এবার আরও মসৃণ হতে চলেছে উত্তরবঙ্গ সফর

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। গণপরিবহনের অন্যতম মাধ্যম হলো ট্রেন। যাওয়ার জন্য মানুষ ট্রেনের ওপর ভরসা করে থাকেন। পাশাপাশি ভারতীয় রেলওয়ে অমৃতসর ও নিউ জলপাইগুড়ির মধ্যে নিয়মিতভাবে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন পরিষেবায় শুরু করেছে।

জানা যায়, অমৃতসর স্টেশনে এই ট্রেনের শুভ সূচনা করেন রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মাননীয় কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী শ্রী রভনীত সিং। ট্রেনটি নং ১৪৬৬৪/১৪৬৬৩ অমৃতসর–নিউ জলপাইগুড়ি–অমৃতসর সাপ্তাহিক ভিত্তিতে চলাচল করবে। নিয়ম অনুযায়ী, প্রতি বৃহস্পতিবার অমৃতসর থেকে এবং প্রতি শনিবার নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটি যাত্রা শুরু করবে।

যাত্রীদের সুবিধার জন্য, ২০২৬ থেকে ট্রেন নং ১৪৬৬৪ প্রতি বৃহস্পতিবার দুপুর ১২:৪৫-এ অমৃতসর থেকে রওনা দেবে এবং শনিবার ভোর ৪:১৫-এ নিউ জলপাইগুড়ি পৌঁছবে। মোট ২২টি কোচ বিশিষ্ট এই অমৃত ভারত এক্সপ্রেস যাত্রীদের আরামদায়ক ও সাশ্রয়ী ভ্রমণ পরিষেবা প্রদান করবে।