west bengal

পরিবহণ দফতরের তরফে নয়া উদ্যোগ

পরিবহণ দফতরের তরফে নয়া উদ্যোগ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। শহর ও শহরতলীর একাধিক রাস্তায় নতুন অটো রুট শুরু করতে পারে সরকার, ভাবনা-চিন্তা শুরু করেছে পরিবহণ দপ্তর। ইতিমধ্যেই একাধিক জায়গায় শুরু হয়েছে সমীক্ষা। যেমন দমদম চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত একটি অটো রুট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অটো রুট খুব একটা বেশি নেই সল্টলেক কিংবা নিউটাউনের মত এলাকায়। বিশেষ করে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার বেশ কিছু এলাকায় পরিবহণ দপ্তর নতুন অটো রুটের ব্যাপারে উদ্যোগী হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই সমীক্ষা শুরু হয়েছে। আঞ্চলিক পুরকর্তাদের দায়িত্বে এই সমীক্ষার কাজ চালানো হচ্ছে। সমীক্ষায় যে রিপোর্ট উঠে আসবে তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।
Read More
সুখবর, এবার অনেক কম খরচেই ঘুরতে যাওয়া যাবে দিঘা

সুখবর, এবার অনেক কম খরচেই ঘুরতে যাওয়া যাবে দিঘা

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। এবার মাত্র ৯০ টাকায় খুব সহজেই দিঘায় যাতায়াত হয়ে যেতে পারে। হাওড়া থেকে লোকাল ট্রেনে করে মাত্র ৪৫ টাকায় পৌঁছে যেতে পারেন দিঘা। হাওড়া থেকে লোকাল ট্রেনে চেপে যেতে হবে মেচেদা কিংবা পাঁশকুড়া। তারপর সেখান থেকে উঠতে হবে দিঘাগামী ট্রেনে। মেচেদা স্টেশন থেকে প্রতিদিন দিঘার ট্রেন ছাড়ে সকাল ৮:০২ মিনিটে। ট্রেনে করে মেচেদা থেকে দিঘা যেতে হলে ভাড়া পড়বে মাত্র ৩০ টাকা। হাওড়া থেকে মেচেদা আসার ট্রেন ভাড়া ১৫ টাকা। তাই মাত্র ৪৫ টাকা খরচ করেই…
Read More
সুখবর, এবার অনেক কম খরচেই ঘুরতে যাওয়া যাবে দিঘা

সুখবর, এবার অনেক কম খরচেই ঘুরতে যাওয়া যাবে দিঘা

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। এবার মাত্র ৯০ টাকায় খুব সহজেই দিঘায় যাতায়াত হয়ে যেতে পারে। হাওড়া থেকে লোকাল ট্রেনে করে মাত্র ৪৫ টাকায় পৌঁছে যেতে পারেন দিঘা। হাওড়া থেকে লোকাল ট্রেনে চেপে যেতে হবে মেচেদা কিংবা পাঁশকুড়া। তারপর সেখান থেকে উঠতে হবে দিঘাগামী ট্রেনে। মেচেদা স্টেশন থেকে প্রতিদিন দিঘার ট্রেন ছাড়ে সকাল ৮:০২ মিনিটে। ট্রেনে করে মেচেদা থেকে দিঘা যেতে হলে ভাড়া পড়বে মাত্র ৩০ টাকা। হাওড়া থেকে মেচেদা আসার ট্রেন ভাড়া ১৫ টাকা। তাই মাত্র ৪৫ টাকা খরচ করেই…
Read More
কড়া ব্যবস্থা হাইকোর্টের

কড়া ব্যবস্থা হাইকোর্টের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি নিয়ে কড়া ব্যবস্থা নিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের স্কুল-শিক্ষকদের প্রাইভেট টিউশন নিয়ে আপত্তির ভিত্তিতে তা নিয়ন্ত্রণে হাইকোর্টের নির্দেশ জারি ছিল। স্কুল শিক্ষকরা যে প্রাইভেট টিউশন করাতে পারবেন না আগেই এই নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। এবার নিয়েই রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ ও জেলা স্কুল পরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ডেডলাইন বেঁধে দিল হাইকোর্ট। মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট আগামী ৮ সপ্তাহের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কড়া নির্দেশ দিয়েছে। তবে…
Read More
তৃণমূল বিধায়ককে তলব করল সিবিআই

তৃণমূল বিধায়ককে তলব করল সিবিআই

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কয়লা পাচার মামলায় তৃণমূলের এক হেভিওয়েটকে তলব করল সিবিআই। আসানসোলে সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছেন এই মামলার অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। এরপর এবার এই মামলাতেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে তলব করল CBI। তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। অভিযোগ, আসানসোলের কয়লা খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলে তা নাকি দক্ষিণ ২৪ পরগণার নানান ইটভাটায় পাঠানো হতো। এবার এর সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়কের কোনও যোগ সূত্র ছিল কিনা সেটাই এবার খতিয়ে…
Read More
নয়া মামলায় নাম জুড়লো সন্দেশখালির বাদশার

নয়া মামলায় নাম জুড়লো সন্দেশখালির বাদশার

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। শেখ শাহজাহান ইডি পেটানোর অভিযোগে গত ফেব্রুয়ারী মাসে গ্রেফতার। এবার সন্দেশখালির বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি-সিবিআই। সন্দেশখালির বিস্তীর্ণ এলাকায় বিঘার পর বিঘা জমি দখল করে মাছের ভেড়ি তৈরি, এলাকায় তাণ্ডব, মহিলাদের অত্যাচার, জমি জবরদখলের মতো অভিযোগ জমা পড়েছিল সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহান শেখের বিরুদ্ধে। সেই সব নিয়ে তদন্ত চলাকালীনই এবার শাহজাহানের নতুন কীর্তি প্রকাশ্যে ফাঁস। ইডি সূত্রের দাবি, শাহজাহান কয়লার কারবারের সঙ্গেও যুক্ত ছিলেন। অভিযোগ, বেআইনি ভাবে কয়লা থেকেও তোলা আদায় করতেন শাহজাহান ও তার সঙ্গীরা। কয়লার জোগানে শাহজাহান এবং…
Read More
বেড়েছে ডিএ, তবুও নিজেদের দাবিতে অনড় কর্মীরা

বেড়েছে ডিএ, তবুও নিজেদের দাবিতে অনড় কর্মীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে গত ফেব্রুয়ারী মাসে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাজেট পেশ করে ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। কথা মতই বাজেটে গতকাল বৃহস্পতিবার সকালেই ডিএ-সহ মে মাসের বেতন ঢুকে গিয়েছে প্রায় সমস্ত রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। রাজ্যের সমস্ত ক্ষেত্রের সরকারি কর্মীরাই এদিন মাস শেষেরও একদিন আগে বেতন পেয়ে গিয়েছেন। যা নিয়ে কার্যত খুশি সরকারি কর্মীদের একটা অংশ। প্রসঙ্গত, এর আগে ১০ শতাংশ হারে ডিএ…
Read More
কখন ধ্যান শেষ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির?

কখন ধ্যান শেষ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির?

চলতি সপ্তাহের বৃহস্পতিবার ৬ টা ৪৫ নাগাদ ধ্যানে বসে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৪৫ ঘণ্টা ধরে তিনি ধ্যান করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু ৪৫ ঘন্টা কীভাবে কাটবে? কী খাবেন তিনি? ডায়েটে কি থাকছে তার? তা জানার জন্য কিন্তু সাধারণ মানুষরা কৌতুহলি এবং উৎসাহিত। অবশেষে সামনে এলো তথ্য। জানু বিস্তারিত। এই ৪৫ ঘন্টা প্রধানমন্ত্রীর ডায়েটে থাকবে শুধুমাত্র তরল খাবার। যার মধ্যে থাকবে জল, বিভিন্ন ধরনের ফলের রস, ছাতু, ডাবের জল এছাড়াও বিভিন্ন ধরনের তরল। এমনকি এই গোটা ৪৫ ঘন্টা তিনি পালন করবেন মৌনব্রত। কোনরকম কোন কথা কারোর সাথে বলবেন না। স্বামী বিবেকানন্দের মূর্তির সামনেই তিনি ধ্যানে বসেছেন। গলায় রুদ্রাক্ষের মালা। পরণে…
Read More
এবার থেকে বদলে গেলো নিয়ম

এবার থেকে বদলে গেলো নিয়ম

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে আজ ১ জুন সপ্তম ও শেষ দফার লোকসভা নির্বাচন। ৪ জুন ভোটগণনা। তার আগে ভোটগণনার কাজে ‘কাউন্টিং এজেন্ট’ হিসাবে কোনও শিক্ষককে নিয়োগ করা যাবে না বলে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, রাজ্যের কোনও সরকারি এবং সরকারপোষিত স্কুলে কর্মরত স্থায়ী বা অস্থায়ী শিক্ষকদের ভোটগণনার সময়ে ‘কাউন্টিং এজেন্ট’ হিসাবে নিয়োগ করা যাবে না। এবার ভোটগণনার কাজে শিক্ষকদের নিয়োগে নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। ভোটগণনার কাজে বিভিন্ন দলের প্রার্থীদের কাউন্টিং এজেন্ট হিসাবে শিক্ষকদের নিয়োগ করা হয়ে থাকে। তবে এবার তা করা যাবে না। নিয়ম অনুযায়ী, শিক্ষক সহ কোনও সরকারি…
Read More
আগামী মাসেই কি উদ্বোধন হতে চলেছে মন্দির

আগামী মাসেই কি উদ্বোধন হতে চলেছে মন্দির

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। প্রায় শেষের পথে দিঘার জগন্নাথ মন্দির তৈরির কাজ। উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছেন রাজ্যবাসী। বাংলার মানুষদের যাতে জগন্নাথ দেবের দর্শন করতে আর রাজ্যের বাইরে যেতে না হয় তাই ২০১৮ সালেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে দীঘার জগন্নাথদেবের মন্দিরের নির্মাণ করার কথা ঘোষণা করেছিলেন। এবছর ৭ জুলাই পড়ছে রথযাত্রা। তাই অনেকেই মনে করছেন রথযাত্রাকে সামনে রেখেই দীঘার এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করা হবে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।…
Read More