অ্যামাজন প্রাইম ডে-তে লঞ্চ হলো ভারতের সবচেয়ে হালকা বাইক

ভারতের টু-হুইলার বাজারে এবার আলোড়ন তৈরি হতে চলেছে। দেশের বৃহত্তম অনলাইন শপিং উৎসব ‘অ্যামাজন প্রাইম ডে’-তে পা রেখেছে জাভা ইয়েজদি মোটরসাইকেলস। আগামী ৪ থেকে ৬ জুলাই হতে চলা অ্যামাজনের ‘নিউ লঞ্চ স্টোর’-এ পাওয়া যাবে তাদের নতুন মোটরবাইক ইয়েজদি স্ক্র্যাম্বলার। শহরের ব্যস্ত রাস্তা এবং উইকএন্ডের লং ড্রাইভ উভয় জায়গাতেই দারুণ পারফরম্যান্স দিতে সক্ষম এই বাইকটি। এতে রয়েছে সম্পূর্ণ নতুন ৩৫০ সিসি লিকুইড-কুলড ‘কাতার’ ইঞ্জিন। ওজনে ভারতের সবচেয়ে হালকা এই স্ক্র্যাম্বলার বাইকটিতে থাকছে দুর্দান্ত হ্যান্ডলিং এবং ভাঙাচোরা রাস্তার উপযোগী স্পেশাল এরগনোমিক্স ডিজাইন। দিল্লির এক্স-শোরুম অনুযায়ী এর প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ১,৯৯,৯৫০ টাকা।

এই লঞ্চ প্রসঙ্গে জাভা ইয়েজদি মোটরসাইকেলস-এর কো-ফাউন্ডার অনুপম থারেজা বলেন, “ভারতে স্ক্র্যাম্বলার ক্যাটাগরির পথপ্রদর্শক হিসেবে ইয়েজদি স্ক্র্যাম্বলার আধুনিক মোটরবাইকিংয়ের অভিজ্ঞতাকে নতুন ক্রে সংজ্ঞায়িত করেছে। অ্যামাজনের সঙ্গে এই পার্টনারশিপ আমাদের এই রোমাঞ্চকর বাইকটিকে আরও বেশি সংখ্যক রাইডারদের কাছে পৌঁছে দেবে।” প্রাইম ডে চলাকালীন গ্রাহকেরা নো-কস্ট ইএমআই, নির্দিষ্ট ক্রেডিট কার্ডে ₹৩,০০০ পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, অ্যামাজন পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে ৫% ক্যাশব্যাক এবং ১৮% পর্যন্ত জিএসটি ইনভয়েস সাশ্রয়ের সুবিধা পাবেন।

অনলাইন কেনার সহজ ধাপগুলি হলো প্রথমে অ্যামাজনে এক্স-শোরুম বুকিংয়ের টাকা দিয়ে অফারসহ বাইকটি বুক করতে হবে। তারপর স্থানীয় অনুমোদিত ডিলার অর্ডার কনফার্ম করে অন-রোড পেমেন্টের বাকি নির্দেশিকা দেবেন। শেষে শোরুমে রেজিস্ট্রেশন ও ইন্সুরেন্সের কাজ হলেই মিলবে নতুন বাইকের চাবি। গ্রাহকদের জন্য কোম্পানিটি নিয়ে এসেছে বিশেষ ‘ওনারশিপ অ্যাসিউরেন্স প্রোগ্রাম’, যার মধ্যে ৪ বছর বা ৫০,০০০ কিমি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি, বর্ধিত ওয়ারেন্টি (৬ বছর পর্যন্ত), এবং ৮ বছর পর্যন্ত ২৪x৭ রোডসাইড অ্যাসিস্ট্যান্সের সুবিধা মিলবে দেশের ৪০০ টিরও বেশি ডিলারশিপ নেটওয়ার্ক জুড়ে।