west bengal

মহানগরীর মেট্রোর মুকুটে নয়া পালক

মহানগরীর মেট্রোর মুকুটে নয়া পালক

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে আজ গঙ্গার নিচে দিয়ে ছুটছে মেট্রো। কলকাতা মেট্রোর মুকুটে এবার নয়া পালক। প্রাচীনতম সরকারি বিজ্ঞান ও কারিগরি জাদুঘর বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা এবার কলকাতা ও সংলগ্ন এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কলকাতা মেট্রোর ভূমিকাকে স্বীকৃতি দিল। এই স্বীকৃতির নিদর্শন স্বরূপ তাঁদের ট্রান্সপোর্ট গ্যালারিতে প্রদর্শিত হবে কলকাতা মেট্রোর ক্রমবিবর্তন। গ্যালারিতে বিশ্ব পরিবহন ব্যবস্থার ক্রমবিকাশকে তুলে ধরা হয়েছে। চাকার আবিষ্কার থেকে শুরু করে বিদ্যুৎ চালিত গাড়ি আবিষ্কার হওয়ার সম্পূর্ণ যাত্রা পথের গল্প বলবে বিভিন্ন ছবি ও মডেল। ফুটিয়ে তোলা হয়েছে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনের…
Read More
বিরাট ধাক্কা খেলো ইডি, অনুমতি ছাড়া করা যাবে না গ্রেফতার

বিরাট ধাক্কা খেলো ইডি, অনুমতি ছাড়া করা যাবে না গ্রেফতার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সাম্প্রতিক অতীতে এনফোমার্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট। এই আবহে এবার ইডির ক্ষমতা খর্ব করল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতে একটি মামলার শুনানি চলাকালীনই আদালত জানায়, বিশেষ আদালতে যদি মামলা গৃহীত হয়, তাহলে আর সরাসরি গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় এজেন্সি ED। সেক্ষেত্রে আদালতের থেকে আগে অনুমতি নিতে হবে। জানানো হয়েছে, ২০০২ সালের আর্থিক তছরুপ প্রতিরোধ আইন তথা PMLA-র বিশেষ আদালতে যদি কোনও মামলা যায়, তাহলে ১৯ নং…
Read More
শাসক দল বদলালে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

শাসক দল বদলালে বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সেই ভাতার পরিমাণ বাড়ানো হয়। বর্তমানে লক্ষীর ভাণ্ডার নিয়ে তুঙ্গে তরজা। সম্প্রতি বিজেপির তরফে দাবি করা হয়েছে তিন মাস পর অর্থাৎ ভোট মিটলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে রাজ্য সরকার। এসব নিয়ে বিতর্কের মাঝেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, ‘মমতা দিদি বলেন, বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের বলে বলছি, বিজেপি কোনও প্রকল্প বন্ধ করবে না। আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ১০০ টাকা বাড়িয়ে…
Read More
তদন্তে প্রকাশ্যে এল নয়া তথ্য

তদন্তে প্রকাশ্যে এল নয়া তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার CBI-র তদন্তে নয়া ‘পর্দাফাঁস’! অযোগ্যদের খুঁজতে আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই। সূত্রের খবর, দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষক এবং স্কুলকর্মীদের তালিকা পেয়েছে সিবিআই। কমিশন তরফে নায়সাকে একটি ইমেল মারফত নির্দেশ দেওয়া হয়েছিল, কাদের কাদের কত নম্বর বাড়াতে হবে। তদন্তকারী সংস্থার দাবি, এসএসসি তরফে নায়সা কর্তা নীলাদ্রি দাস, নায়সার প্রাক্তন কর্তা পঙ্কজ বনশল ও নায়সার এক কর্মী মুজাম্মিল হোসেনকে ইমেল করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায় আগেই উঠে এসেছিল নীলাদ্রি ও পঙ্কজ বনশলের…
Read More
সপ্তাহ শেষেই মিলবে স্বস্তি

সপ্তাহ শেষেই মিলবে স্বস্তি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে ফের আবহাওয়ার পরিবর্তন নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস। রবিবার থেকে বাংলার আবহাওয়ায় হতে চলেছে বড় বদল। পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখানেও গরমজনিত অস্বস্তিকর তাপমাত্রা থাকতে পারে। রবিবার থেকে অবশ্য আবহাওয়ার বদল আসতে চলেছে। রবি, সোম এবং মঙ্গলবার উত্তরের প্রত্যেকটি জেলার কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।…
Read More
আলোচনার শিরোনামে সন্দেশখালি, শীর্ষ আদালতে আগামী শুনানি জুলাই মাসে

আলোচনার শিরোনামে সন্দেশখালি, শীর্ষ আদালতে আগামী শুনানি জুলাই মাসে

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাইয়ের দৃষ্টি আকর্ষণ করেন সন্দেশখালির মহিলাদের একাংশ। শীর্ষ আদালতে নতুন আবেদনপত্র দাখিল করা হয়েছে। মূল যে মামলা রয়েছে তার সঙ্গেই শুনানির আবেদন করা হয়েছে। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। বিচারপতি এদিন আবেদনকারীদের থেকে জানতে চান, আপনারা কি তদন্ত সমর্থন করছেন? জবাবে আবেদনকারীরা বলেন, আমরা স্বাধীন তদন্ত চাই। এর ফলে সন্দেশখালি কাণ্ডে নতুন এক মাত্রা যোগ হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এই মামলায় অতিরিক্ত তথ্য পেশ করার জন্য সুপ্রিম কোর্টের কাছে ২ সপ্তাহ সময় চায় রাজ্য। তবে…
Read More
সরকারের তরফে ঘোষণা করা হল নতুন নিয়ম

সরকারের তরফে ঘোষণা করা হল নতুন নিয়ম

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে ভাতা নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি। সম্প্রতি সরকারি কর্মীদের ‘লিভ ট্রাভেল কনসেশন’ সম্বন্ধিত একটি বিধি জারি করা হয়েছে। কেন্দ্রের কর্মীবর্গ ও প্রশিক্ষণ দফতরের তরফ থেকে ভোটের মধ্যেই এই নতুন বিধি চালু করা হয়েছে। এক্ষেত্রে বাড়ি অথবা অন্য কোনও জায়গায় ঘুরতে যাওয়ার জন্য একজন সরকারি কর্মীর এলটিসি তথা লিভ ট্রাভেল কনসেশন ও ১০ দিনের এনক্যাশমেন্ট পান। এবার এই লিভ এনক্যাশমেন্টের দাবি জানানোর নিয়মের বিস্তারিত জানিয়ে অফিস মেমোর‍্যান্ডাম জারি করা হল। বিজ্ঞপ্তি অনুসারে, এলটিসির অধীন কর্মীরা ৪ বছরের মধ্যে নিজের বাড়ি যাওয়ার জন্য অথবা ভারতের যে কোনও জায়গায় ঘুরতে যেতে…
Read More
জীবনকৃষ্ণকে জামিন দিল আদালত

জীবনকৃষ্ণকে জামিন দিল আদালত

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় টানা ৬৫ ঘণ্টা জেরা ও বাড়ি অফিসে তল্লাশির পর গ্রেফতার হয়েছিলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। গত বছর এপ্রিল মাসে নবম-দশম নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন জীবনকৃষ্ণ। এক বছর পর জীবনকৃষ্ণ সাহাকে জামিন দিল সুপ্রিম কোর্ট। প্রভাবশালী তত্ত্বে সিবিআই জীবনের জামিনের বিরোধীতা করলেও সুপ্রিম কোর্ট তাতে সাড়া দেয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার জীবনকৃষ্ণের জামিন…
Read More
বড় উদ্যোগ নিতে চলেছে স্কুলগুলি

বড় উদ্যোগ নিতে চলেছে স্কুলগুলি

বড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। এবার পশ্চিমবঙ্গ সরকার অনেক দিক বিবেচনা করে একটি নতুন প্রক্রিয়া আনতে চলেছে। এবার থেকে ডিজিটাল অ্যাটেনডেন্স প্রক্রিয়া শুরু হবে রাজ্যের স্কুলগুলিতে। QR কোড অ্যাটেন্ডেন্স পদ্ধতিতে রাজ্যের স্কুলগুলিতে হাজিরা প্রক্রিয়া চালু হবে। এই পদ্ধতির মাধ্যমে অভিভাবকরা খুব সহজেই জানতে পারবেন যে তাদের বাড়ির ছেলেমেয়ে স্কুলে গেছে কিনা। এই নতুন পদ্ধতির মাধ্যমে পড়ুয়ারা স্কুলে ঢুকলে ও স্কুল থেকে বেরোলে অভিভাবকরা এসএমএসের মাধ্যমে পেয়ে যাবেন সেই তথ্য। রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এই প্রক্রিয়াই চালু হতে চলেছে। ডিজিটাল অ্যাটেনডেন্স-এর মাধ্যমে স্কুলের কাছে থাকবে পড়ুয়াদের হাজিরার রেকর্ড। আইডেন্টি কার্ড স্ক্যান করাতে হবে স্কুলে ঢোকার ও বেরোনোর…
Read More
দুর্নীতি মামলায় প্রকাশ্যে এল এক বিস্ফোরক তথ্য

দুর্নীতি মামলায় প্রকাশ্যে এল এক বিস্ফোরক তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি নিয়েই কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য। উচ্চ আদালতে রিপোর্ট পেশ করে রাজ্য জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ৮৭টি অভিযোগ দায়ের হয়েছে। চার্জশিট দাখিল হয়েছে ৬৫টি মামলায়। ২০টি মামলায় তদন্ত চলছে। ২টি মামলা রাজ্যের তরফ থেকে ত্রুটিপূর্ণ বলা হয়েছে। এই মর্মে রাজ্যের কোন কোন থানায়, মোট কতগুলি এফআইআর দায়ের হয়েছে সেটার একটি তালিকা আদালতে জমা দেওয়ার কথা জানিয়েছিল ইডি। আদালতকে জানানো হয়, এই তালিকা জমা দেয়া হলে সেই অনুযায়ী আগামী…
Read More