বিএলএস ইন্টারন্যাশনাল

বিএলএস ইন্টারন্যাশনাল, যা বিশ্বস্ত একটি গ্লোবাল এআই ও প্রযুক্তি-সক্ষম সেবা প্রদানকারী সংস্থা সরকার এবং কূটনৈতিক মিশনের জন্য, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ন্যাশনাল হেলথ অথরিটি (এনএইচএ)-এর সহযোগিতায় আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী-জন আরোগ্য যোজনা (এবি পিএম-জে) এবং আয়ুষ্মান বয় বন্দনা কার্ডের অন্যতম কার্ড অনুমোদনকারী সংস্থা হিসাবে কাজ করার জন্য একটি চুক্তি পেয়েছে। এই চুক্তির অধীনে, বিএলএস ইন্টারন্যাশনাল জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী-জন আরোগ্য যোজনা (এবি পিএম-জেএওয়াই)-এর সুবিধাভোগীদের আবেদনপত্র এবং ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের আয়ুষ্মান বায় বন্দনা কার্ডের আবেদনপত্র যাচাই ও অনুমোদনের জন্য দায়িত্বপ্রাপ্ত কার্ড অনুমোদনকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হিসেবে কাজ করবে। আশা করা হচ্ছে, এই উদ্যোগটি পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৮.৫ কোটি সুবিধাভোগীকে অন্তর্ভুক্ত করবে, যা স্বাস্থ্য কার্ড বিতরণকে শক্তিশালী করবে এবং যোগ্য নাগরিকদের জন্য সরকারি স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সুযোগ উন্নত করবে।

আয়ুষ্মান ভারত উদ্যোগটি ভারতের অন্যতম বৃহৎ সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচি, যা লক্ষ লক্ষ নাগরিককে আর্থিক সুরক্ষা এবং উন্নতমানের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ প্রদান করে থাকে। এই অংশীদারিত্বের মাধ্যমে, বিএলএস ইন্টারন্যাশনাল নাগরিক পরিষেবা প্রদান, ডিজিটাল প্রক্রিয়া এবং বৃহৎ পরিসরের কর্মসূচি বাস্তবায়নে তার দক্ষতাকে কাজে লাগিয়ে এই প্রকল্পের পরিধি বিস্তারে সাহায্য করবে। বিএলএস ইন্টারন্যাশনালের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক শিখর আগরওয়াল বলেছেন, “আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়নে সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে অংশীদ্বারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। এই প্রকল্পটি দক্ষতা ও নির্ভরযোগ্যতার সাথে নাগরিক-কেন্দ্রিক পরিষেবা প্রদানে বিএলএস ইন্টারন্যাশনালের সক্ষমতার ওপর সরকারি প্রতিষ্ঠানগুলোর আস্থারই প্রতিফলন। আমাদের দলগুলো একটি মসৃণ ও স্বচ্ছ কার্ড অনুমোদন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে যোগ্য সুবিধাভোগীরা স্বাস্থ্যসেবার সুবিধা পেতে পারেন।”

ভারতজুড়ে এবং আন্তর্জাতিকভাবে বৃহৎ জনসেবা কর্মসূচি পরিচালনার ব্যাপক অভিজ্ঞতা নিয়ে, বিএলএস ইন্টারন্যাশনাল নাগরিকদের অত্যাবশ্যকীয় সরকারি পরিষেবা প্রাপ্তির সুযোগগুলি উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই চুক্তিটি স্বাস্থ্যসেবা এবং ই-গভর্নেন্স ক্ষেত্রে বিএলএস ইন্টারন্যাশনালের ক্রমবর্ধমান উপস্থিতিকে আরও শক্তিশালী করেছে, যেখানে সংস্থাটি প্রযুক্তি-চালিত পরিষেবা প্রদানের মাধ্যমে সরকার-নেতৃত্বাধীন উদ্যোগগুলোকে সমর্থন করে চলেছে।