31
Mar
বিগত এক মাস ধরে চলেছে যুদ্ধ৷ এক মাস অতিক্রান্ত৷ যুদ্ধের আগুনে পুড়ছে ইউক্রেন৷ অথচ যুদ্ধ থামার কোনও নামগন্ধ নেই৷ পুতিনের যা মনোভাব, তাতে শান্তি দূর অস্ত! অদূর ভবিষ্যতে যুদ্ধ থামার কোনও সম্ভাবনাই নেই৷ এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে লেখা একটি চিঠি নিয়ে ক্রেমলিন পৌঁছন অনুমোদিত শান্তিদূত রোমান আব্রামোভিচ৷ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই চিঠিটি পড়ার পরেই পুতিন নাকি বলে ওঠেন, ‘‘জেলেনস্তকিকে বলে দিও, আমি ওদের গুঁড়িয়ে দেব৷’’ সেই চিঠিতে অবশ্য কোনও আলোচনার প্রস্তাব দেননি জেলেনস্কি৷ শুধুমাত্র রাশিয়ার আক্রমণের ফলে ইউক্রেনে যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তাঁর বিবরণ তুলে ধরেছিলেন জেলেনস্কি। এদিকে, যুদ্ধে ইতি টানতে মঙ্গলবার ফের আলোচনার টেবিলে বসছে দুই…
