west bengal

মাটিগাড়া থানার পুলিশের অভিযানে উদ্ধার দুই কেজি ব্রাউন সুগার, গ্রেপ্তার দুই

মাটিগাড়া থানার পুলিশের অভিযানে উদ্ধার দুই কেজি ব্রাউন সুগার, গ্রেপ্তার দুই

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে উদ্ধার দুই কেজি ব্রাউন সুগার,গ্রেপ্তার দুই।গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে এই অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ।মাটিগাড়া থানা পুলিশের কাছে খবর আছে পাল পাড়া এলাকায় দুই যুবক ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে।খবর পাওয়া মাত্রই অভিযান চালায় সাদা পোশাকের পুলিশ বাহিনী।মিলে যায় সাফল্য।ওই দুই যুবকের কাছে থাকা দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় দুই কেজি ব্রাউন সুগার।উদ্ধার হওয়া ২ কেজি ব্রাউন সুগার এর বাজার মূল্য প্রায় ৫০লক্ষ টাকা।ধৃত দুই অভিযুক্ত মুর্শিদাবাদ জেলার ফারাক্কার বাসিন্দা বলে জানা গিয়েছে।ধৃত দুজনের নাম নেজাউল শেখ এবং শারজাহান শেখ।মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা বিগত…
Read More
জন্মদিন উপলক্ষে বিনামূল্যে জন আহার

জন্মদিন উপলক্ষে বিনামূল্যে জন আহার

সবুজায়ন গ্রুপের সদস্য সুমন রায় এর বোন, স্নেহা রায়ের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে জন আহারের ব্যাবস্থা করা হয় রবিবার। সবুজায়ন গ্রুপের পক্ষ থেকে এদিন গ্রুপের সদস্য সদস্যরা জলপাইগুড়ি কদমতলা মোড়ে পথ চলতি মানুষদের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেয়। এদিনের মেনুতে ছিল ভাত আলু ফুলকপির তরকারি, মাংস এবং মিষ্টি।
Read More
মন্দিরে অলংকার চুরিকে ঘিরে পুলিশের নজরদারির অভাব এর অভিযোগ

মন্দিরে অলংকার চুরিকে ঘিরে পুলিশের নজরদারির অভাব এর অভিযোগ

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অন্তর্গত উত্তর মাল্লাগুরি সার্বজনীন কালী মন্দিরে রবিবার রাতে চুরির ঘটনা ঘটলো। মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। তবে একেবারে ভেতরে মায়ের কক্ষে ঢুকতে পারেনি দুষ্কৃতীরা। মন্দিরের বারান্দা থেকে একটি লাঠির সাহায্য নিয়ে প্রতিমার গায়ের সমস্ত অলংকার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় ক্ষুব্ধ মন্দির কমিটির সদস্যরা। পুলিশের নজরদারির অভাব এর অভিযোগ তুলেছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রধান নগর থানার পুলিশ। মন্দিরে লাগানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।
Read More
দুয়ারে সরকার  তুলে ধরতে অভিনব প্রচার রাজ্য সরকারের

দুয়ারে সরকার তুলে ধরতে অভিনব প্রচার রাজ্য সরকারের

দুয়ারে সরকারের বিভিন্ন পরিষেবা গুলিকে জনসাধারনের কাছে তুলে ধরতে অভিনব প্রচার রাজ্য সরকারের। মালদার বিখ্যাত লোকগান গম্ভীরা শিল্পীদের দ্বারা প্রচার শুরু করলেন প্রশাসনিক কর্তারা। এদিন গম্ভীরা গানের মাধ্যমে মানুষকে সচেতন করতে "দুয়ারে সরকার" প্রচার শুরু করলো গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। গয়েশবাড়ি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংশ্লিষ্ট এলাকার বহু মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা পেতে ভীয় করেন । উপস্থিত ছিলেন গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নাইমা খাতুন। দুয়ারের সরকার পরিষেবার মাধ্যমে এদিন স্বাস্থ্যসাথী , কন্যাশ্রী,  রূপশ্রী সহ মোট আটটি প্রকল্পের ফ্রম দেওয়ার কাজ শুরু করা হয়। বিভিন্ন পরিষেবা পেতে বহু মানুষকে এতদিন নানা সমস্যায় পড়তে হচ্ছিল । এদিন এই শিবিরে গম্ভীরা গানের প্রচারের মাধ্যমে…
Read More
পাথরঘাটা নিউচামটাতে “দুয়ারে সরকার” পরিষেবা চালু হল

পাথরঘাটা নিউচামটাতে “দুয়ারে সরকার” পরিষেবা চালু হল

ঘোষণামতো মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা নিউচামটাতে এদিন "দুয়ারে সরকার" পরিষেবা চালু হল। রাজ্য সরকারের একাধিক প্রকল্পগুলি সমন্ধে মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি সেই প্রকল্পগুলির সুবিধা দেওয়ার জন্য ডিসেম্বর ও জানুয়ারি মাসে দফায় দফায় সারারাজ্যে এই কর্মসূচি শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণামতো। আধিকারীকেরা জানিয়েছেন, ডিসেম্বরের তিন ও ষোলো তারিখ এবং জানুয়ারির পাঁচ ও কুড়ি তারিখ এই দুয়ারে সরকার পরিষেবা চলবে। কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, জয় জোহার, স্বাস্থ্যসাথী, তফসিলি জাতি/উপজাতি শংসাপত্র সহ জনসাধারণের একাধিক সমস্যা এবং সেই সমস্যা গুলিকে সমাধান করতে রাজ্য সরকারের এই উদ্যোগ। বিধানসভা ভোটের আগে জনসাধারণের কাছে নানা সমস্যা এবং সমস্যাগুলির মুশকিল আসান করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা…
Read More
আজ থেকে শুরু হল ”দুয়ারে সরকার” কর্মসূচি

আজ থেকে শুরু হল ”দুয়ারে সরকার” কর্মসূচি

আজ থেকে জলপাইগুড়িতে শুরু হল দুয়ারে সরকার কর্মসূচি । রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি জনসাধারণের কাছে তুলে ধরা এবং সেই প্ৰকল্পের সুযোগ সমস্ত প্রান্তিক রাজ্যবাসীদের কাছে পৌছে দিতে এই উদ্যোগ রাজ্য প্রশাসনের। স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, কৃষকবন্ধু, জয় জোহার, তফসিলি জাতি/উপজাতির শংসাপত্র সহ একাধিক প্রকল্প নিয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এই কর্মসূচী নেওয়া হচ্ছে বলে জানা গেছে। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে দুয়ারে সরকার কর্মসূচি শুরু হল। মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে এই শিবিরের উদ্বোধন করেন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল । উপস্থিত ছিলেন পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো, দুর্গা রায় প্রমুখ। স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সকলের কাছে পৌঁছে…
Read More
তৃণমূলের ঘুম কেড়েছে মিম, সংখ্যালঘু সেলের চাপ বেড়েছে

তৃণমূলের ঘুম কেড়েছে মিম, সংখ্যালঘু সেলের চাপ বেড়েছে

নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছে যে আগামী বিধানসভা নির্বাচন সঠিক সময়ে হবে। সময়মতো নির্বাচন হলে আর চার পাঁচমাস বাকি। রাজ্যে ক্ষমতা ধরে রাখতে বিক্ষুব্ধদের সামাল দেওয়া যখন রীতিমত অসম্ভব হয়ে উঠেছে যেই সময় গোদের ওপর বিষফোঁড়া অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদ-উল-মুসলিমিন অর্থাৎ মিম পার্টি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোট ভাগাভাগির খেলায় রাজ্যের সংখ্যালঘু ভোটের বেশিরভাগটাই যেখানে তৃণমূলের ভোটবাক্সে যেত, সেখানে সেই সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে ইতিমধ্যে রাজ্যে ঢুকে গেছে আসাউদ্দিন ওয়েইসির মিম পার্টি। সম্প্রতি বিহারের বিধানসভা নির্বাচনে বাংলা সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে যেভাবে প্রভাব বিস্তার করে ভোটে জয়লাভ করেছে তাতে এখন বাংলায় সংখ্যালঘু ভোটকে ধরে রাখাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিকে মিম এবার বিধানসভা নির্বাচনে জেলায়…
Read More
ক্ষমতা দখলে রাজ্যে সর্বশক্তি দিয়ে ঝাপাচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব

ক্ষমতা দখলে রাজ্যে সর্বশক্তি দিয়ে ঝাপাচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব

বিহার পর্ব শেষ । এবার বাংলা দখলের পালা আর তাই ক্ষমতা দখলে রাজ্যে সর্বশক্তি দিয়ে ঝাপাচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। এর জন্য পুরো রাজ্যকে কয়েকটি জোনে ভাগ করে সংগঠনকে আরও মজবুত করে নিতে চাইছে বিজেপি। সময়মতো বিধানসভা নির্বাচন হলে হাতে যে মাত্র বেশি সময় নেই সেই দিকে লক্ষ্য রেখেই বিজেপির মোটা ভাই অমিত শাহ-র নির্দেশে বিশেষ ভাবনা । দুষ্মন্ত গৌতম, হরিশ দ্বিবেদী, বিনোদ সোনকার,সুনীল দেওধরের মতো পোড়খাওয়া সংগঠককে এনে বিজেপির ভোট ব্যাংককে মজবুত করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে এমনটাই খবর রাজনৈতিক মহলে। লোকসভা ভোটে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে যে পরিমাণ ভোট পড়েছে সেই ভোটকে রেখে আরো জনমত কিভাবে বিজেপির ভিতকে শক্ত করতে পারে…
Read More
দুই সমীক্ষায় পালাবদলের ইঙ্গিত রাজ্যে?

দুই সমীক্ষায় পালাবদলের ইঙ্গিত রাজ্যে?

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো। সময়মতো নির্বাচন হলেও হাতে রয়েছে আরো ছয়মাসের মতো। কিন্তু রাজ্যে নবান্ন কার দখলে থাকবে , তা নিয়ে সরগরম কলকাতা থেকে শিলিগুড়ি। নামি সংবাদ পত্র পিটিআই সূত্রে জানা গেছে রাজ্যে পালাবদল ঘটতে পারে। আর সমীক্ষার খবর সামনে আসতেই সরগরম রাজ্য রাজনীতি। তবে কোন সংস্থা বা এজেন্সি এই সমীক্ষা চালিয়েছে তার বিশদ তথ্য প্রকাশিত হয়নি ওই পত্রিকায়। একুশের যুধ্যে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে ক্ষমতাধর বিরোধী দল হিসেবে ইতিমধ্যেই রাজ্যে প্রথম স্থানে উঠে এসেছে। লোকসভা ভোটেও উত্তরবঙ্গে আশাতীত সাফল্য পেয়েছে বিজেপি। সেই আত্মবিশ্বাস নিয়ে নবান্ন দখলের নাটকে শেষ দৃশ্য মধুরেণ সমাপয়েৎ করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় নেতৃত্ব…
Read More
রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হিন্দু সংহতির

রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হিন্দু সংহতির

আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজনৈতিক দল গঠনের তোড়জোড় শুরু করছে দক্ষিণপন্থী ধর্মীয়-সামাজিক সংগঠন হিন্দু সংহতি । আর হিন্দু সংহতির এই সিদ্ধান্ত রাজ্যে রাজ্য বিজেপির সমস্যা যে বাড়বে তা অনুমান করছেন অনেকে । জানা গেছে হিন্দু সংহতির নেতা দেবতনু ভট্টাচার্য রাজ্যে হিন্দু মতাদর্শকে আরো দৃঢ় করতে আগামী বিধানসভা ভোটে লড়ার সিদ্ধান্ত নিতেই সংগঠনের নিচুতলার সদস্যরা খুশি । স ম্প্রতি হিন্দু সংহতির নেতা তপন ঘোষের মৃত্যুতে সংগঠনের দায়িত্ব নেন দেবতনু ভট্টাচার্য। এরপরই রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের ক্ষমতাকে দৃঢ় করতে এবার রাজনীতির দিকে ঝুঁকছেন। সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যের প্রায় ৫০ টি আসনে প্রার্থী দেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে তারা। মূলত…
Read More