west bengal

চড়ক পূজার প্রস্তুতি চলছে জোরকদমে পুরাতন মালদায়

চড়ক পূজার প্রস্তুতি চলছে জোরকদমে পুরাতন মালদায়

চৈত্র মাসে চড়ক পূজার প্রস্তুতি নিয়ে রাস্তায় সঙ সেজে অর্থ সংগ্রহ শুরু করেছেন বিভিন্ন এলাকার পুজো কমিটির সদস্যরা। একসঙ্গে চড়ক পূজায় অষ্টগানের পালা অনুষ্ঠিত করা উপলক্ষেও শিশুদের দেবদেবী সাজিয়ে রাস্তায় নাচ গানের মাধ্যমে প্রচার এবং অর্থ সংগ্রহ করছেন সংশ্লিষ্ট এলাকার চড়ক পূজা কমিটির সদস্যরা।  আগামী ১৪ এপ্রিল চড়ক পূজা অনুষ্ঠিত হবে। তার আগেই পুরাতন মালদা শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় চড়ক পূজা উপলক্ষে বিভিন্ন দেবদেবীর সাজে নাচ-গান করেই অর্থ সংগ্রহতে উদ্যোগী হয়েছে মঙ্গলবার তাতিপাড়া চড়ক পূজা কমিটির সদস্যরা । পাশাপাশি পাকুয়াহাট এলাকা থেকেও এদিন পুরাতন মালদা শহরে অষ্টগান অনুষ্ঠিত করার জন্য শিশুদের দেবদেবী সাজিয়ে অর্থ সাহায্যের জন্য পুরাতন মালদার বিভিন্ন এলাকায়…
Read More
গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী গোপাল সাহা

গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী গোপাল সাহা

বিজেপি প্রার্থীকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনা ঘিরে শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ছোটপুর এলাকায়। এলাকাবাসীর অভিযোগ বিজেপি পরিচালিত মুচিয়া গ্রাম পঞ্চায়েত। বিজেপি কে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছিলেন তারা। কিন্তুবিগত দিনে এলাকায় কোনো উন্নয়ন হয়নি। ভোট এসেছে বলে আজ এলাকায় ভোট চাইতে এসেছেন মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল সাহা এবং বিজেপি প্রধান। তাই এদিন তারা বিজেপি প্রার্থী এবং প্রধান কে ঘিরে বিজেপ বিক্ষোভ দেখায়। যদিও এই বিক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন বিজেপি প্রার্থী গোপাল সাহা। তিনি পাল্টা অভিযোগ করেন বিগত দিনে তৃণমূল এলাকায় কোন উন্নয়ন করেনি তাই এলাকাবাসীদের মধ্যে এই ক্ষোভ।উল্লেখ্য শুক্রবার বিজেপি কর্মীদের…
Read More
জামাইবাবুকে নৃশংস ভাবে কুপিয়ে খুন, অভিযোগ শ্যালকের বিরুদ্ধে

জামাইবাবুকে নৃশংস ভাবে কুপিয়ে খুন, অভিযোগ শ্যালকের বিরুদ্ধে

ভরা বাজারের মধ্যে খুর দিয়ে জামাইবাবুকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল শ্যালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হবিবপুর থানা জাজইল স্ট্যান্ডের কাছে। চোখের সামনে একজনকে খুন হতে দেখে জাজইল স্ট্যান্ড এলাকার বাজারে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে যার মতো ছোটাছুটি শুরু করে দেয়। যদিও একাংশ গ্রামবাসীদের তাড়া খেয়ে অভিযুক্ত শ্যালক এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে অবশ্য অভিযুক্তকে গ্রেফতার করেছে হবিবপুর থানার পুলিশ। এই হামলার ঘটনার পর স্থানীয় কিছু মানুষ রক্তাক্ত ওই ব্যক্তিকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানিয়ে দেয়। মৃত ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে…
Read More
জনসংযোগে সংযুক্ত মোর্চার ফরওয়ার্ড ব্লক প্রার্থী হাফিজুল ইকবাল ভোলা

জনসংযোগে সংযুক্ত মোর্চার ফরওয়ার্ড ব্লক প্রার্থী হাফিজুল ইকবাল ভোলা

করণদিঘি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার ফরওয়ার্ড ব্লক প্রার্থী হাফিজুল ইকবাল ভোলা করণদিঘি বিধানসভা কেন্দ্র এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত যেমন আলতাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন গ্রাম গ্রাম মানুষের সঙ্গে জনসংযোগ করছেন। তিনি জানান পশ্চিমবঙ্গে বর্তমান যে শাসন চলছে গণতন্ত্র হত্যা হচ্ছে সংযুক্ত মোর্চাই একমাত্র বিকল্প তার বিশ্বাস ।এবং তৃণমূল প্রার্থী গৌতম পাল কে তিনি বহিরাগত বলে আখ্যা দিয়েছেন কারণ তিনি এখানকার মানুষ নন। তিনি এও বলেন সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে তিনি করণদিঘি বিধানসভা থেকে জিতবেন কারণ মানুষের মন পাল্টে গিয়েছে তিনি এলাকায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেটাই বুঝতে পারছেন। তিনি বলেন প্রচারে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে…
Read More
৭৪ বছরের বৃদ্ধার হাত থেকে ব্যাগ নিয়ে চম্পট দিল রিক্সাওয়ালা

৭৪ বছরের বৃদ্ধার হাত থেকে ব্যাগ নিয়ে চম্পট দিল রিক্সাওয়ালা

বাজার করে বাড়ি যাওয়ার পথে এক বৃদ্ধার হাত থেকে ব্যাগ নিয়ে চম্পট দিল রিক্সাওয়ালা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ইংরেজবাজার শহরের সিঙ্গাতলা এলাকায়। এই বিষয়ে ওই বৃদ্ধা বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ইংরেজবাজার শহরের সিঙ্গাতলা এলাকার বাসিন্দা প্রতিমা দে আজ সকালে তার দিদির পেনশন চালু করার বিষয় নিয়ে এলাকার কাউন্সিলর অশোক দাসের বাড়িতে যায় ।সেখান থেকে তার দিদির জন্য রেসিডেন্সি সার্টিফিকেট নেওয়ার পর মকদমপুর বাজারে আসে বাজার করতে। এবং বাজার করে বাড়ি যাওয়ার সময় একটি রিকশাতে উঠে।বাড়ির কাছে রিক্সা থেকে নেমে টাকার ব্যাগটি রিক্সা ওয়ালাকে ধরতে বলে। তারপর ভুলবশত বাড়িতে ঢুকে যায়…
Read More
গম্ভীরা গানের মাধ্যমে ভোট দান সম্পর্কিত সচেতনতা মূলক প্রচারের উদ্যোগ নিল প্রশাসন

গম্ভীরা গানের মাধ্যমে ভোট দান সম্পর্কিত সচেতনতা মূলক প্রচারের উদ্যোগ নিল প্রশাসন

দুর্গম গ্রামে গিয়ে প্রান্তিক স্তরের মানুষদের ভিভিপ্যাড এবং ইভিএম মেশিন সম্পর্কে গম্ভীরা গানের মাধ্যমে সচেতনতা মূলক প্রচার তুলে ধরার উদ্যোগ নিল প্রশাসন। কিভাবে ভোট দিবেন , ভোট দেওয়ার পর ইভিএম মেশিনে কত সময়ের মধ্যে সংকেত দেখাবে, একজন ভোটার তার মন পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন সেটি কিভাবে জানতে পারবেন, এই ধরনের বিভিন্ন সম্পর্কিত বিষয়গুলি তুলে ধরা হয় সাধারণ গ্রামীণ এলাকার মানুষের কাছে।  বৃহস্পতিবার সকালে মানিকচক ব্লকের ভূতনি গোবরধনটোলার দুর্গম এলাকাগুলিতে ইভিএম মেশিন এবং ভিভিপ্যাডের ব্যবহারের বিষয়ে  নির্বাচন কমিশনের অধীনস্থ মালদা মানিকচক ব্লকের কর্তারা সচেতনতামূলক প্রচার চালান। সেখানেই গম্ভীরা গান এবং ডোমনি গানের মাধ্যমে ইভিএম মেশিন ব্যবহারের প্রচার তুলে ধরা হয়। এই…
Read More
মালদা হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী তাজমুল হোসেন, তোর জোর দিয়ে শুরু করলেন তার নির্বাচনী প্রচার

মালদা হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী তাজমুল হোসেন, তোর জোর দিয়ে শুরু করলেন তার নির্বাচনী প্রচার

মালদা, ৭ এপ্রিল । কখনো পায়ে হেঁটে , আবার কখনো সাইকেল চালিয়ে রীতিমতো বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী তাজমুল হোসেন। কিছুটা ক্লান্তি বোধ হলেও ক্ষনিকের বিশ্রাম নিয়ে আবারও শুরু হচ্ছে তৃণমূল প্রার্থীর নির্বাচনী প্রচার। এক গ্রাম থেকে আরেক গ্রাম এভাবেই চলছে হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী তাজমুল হোসেনের প্রচার । আর তার সঙ্গে ভিড় করছেন দলীয় কর্মী , সমর্থকেরা । যেখানেই যাচ্ছেন নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথী প্রকল্পের সুনাম বেশি করে মানুষের কাছে শুনতে পাচ্ছেন তৃণমূল প্রার্থী তাজমুল হোসেন । তিনি কিছু বলার আগেই অধিকাংশ মানুষেরাই মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প সুবিধা পাওয়ার কথা নিজের থেকে বলে ফেলছেন । আরে একথা শুনে অনেকটা…
Read More
গোপন সূত্রে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা ইংরেজবাজার থানার পুলিশ

গোপন সূত্রে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদা ইংরেজবাজার থানার পুলিশ

মালদা , ৭ এপ্রিল । গোপন সূত্রে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ ছিনতাই করার পরিকল্পনা নিয়েছিল ওই দুষ্কৃতী বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ । মঙ্গলবার গভীর রাতে ইংরেজবাজার থানার খাসিমারি এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং এক রাউন্ড কার্তুজ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে,  দ্রুতই দুষ্কৃতীর নাম সঞ্জয় ঘোষ তার বাড়ি মহদীপুর গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনটার এলাকায়। বুধবার ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় সাংবাদিকদের জানিয়েছেন, অভিযুক্ত সঞ্জয় ঘোষের  বিরুদ্ধে এর আগেও একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে । অভিযুক্ত এবং তার সঙ্গে একটি টিম তারা খাশিমাড়ী এলাকার রাস্তায় জড়ো…
Read More
নাগরিকদের ভোট সম্পর্কিত সচেতনতা মূলক বার্তা নাটকের মাধ্যমে তুলে ধরে জলপাইগুড়ি জেলা প্রশাসন।

নাগরিকদের ভোট সম্পর্কিত সচেতনতা মূলক বার্তা নাটকের মাধ্যমে তুলে ধরে জলপাইগুড়ি জেলা প্রশাসন।

'নির্বিঘ্নে ভোট দিন' এই স্লোগানকে সামনে রেখে পথ নাটকের মধ্য দিয়ে সচেতনতা মূলক প্রচার করা হচ্ছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে। নির্বাচন কমিশনের নির্দেশে জেলার জুড়ে এই প্রচার চলছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।শহর ও শহরতলীর সদর ব্লকের রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের ডেঙ্গুয়াঝাড় বাজারে চলে এই সচেতনতা। নাগরিকদের ভোট অধিকার এদিন নাটকের মাধ্যমে তুলে ধরা হয়। সঙ্গে সচেতনতা ব্যানার, ফেস্টুন টাঙানো হয়। অন্যদিকে নতুন ভোটারদের সচেতন করতে ইভিএম ও ভিভি প্যাড ব্যবহার তুলে ধরা হয় সকলের মধ্যে। প্রচুর সাধারণ মানুষ এদিন পথ নাটক দেখতে ভিড় জমান।
Read More
জল সংযোগ ঘিরে জলপাত্র ফেলে পথ অবরোধ মালদহের চাঁচল-১ নং ব্লকে

জল সংযোগ ঘিরে জলপাত্র ফেলে পথ অবরোধ মালদহের চাঁচল-১ নং ব্লকে

পিএইচই তরফে গ্রামের জল সংযোগ করলেও চাহিদা মতো মিলছে না জল।এছাড়া জল সংযোগ করতে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ।এলাকার শতাধিক পরিবার জল আনতে চাষের স‍্যেলো মেশিন থেকেই জল সংগ্রহ করছে।এবং জল কানেকশনের পাইপ ফেটে রাস্তায় জল লিক করলেও মেরামতের হেলদোল নেই বলে অভিযোগ।জল যন্ত্রণার সুরাহা না পেয়ে গ্রামীণ সড়কে টায়ার জ্বালিয়ে জলপাত্র ফেলে পথ অবরোধ করলো বধুরা।মঙ্গলবার মালদহের চাঁচল-১ নং ব্লকের মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতের হাড়িয়ান মোড়ের ঘটনা।গ্রামবাসীর দাবি,এলাকায় সাব মার্সিবল থাকলেও সেগুলো বিকল হয়ে পড়ে রয়েছে। পিএইচই কর্মী সাদেক আলির অনুপস্থিতিতে তার ছেলে জানান,গ্রামের মধ‍্যে মালবাহী লরি প্রবেশ করে তাই পাইপ ফেটে যাচ্ছে।জল কানেকশন করতে টাকা নেওয়া হয়না।গ্রামের সমস‍্যার কথা…
Read More