west bengal

চাপের মুখে অনুব্রত মণ্ডল

চাপের মুখে অনুব্রত মণ্ডল

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে জোর বিপাকে ‘বীরভূমের বাঘ’! এবার গরু পাচার কাণ্ডে ধৃত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মামলার ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সাফ নির্দেশ, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে নিম্ন আদালতে অনুব্রত মণ্ডলের মামলার ট্রায়াল শুরু করতে হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। প্রসঙ্গত ২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই। ওদিকে এদিন ফের সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের জামিনের বিরোধিতা…
Read More
একাধিক বিস্ফোরক তথ্য ইডির হাতে

একাধিক বিস্ফোরক তথ্য ইডির হাতে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন বণ্টন দুর্নীতিতে মূল অভিযুক্ত বাকিবুর রহমানের সূত্র ধরেই বিদেশে পৌঁছেছিলেন শংকর আঢ্য দাবি করেছে ইডি। ইডি সূত্রে খবর, দুবাইয়ে নিজের ছেলে শুভ আঢ্যর নামে একটি সংস্থাও খোলেন তিনি। তারপর থেকেই শংকর এবং বাকিবুরের সংস্থায় বিনিয়োগ হয়েছে রেশন দুর্নীতির টাকা। পাশাপাশি ইডির দাবি, এই গোটা কর্মকাণ্ড ঘটেছে বাকিবুরের ইশারাতেই। পরিবর্তে বাকিবুরের ব্যবস্যার লাভের একটা মোটা অংশ নিতেন শংকর। বাকিবুরের ব্যবসায় যে বিপুল অঙ্কের অর্থের প্রয়োজন হত তা মূলত শংকরের হাত দিয়েই যেত…
Read More
আবারও চোট পেলেন মুখ্যমন্ত্রী

আবারও চোট পেলেন মুখ্যমন্ত্রী

একের পর এক বিপদ আসছে মুখ্যমন্ত্রীর জীবনে। বর্ধমানের গোদার মাঠে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা। সেই সভা শেষে গাড়ি করে ফেরার সময়ই জিটি রোডে ওঠার মুখে আচমকাই ব্রেক কষেন গাড়ির চালক। আর তাতেই কপালে চোট পান মমতা। এদিন মুখ্যমন্ত্রীর কনভয়ে অন্য গাড়ি সামনে থাকার কারণে তার গাড়ির চালক আচমকা ব্রেক চাপেন। সেই ঝাঁকুনিতেই মাথায় চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর চোট গুরুতর নয়, সামান্যই। সুস্থই অবস্থাতেই তিনি কলকাতায় ফিরছেন। প্রসঙ্গত, হেলিকপ্টারে করেই বর্ধমানে সভাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। বেলা সাড়ে ১২টা নাগাদ সভা মুখ্যমন্ত্রীর সভা শুরু হয়। সভা সেরেও আকাশ পথেই ফেরার কথা ছিল মমতার। তবে আচমকাই আবহাওয়া খারাপ হতে…
Read More
পদ্মশ্রী সম্মানে ভূষিত গবেষক তথা পরিবেশবিদ বিজ্ঞানী একলব্য শর্মা

পদ্মশ্রী সম্মানে ভূষিত গবেষক তথা পরিবেশবিদ বিজ্ঞানী একলব্য শর্মা

পদ্মশ্রী সম্মানে ভূষিত হতে চলেছেন প্রখ্যাত পরিবেশবিদ বিজ্ঞানী একলব্য শর্মা। পদ্মশ্রী চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। শুক্রবারই সেই নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আর নাম ঘোষণার পরই উচ্ছ্বসিত একলব্য শর্মা। মূলত হিমালয় ও হিমালয় পাদদেশের পরিবেশ, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, সংস্কৃতি ও কৃষ্টি নিয়ে গবেষণায় তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে কেন্দ্রীয় সরকার। আর সেই পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একলব্য শর্মার জন্ম কার্শিয়াংয়ে। কার্শিয়াংয়ের সেন্ট আলফানসো স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। তারপর উচ্চশিক্ষার জন্য চলে যান বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। সেখান থেকে পিএইচডি করেন তিনি। তারপর নেপালের কাঠমান্ডুতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভলপমেন্টে ডেপুটি ডিরেক্টর জেনারেল পদে ছিলেন৷ তারপর সিকিমের জিবি পান্ট…
Read More
ক্যানসারজয়ী ৯ বছরের ভক্তের সঙ্গে দেখা করলেন ভাইজান

ক্যানসারজয়ী ৯ বছরের ভক্তের সঙ্গে দেখা করলেন ভাইজান

৬ বছর আগে দেওয়া কথা রাখলেন সালমান খান। তিনি তার ৯ বছর বয়সী ক্যান্সার জয়ী ভক্তের সাথে দেখা করেন। ৯ বছর বয়সে, জগনবীর ৯ বার কেমোথেরাপি দিয়ে ক্যান্সারকে পরাজিত করেছিলেন। এর আগে ২০১৮ সালে, সালমান মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারে জগনবীরের সাথে দেখা করেছিলেন। তখন তার বয়স মাত্র ৪। সেখানে টিউমারের কেমোথেরাপি নিতে আসেন তিনি। সালমান তার ছোট ভক্তকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি যদি ক্যান্সারের সাথে তার যুদ্ধে জয়ী হন তবে তিনি আবার দেখা করবেন। বলাই বাহুল্য, ভাইজানের প্রতিশ্রুতিতেই জীবন যুদ্ধে জয়ী হয় সে। এই ছোট্ট ছেলেটি গত বছর ক্যান্সারকে হারিয়েছে। সালমান খানও কথা রেখেছেন। ২০২৩ সালের ডিসেম্বরে, তিনি বান্দ্রার বাড়িতে…
Read More
কবে থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

কবে থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ নিয়ে বিরাট মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী বলেন, ‘বিহারের বিরোধী দলেরা পশ্চিমবঙ্গের বিরোধী দলের মতো আদালতে মামলা করে না। মামলা করলেই সব ভেস্তে যাবে। বাংলায় গোটা নিগোয়টাই আদালতে আটকে রয়েছে। আইনি জটে আটকে রয়েছে। আদালত নির্দেশ দিলে ৭ দিনের মধ্যে নিয়োগ করে দেখিয়ে দেবে রাজ্য সরকার।’ বহুদিন থেকে নিয়োগের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। সেই আন্দোলনের প্রভাব আসন্ন লোকসভা ভোটের ফলাফলে পড়বে কিনা সেই প্রশ্ন করা হলে ব্রাত্য…
Read More
মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে বড়ো অভিযোগ

মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে বড়ো অভিযোগ

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম লক্ষীর ভান্ডার। লক্ষীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মহিলারা ৫০০ ও ১০০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন সরকারের পক্ষ থেকে। তবে গত সেপ্টেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে যারা লক্ষীর ভান্ডারে নাম লিখিয়েছিলেন তাদের টাকা পাওয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা। অনেক মাস কেটে যাওয়ার পরও এখনো লক্ষীর ভান্ডারে টাকা ঢোকেনি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ কোষাগারের করুণ অবস্থা রাজ্যের। তাই সরকার লক্ষ্মীর ভান্ডারের টাকা দিতে পারছে না। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে লক্ষীর…
Read More
রাজ্য সরকারের তরফে বড় সুখবর

রাজ্য সরকারের তরফে বড় সুখবর

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা.‌ দেবী শেঠি বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে কলকাতায় বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন। এবার সেই প্রতিশ্রুতি পূরণ করতে দেবী শেঠির হাসপাতাল নির্মাণের জন্য বিপুল পরিমাণ জমি দিল রাজ্য সরকার। নারায়ণা হৃদয়ালয়া’‌কে রাজ্য সরকারের তরফ থেকে এই জমি দেওয়া হয়েছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাছে। এই চিকিৎসকের একটি হাসপাতাল ছিল কলকাতায় ইএম বাইপাসের ধারে। তারপর তিনি বাংলা ছেড়ে নারায়ানা হৃদয়ালয়ের মতো আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করেন কর্নাটকে। ৭.‌২ একর জমি এবার পশ্চিমবঙ্গ সরকার দিল দেবী শেঠির নারায়ানা হৃদয়ালয়াকে। এই হাসপাতাল নির্মাণের পর চিকিৎসা পরিষেবা শুরু হলে রাজ্যে খুলে যাবে চিকিৎসার নতুন দিগন্ত।হাসপাতাল…
Read More
পুলিশ কর্মী সঙ্কট মেটাতে নেওয়া হলো বড় উদ্যোগ

পুলিশ কর্মী সঙ্কট মেটাতে নেওয়া হলো বড় উদ্যোগ

লক্ষ্য এখন একটাই, আগামী লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে কলকাতা পুলিশের কর্মী সঙ্কটের গল্প তো আজকের পুরনো নয়। ভোটের আগে কর্মী সঙ্কট দূর করতে প্রায় ৬ হাজার কনস্টেবল নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ। প্রথমে ২২২০ জন কনস্টেবল নিয়োগ করতে চলেছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই এই সকলের শারিরীক ও লিখিত পরীক্ষাও সারা হয়ে গেছে। এক্ষেত্রে পুরুষ কনস্টেবল নিয়োগ হবে ১৫০০ এবং মহিলা কনস্টেবল পদে নিয়োগ হবে ৭০০ জন। টানা ১২ দিন ধরে মোট ছ’টি জায়গায় চলবে ইন্টারভিউ। যার মধ্যে দু’জায়গায় ইন্টারভিউ নেবেন কলকাতা পুলিশের আধিকারিকরা। এই নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই বাকি ৩৭৭০টি পদে নিয়োগ শুরু…
Read More
চাপ বাড়ল রাজ্য সরকারের

চাপ বাড়ল রাজ্য সরকারের

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। একাধিক অভিযোগ রয়েছে বাংলার শাসকদল তৃণমূলের। এবার রেশনের টাকাও বন্ধ করল মোদী সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রেশন বাবদ বাংলার প্রাপ্য ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। প্রসঙ্গত, গত ডিসেম্বরেই একাধিক খাতে বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রাজ্যের ৬ কোটি ১ লক্ষ গ্রাহককে রেশন দেওয়ার কথা কেন্দ্রের। এবার এই পরিমাণ ৬ গ্রাহককে রেশন দেওয়ার জন্য কেন্দ্র যে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে রাজ্য ধান ক্রয় করে গ্রাহকদের…
Read More