west bengal

মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল সাহাকে লক্ষ্য করে গুলি, দলীয় কর্মীদের  বৈঠক চলাকালীন

মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল সাহাকে লক্ষ্য করে গুলি, দলীয় কর্মীদের বৈঠক চলাকালীন

বিজেপি প্রার্থীকে গুলি করার ঘটনার ১২ ঘন্টা কেটে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে কোন অভিযোগ দায়ের না হলেও ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।উল্লেখ্য রবিবার রাতে প্রচারে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল সাহা মালদা থানার ঝন্টুমোড় এলাকায় কার্যালয়ে বসে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন।এমন সময় তাকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালায় বলে অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় বিজেপি প্রার্থী কে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাত পর্যন্ত অস্ত্রোপচার করে তার গলা থেকে উদ্ধার হয় বুলেট।সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় বিক্ষোভ। পুরাতন মালদার চেচুমোড় এলাকায়…
Read More
পুরাতন মালদার প্রাক্তন তৃণমূল মেম্বারের বিরুদ্ধে অভিযোগ: জুয়া খেলার প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে মারধর করার

পুরাতন মালদার প্রাক্তন তৃণমূল মেম্বারের বিরুদ্ধে অভিযোগ: জুয়া খেলার প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে মারধর করার

মালদা-জুয়া খেলার প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূলের মেম্বারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার নলডুবি গ্রাম পঞ্চায়েতের বেহুলা কলোনি এলাকায়। আহত বিজেপি কর্মী বিশাল মন্ডল বয়স(২০) ও টিঙ্কু চৌহান বয়স (২১)। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায় বেহুলা কলোনি এলাকায় কয়েকদিন ধরে সেখানে বাউল গানের মেলা চলছে। সেই মেলাতে নলডুবি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার শ্রীদাম কর্মকার ও তার ছেলে দুলাল কর্মকার সহ বেশ কয়েকজন জুয়ার আসর বসিয়েছে সে এলাকায়। সেই জুয়া খেলার প্রতিবাদ করে স্থানীয় বিজেপি কর্মীরা। এরপর গতকাল রাতে প্রাক্তন মেম্বার শ্রীদাম কর্মকার ছেলে দুলাল কর্মকার সহ মোট ১০ জন…
Read More
গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশের হাতে গ্রেফতার ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতী

গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশের হাতে গ্রেফতার ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতী

ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ওই দুষ্কৃতী কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল ও একটি 8mm কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ইংরেজবাজার থানার পুলিশের একটি টিম হাবাস খানা এলাকা থেকে অভিযুক্ত ওই ছিনতাইবাজ গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ওই ছিনতাইবাজের নাম আসমাউল শেখ তার বাড়ি কালিয়াচক থানার হারু খানা সর্দার পাড়া এলাকায়। বৃহস্পতিবার ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান বেশ কিছুদিন আগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে । সেই সময়ে অভিযুক্ত আসমাউল শেখ কে আমরা গ্রেপ্তার…
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস গিয়ে পড়ল নয়নজুলিতে

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস গিয়ে পড়ল নয়নজুলিতে

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস গিয়ে পড়ল নয়নজুলিতে । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাসিমারা তোর্ষা ব্রীজ সংলগ্ন এলাকায় ৩১ নং জাতীয় সড়কে । এদিন শিলিগুড়ি গামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাসিমারা তোর্ষা নদী সংলগ্ন এলাকায় প্রধান সড়ক থেকে নিচে জলদাপাড়া জঙ্গলে ঢুকে পড়ে এই ঘটনায় বাসে থাকা ৩০জন যাত্রী আহত হয় ও বাসের চালক আহত হয় ঘটনাস্থলে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌছে আহতদের উদ্ধার করে নিকটতম হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন‍্য ।
Read More
চরম ব্যস্ততা এখন নির্বাচন কমিশনের কর্মীদের,আর সাজো সাজো রব শিলিগুড়ি কলেজ কম্পাউন্ডে

চরম ব্যস্ততা এখন নির্বাচন কমিশনের কর্মীদের,আর সাজো সাজো রব শিলিগুড়ি কলেজ কম্পাউন্ডে

হাতে আর মাত্র একটা দিন তারপরেই পশ্চিমবঙ্গের ৪৪টি আসনের সাথে সাথেই নির্বাচন হবে দার্জিলিং জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্র গুলির পাশাপাশি শিলিগুড়ি বিধানসভা আসনেরও।ইতিমধ্যেই শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় নির্বাচন কমিশনের তৎপরতা তুঙ্গে।প্রতিটি বুতে আধা সামরিক বাহিনীর জওয়ানেরা নজরদারি শুরু করে দিয়েছেন।পাশাপাশি বুথ গুলির আশপাশে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার ব্যানার দেওয়াল লিখন খোলা আর মোছার কাজও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।শিলিগুড়ি কলেজ কে কন্ট্রোল রুম হিসেবে কাজ করছে নির্বাচন কমিশনের আধিকারিকরা।নির্বাচনের দিন প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের ভোট কর্মী এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরা শিলিগুড়ি কলেজ থেকেই রওনা দেবেন তাদের ভোটের নানান সরঞ্জাম এবং ইভিএম নিয়ে।ইতিমধ্যেই শিলিগুড়ি কলেজ মাঠ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে…
Read More
আলিপুরদুয়ার জেলায় কোভিড ভ‍্যাকসিন স্টক না থাকার দরুন জেলার বিভিন্ন এলাকায় বন্ধ ভ‍্যাকসিন দেওয়ার কাজ

আলিপুরদুয়ার জেলায় কোভিড ভ‍্যাকসিন স্টক না থাকার দরুন জেলার বিভিন্ন এলাকায় বন্ধ ভ‍্যাকসিন দেওয়ার কাজ

করোনার গ্ৰাফ ক্রমশ উর্ধমুখী । প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ‍্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই সময় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন হাসপাতালে যেখানে কোভিড টীকাকরণ ও কোভিড পরীক্ষা করা হয় সেখানে লক্ষ‍্য করা গেল ভিন্ন চিত্র । জেলায় নেই ভ‍্যাকসিন আর কোভিড ভ‍্যাকসিন স্টক না থাকার দরুন জেলার বিভিন্ন এলাকায় বন্ধ রাখা হয়েছে ভ‍্যাকসিন দেওয়ার কাজ । এছাড়া আজ নববর্ষ এজন্য জেলার বিভিন্ন এলাকায় যেখানে কোভিড নমুনা সংগ্রহ হত , পরীক্ষা হত সেখানে আজ পরীক্ষা ও হচ্ছেনা । অনেক মানুষ পরীক্ষা করতে এসে ঘুরে যাচ্ছে অনেক জনগণ ভ‍্যাকসিন নিতে এসে ঘুরে যাচ্ছে আলিপুরদুয়ার জেলা জুড়ে সর্বত্র এই চিত্র উঠে এল । এদিন কালচিনি উত্তর…
Read More
ভুটান গামী এশিয়ান হাইওয়েতে ছোটো গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ

ভুটান গামী এশিয়ান হাইওয়েতে ছোটো গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ

নববর্ষের দিন ভয়াবহ পথ দুর্ঘটনা আহত এক ব‍্যাক্তি ,মারাত্মক ভাবে জখম এক যুবক ঘটনাটি ঘটল বৃহস্পতিবার বিকেলে কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায় ভুটান গামী এশিয়ান হাইওয়েতে। এদিন বিকেলে হাসিমারা গামী একটি ছোটো গাড়ির সহিত জয়ঁগা গামী একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ।। এই দুর্ঘটনায় বাইক আরোহী ছিটকে পড়ে যায় তার অবস্থা আশঙ্কাজনক । ঘটনাস্থলে জয়ঁগা থানার পুলিশ পৌছে আহতদের উদ্ধার করে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন‍্য
Read More
করোনা আতঙ্ক‌কে দূরে সরিয়ে রেখে বর্ষবরণের আনন্দের জোয়ারে ভাসলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা

করোনা আতঙ্ক‌কে দূরে সরিয়ে রেখে বর্ষবরণের আনন্দের জোয়ারে ভাসলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা

বর্ষবরণের সন্ধ্যায় বেশ জমজমাট দেখা গেল জলপাইগুড়ি‌র তিস্তা উদ‍্যান ও বৈকুন্ঠপুর রাজবাড়ি দিঘি পার্ক এলাকায়। করোনা আতঙ্ক‌কে দূরে সরিয়ে রেখে বৃহস্পতিবার বিকেল থেকেই এই দুই পার্কে এসে আনন্দের জোয়ারে ভাসলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। গত বছরের বিষময় অভিজ্ঞতা‌কে ভুলে পয়লা বৈশাখ দিনটিকে স্মরণীয় করে রাখতে‌ অনেকেই এদিন বিভিন্ন পার্কে বেড়াতে চলে আসেন। বৃহস্পতিবার সন্ধায় জলপাইগুড়ি তিস্তা উদ‍্যান ও রাজবাড়ি দিঘি পার্কে এমনই জমজমাট চিত্র দেখা গেল এদিন। বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার পথে মানুষের ভিড় অনেকটাই বেড়ে যায়। এদিকে স্বাস্থ‍্য‍ বিধির কথা ভুলে‌ই গেছেন অনেকে। করোনা পরিস্থিতি‌কে ভুলে গিয়ে দীর্ঘদিন পর এমন একটি উৎসব‌মুখর পরিবেশ পেয়ে খুব খুশি জলপাইগুড়ি শহরের মানুষ।
Read More
“ভোটারদের হুমকি দিচ্ছে তৃণমূল  খুলে ফেলা হচ্ছে বিজেপির ফেস্টুন” – অভিযোগ বিজেপি প্রার্থীর।

“ভোটারদের হুমকি দিচ্ছে তৃণমূল খুলে ফেলা হচ্ছে বিজেপির ফেস্টুন” – অভিযোগ বিজেপি প্রার্থীর।

মালদা ;১৪এপ্রিল: বিজেপিকে ভোট দিলে আবাস যোজনার তালিকায় থাকা নাম কেটে দেওয়া হবে। আবার কোথাও বিজেপির পতাকা, ফেস্টুন লাগাতে বাধা দেওয়া হচ্ছে। রাতের অন্ধকারে বিজেপির পতাকা খুলে ফেলা হচ্ছে। প্রচারে গিয়ে বাসিন্দাদের মুখে এমনই অভিযোগ শুনলেন মালদহের চাঁচলের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম। বৃহস্পতিবার প্রথমে বিধানসভা এলাকার বরুইয়ের কালীতলায় প্রচারে যান বিজেপি প্রার্থী। সেখানে পৌঁছানোর পরেই তাকে ঘিরে ধরেন এলাকার বেশ কিছু পুরুষ ও মহিলা। সেখানেই প্রার্তীকে সামনে পেয়ে তারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে শুরু করেন। বিজেপিকে ভোট দিলে তারা পঞ্চায়েত থেকে সরকারি কোনও সুবিধে পাবেন না বলে তাদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন। পাশাপাশি লাগাতার হুমকির জেরে তারা আতঙ্কে…
Read More
মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকার শতাধিক চাষীদের সমস্যার কথা শুনলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু

মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি এলাকার শতাধিক চাষীদের সমস্যার কথা শুনলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু

শুখার মরশুম হোক অথবা বন্যা, পুরাতন মালদা ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামে চাষীদের দুর্ভোগ সারাবছরই রয়েছে। তীব্র দাবদহের মধ্যে যেমন জমিতে সেচ ব্যবস্থায় পেতে নাজেহাল হতে হচ্ছে কয়েকশো চাষীদের । ঠিক তেমনই বন্যার সময় আশেপাশের খাল বিলের জলে ডুবে থাকছে চাষের জমি । এই অবস্থায় মুচিয়া গ্রাম পঞ্চায়েতের শিবগঞ্জ, বিধানগর, চরলক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি এলাকার শতাধিক চাষীদের সমস্যার কথা শুনলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু । বুধবার দুপুরে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহাকে সঙ্গে নিয়ে মুচিয়া গ্রাম পঞ্চায়েতের রাজবাড় সহ ওই গ্রামগুলিতে গিয়েছিলেন নির্বাচনী প্রচারে । সেখানে উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভলক্ষী গাইন,…
Read More