই হবে বাকি চিকিৎসা

গত বছর শেষে আচমকাই এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থ। গত ৩০ ডিসেম্বর ভোরে গাড়ি দুর্ঘটনায় বিরাটভাবে আহত হন পন্থ। মাথায়, পিঠে এবং পায়ে গুরুতর চোট লাগে তাঁর। আপাতত দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। অনুমান করা হচ্ছিল এরপর তাঁকে হয়তো দিল্লি নিয়ে যাওয়া হতে পারে পরবর্তী চিকিৎসার জন্য। জানা গিয়েছে, দেরাদুন থেকে পন্থকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে মুম্বই নিয়ে যাওয়া হতে পারে। বাকি চিকিৎসা হবে ওখানেই। হাসপাতালের তরফে জানান হয়েছে, এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পন্থ। অবস্থার আগের থেকে সামান্য উন্নতি হয়েছে। প্রাথমিকভাবে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা না থাকলেও এখন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত…
Read More
নতুন বছর শুরুতেই আধার নিয়ে বড় সিদ্ধান্ত

নতুন বছর শুরুতেই আধার নিয়ে বড় সিদ্ধান্ত

বছর শুরুর সাথে সাথেই বড় খুশির খবর। আধার কার্ডে ঠিকানা ভুল নিয়ে চিন্তা করেন সকলেই। সেই ভুল ঠিক করা নিয়ে অনেক কাঠখড় পোড়াতে হত। কিন্তু বর্তমানে অনলাইনেই তা করে ফেলতে পারবেন যে কেউ। এতদিন পর্যন্ত অনলাইনে এই সুবিধা পরিবারের প্রধানেরা পেতেন। এখন থেকে পরিবারের যে কোনও সদস্য পরিবারের প্রধানের সম্মতিতে এই কাজ করতে পারবেন। আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ‘আপডেট আধার’ বিভাগের মধ্যে ‘সেল্‌ফ সার্ভিস আপডেট পোর্টাল’-এর মাধ্যমে এই কাজ করা যাবে বলে আধার কার্ড বিষয়ক নিয়ামক সংস্থা ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ (ইউআইডিএআই)-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইউআইডিএআই বলছে, পাসপোর্ট থেকে শুরু করে রেশন কার্ড বা অন্য নথি…
Read More
বাড়তে থাকা সংক্রমণের কারণে চিনা পর্যটকদের বিরুদ্ধে বিধিনিষেধ জারি হওয়ায় হুঁশিয়ারি বেজিং সরকারের

বাড়তে থাকা সংক্রমণের কারণে চিনা পর্যটকদের বিরুদ্ধে বিধিনিষেধ জারি হওয়ায় হুঁশিয়ারি বেজিং সরকারের

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার চিনে নতুন করে যেভাবে করোনা মাথাচাড়া দিয়েছে তাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর এতেই ভয় পেয়ে ভারত সহ একাধিক দেশ চিনা পর্যটকদের নিজেদের দেশে প্রবেশে বিধিনিষেধ জারি করেছে। বেজিংয়ের তরফে চিনা পর্যটকদের ওপর বিধিনিষেধ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়ে জানান হয়েছে, কিছু দেশ শুধুমাত্র চিনা পর্যটকদের নিশানা করে প্রবেশে বিধিনিষেধ আরোপ করছে। এটা ঠিক নয়। তারা যদি নিজেদের সিদ্ধান্ত না বদলায় তাহলে পাল্টা ব্যবস্থার মুখে পড়তে হবে। আসলে ভারত, আমেরিকা, ফ্রান্স, ইটালি সহ একাধিক দেশ…
Read More
বড় স্বস্তি পেল রাজ্যের বিরোধী দলনেতা

বড় স্বস্তি পেল রাজ্যের বিরোধী দলনেতা

কিছুটা হলেও স্বস্তি পেল রাজ্যের বিরোধী দলনেতা। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর 'রক্ষাকবচ' আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট। আগের পাঁচটি মামলার সঙ্গে কাঁথির টেন্ডার দুর্নীতির মামলায় শুভেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। এদিন বিজেপি বিধায়কের আইনজীবী আদালতে জানান, গত ২৯ নভেম্বর তাঁর মক্কেলের পক্ষে রায় দেওয়া হয়েছিল। অথচ ২৮ নভেম্বর নতুন মামলা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে মোট ২৬টি এফআইআর রয়েছে বিভিন্ন থানায়। তার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে ২৬টি এফআইআরেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় আদালত। কলকাতা হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে নতুন…
Read More
বন্দে ভারতে হামলায় গ্রেফতার তিন

বন্দে ভারতে হামলায় গ্রেফতার তিন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছর শেষে রাজ্যে যাত্রা শুরু করেছে প্রথম শ্রেণির ট্রেন বন্দেভারত এক্সপ্রেস৷ কিন্তু প্রথম সফরেই গুচ্ছ অভিযোগ৷ দ্বিতীয় দিনের সফরে বিপত্তির মুখে বন্দে ভারত এক্সপ্রেস। মালদহে ঢোকার আগেই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে বেশ কয়েকজন ইট-পাথর ছোঁড়ে। তৃতীয় দিনেও আক্রান্ত হতে হয় সেমি হাইস্পিড এই ট্রেনকে৷ এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিজেপির তরফ থেকে তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করা হলেও পরে রেলের ফুটেজে প্রকাশ পায় যে বিহার থেকে এই ট্রেনে হামলা করা হয়েছিল। সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছিল আগেই, এবার ৩ নাবালককে গ্রেফতার করল পুলিশ। কিশানগঞ্জ জেলা পুলিশ এই…
Read More
অপেক্ষার অবসান ঘটিয়ে বছর শুরুর থেকেই জাঁকিয়ে বসছে শীত

অপেক্ষার অবসান ঘটিয়ে বছর শুরুর থেকেই জাঁকিয়ে বসছে শীত

বছর ঘোড়ার সাথে সাথেই শীত যেন জাকিয়ে পড়ছ। শীতে কাবু হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ৷ শুধু দক্ষিণবঙ্গ নয়, হাড়-হিম করা ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত৷ অমৃতসরের তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, কানপুরের তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস, লখনৌয়ের তাপমাত্রা ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। বলে রাখা ভালো, এটা কিন্তু সর্বনিম্ন মানে রাতের তাপমাত্রা নয়৷ উত্তর ভারতে একেবারে ভালোমতো কামড় বসিয়েছে শীত৷ কাঁপুনি ধরাচ্ছে উত্তুরে হাওয়া৷ এমন ‘কোল্ড ডে’র নেপথ্যে রয়েছে ঘন কুয়াশা। ঘন কুয়াশা ভেদ করে ঢুকতেই পারছে না রোদের আলো৷ সে দিক থেকে দেখলে কলকাতায় অনেকটাই গরম৷ শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি কম। সকাল থেকেই আকাশ ঢাকা ছিল ঘন কুয়াশায়৷ তবে বেলা…
Read More
সব রকম সুরক্ষা দিতে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো রাজ্যপালকে

সব রকম সুরক্ষা দিতে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো রাজ্যপালকে

গতবছরই রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন তিনি। কিন্তু এর পরেই অভিযোগ ওঠে রয়েছে জীবনের ঝুঁকি৷ তাঁর উপর হামলার আশঙ্কা রয়েছে বলে আশঙ্কা করছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। সেই কারণেই নিরাপত্তা বাড়ানো হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের৷ রাজ্যপালকে এবার থেকে জেড প্লাস( Z+) ক্যাটাগরির নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেরা হবে। সূত্রে খবর, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ভোট পরবর্তী হিংসা মামলায় কেন্দ্রের নিযুক্ত কমিটির সদস্য ছিলেন সিভি আনন্দ বোস। সেই সূত্রে তাঁর উপর হামলা হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তাঁর নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রের সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ইতিমধ্যেই এই মর্মে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।…
Read More
বন্দেভারত এক্সপ্রেস যাত্রায় ইটবৃষ্টিতে শুরু হলো তদন্ত

বন্দেভারত এক্সপ্রেস যাত্রায় ইটবৃষ্টিতে শুরু হলো তদন্ত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছর শেষে রাজ্যে যাত্রা শুরু করেছে প্রথম শ্রেণির ট্রেন বন্দেভারত এক্সপ্রেস৷ কিন্তু প্রথম সফরেই গুচ্ছ অভিযোগ৷ দ্বিতীয় দিনের সফরে বিপত্তির মুখে বন্দে ভারত এক্সপ্রেস। মালদহে ঢোকার আগেই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে বেশ কয়েকজন ইট-পাথর ছোঁড়ে। বিকেল পাঁচটা ১০ মিনিট নাগাদ কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারতের সি-১৩ কোচে পাথর এসে পড়ে। এটি ছিল ট্রেনের শেষের দিক থেকে দ্বিতীয় কামরা৷ ইটের আঘাতে সি১৩ কোচের দরজার কাচ ভেঙে যায়। যার জেরে গাড়ির গতি কিছুটা মন্থর হয়ে যায়৷ তবে যাত্রায় কোনও অসুবিধা হয়নি বলেই রেল সূত্রে খবর। রেল সূত্রে খবর, এই ঘটনার পর নির্ধারিত স্টপেজ মেনে…
Read More