west bengal

পরিচারিকা সেজে চুরি: টাকা উদ্ধার করে কর্তার হাতে তুলে দিলো ইংরেজবাজার থানার পুলিশ

পরিচারিকা সেজে চুরি: টাকা উদ্ধার করে কর্তার হাতে তুলে দিলো ইংরেজবাজার থানার পুলিশ

পরিচারিকার পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে আলমারি থেকে টাকা চুরি। সেই টাকা উদ্ধার করে দু'ঘণ্টার মধ্যে বাড়ির কর্তার হাতে তুলে দিলো ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের কাছ থেকে সম্পূর্ণ টাকা পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ওই বাড়ির কর্তা। জানা যায় ইংরেজবাজার শহরের দক্ষিণ বালুরচর এলাকার বাসিন্দা মনোহর লাল চিৎতলাঙ্গীয়ার বাড়িতে মঙ্গলবার সকালে পরিচারিকার কাজের জন্য এক মহিলা ঢোকে। মনোহর বাবু তাকে বাড়িতে কাজের জন্য রাখে। তারপর তাদের অনুপস্থিতিতে শোবার ঘরের আলমারি থেকে দু লক্ষ দশ হাজার টাকা নিয়ে পালায় অভিযুক্ত ওই মহিলা। জানা যায় অভিযুক্ত ওই মহিলার নাম সন্ধ্যা চৌধুরী তার বাড়ি বালুরচর এলাকায়। কিছুক্ষণ পর মনোহর বাবু বাড়িতে ঢুকে তার…
Read More
সুখবর, জামাইষষ্ঠীর ছুটি পেল সরকারি কর্মচারীরা

সুখবর, জামাইষষ্ঠীর ছুটি পেল সরকারি কর্মচারীরা

আগামীকাল জামাইষষ্ঠী। সরকারী জামাইদের জন্য সুখবর। করোনা আবহে জামাইষষ্ঠী উপলক্ষে এবার সম্পূর্ণ ছুটির ঘোষণা করল নবান্ন। নির্দেশিকা অনুযায়ী, বুধবার রাজ্য সরকারের সমস্ত দফতর পুরো দিনের জন্য বন্ধ থাকবে। বিগত কয়েক বছর ধরে অর্ধ দিবস ছুটি পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। শুধু তাই নয়, ছুটি পাওয়া যাবে সম্পূর্ণ বেতনের সঙ্গেই। এবারের জামাইষষ্ঠী তাই রাজ্য সরকারি কর্মচারীদের ভালই কাটতে চলছে। ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর জামাইষষ্ঠীর দিন হাফ ছুটি দেওয়ার কথা প্রথম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ রুখতে রাজ্যে বহাল রয়েছে বিধিনিষেধ। গতকাল কিছু শিথিলতা সহ ওই বিধিনিষেধের মেয়াদ ১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামীকাল…
Read More
রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এল আরও এক অভিযোগ

রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এল আরও এক অভিযোগ

সময় ভালো যাচ্ছে না বিজেপির। মুকুল রায়ের দল বদলের পর একের পর এক অভিযোগে জর্জরিত হয়ে পড়ছে রাজ্যের বিরোধী দলনেতা। এবার শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন বিনয় মিশ্র। যে বিনয় মিশ্রকে গরু–কয়লাকাণ্ডের জেরে সিবিআই হন্যে হয়ে খুঁজছে, এবার তিনিই আইনি নোটিশ পাঠিয়ে সাড়া ফেলে দিয়েছেন রাজ্য–রাজনীতিতে। খোদ রাজ্যের বিরোধী দলনেতাকে আইনি নোটিশ। শুভেন্দুর একটি টুইটকে কেন্দ্র করে তাঁকে আইন নোটিস পাঠাল গরু পাচারে অভিযুক্ত বিনয়। গরু–কয়লাকাণ্ডের অভিযুক্ত এই একদা তৃণমূল নেতা বিনয় মিশ্র। তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে সম্মানহানি করেছেন শুভেন্দু অধাকিরী। এমনটাই অভিযোগ বিনয় মিশ্রের। সাইবার ক্রাইম বিভাগকে পাঠানো হয়েছেন নোটিশের কপি। সেইসঙ্গে টুইটার কর্তৃপক্ষকেও নোটিশ দিয়ে টুইটটি মুছে ফেলার অনুরোধ…
Read More
অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলল বঙ্গবাসীর

অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলল বঙ্গবাসীর

রাজ্যে ইতিমধ্যেই ঢুকে পড়েছে বর্ষা। মুক্তি দিয়েছে প্যাচপ্যাচে গরমের হাত থেকে। বর্ষার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। বঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু সেই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আজ মঙ্গলবারও রাজ্যে নিম্নচাপের প্রভাবে সারাদিন বৃষ্টি হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ ১১ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আরও তিনদিন রাজ্যজুড়ে মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বজ্রবিদ্যুৎ -সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতাসহ দক্ষিণবঙ্গে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনান্যবারের থেকে চলতি বছরে বঙ্গে একটু দেরিতে প্রবেশ করেছে বর্ষা। আবহাওয়া…
Read More
স্বস্তি দিচ্ছে রাজ্যের নিম্নমুখী দৈনিক সংক্রমনের সংখ্যা

স্বস্তি দিচ্ছে রাজ্যের নিম্নমুখী দৈনিক সংক্রমনের সংখ্যা

দেশের পাশাপাশিরাজ্যেও ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে সংক্রমণ। আরও কিছুটা কম হল রাজ্যের দৈনিক সংক্রমণের সংখ্যা। রাজ্যে করোনা সংক্রমণ চার হাজারের নীচে। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংখ্যাটা কমে দাঁড়াল ২ হাজার ১৭১। দু’মাস পর দৈনিক সংক্রমণ ৪ হাজারের নীচে নেমেছিল। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৬৪ হাজার ৭৭৬। সংক্রমণের নিরিখে রাজ্যে এগিয়ে উত্তর ২৪ পরগনা। দ্বিতীয়স্থানে রয়েছে কলকাতা। তৃতীয় ও চতুর্থস্থানে রয়েছে যথাক্রমে হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা। স্বস্তির বিষয় যে উত্তরবঙ্গেও কমছে সংক্রমণের হার। মৃত্যুর সংখ্যাও কমেছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের মৃত্যু হয়েছে। বাংলায় রাজ্যে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৬…
Read More
নিখোঁজ ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার মালদায়

নিখোঁজ ভ্যানচালকের মৃতদেহ উদ্ধার মালদায়

সাত দিন আগে নিখোঁজ ভ্যানচালকের, হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম নিখিল ঘোষ (৫৩), বাড়ি ইংরেজবাজার থানার অমৃতি গ্রাম পঞ্চায়েতের সেকেন্দারপুর এলাকায়। গত আট তারিখ বাড়ির কিছুটা দূরে লক্ষ্মী ঘাট এলাকায় একটি পুকুরে কচুরিপানার মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষজন। ইংরেজবাজার থানার পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরিবারের লোকেরা পরিকল্পিত খুনের অভিযোগ দায়ের করেছেন থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বাড়ি থেকে অন্যান্য দিনের মতো ভ্যান নিয়ে কাজের সন্ধানে বেরিয়ে যায়। এরপর বাড়ি না…
Read More
শিলিগুড়ি লেকটাউনে, নেশার সামগ্রী সহ এক যুবক গ্রেফতার

শিলিগুড়ি লেকটাউনে, নেশার সামগ্রী সহ এক যুবক গ্রেফতার

ফের নেশার সামগ্রী সহ এক যুবককে গ্রেপ্তার করলো এন জে পি থানার পুলিশ। নেশা মুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। তাদের লাগাতার অভিযানে মাঝে মধ্য শহরের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বিভিন্ন নেশার সামগ্রী। তার পরেও বর্তমান যুব সমাজ নেশায় আশক্ত হয়ে নিজেদের জীবন বিপন্ন করছে। সোমবার ফের বিশ্বজিত রায় নামে, বাড়িভাষার এক যুবককে নেশার ঔষধ বিক্রির অভিযোগে গ্রেফতার করে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। রবিবার রাত্রে গোপন সুত্রের ভিত্তিতে শিলিগুড়ি লেকটাউনে অভিযান চালিয়ে ৮৫টি নেশার ইঞ্জেকশন সহ তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে দীর্ঘদিন ধরেই এই কারবারের সঙ্গে যুক্ত সে। শহরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে এই…
Read More
এনজেপি থানার পুলিশের হাতে ধরা পড়লো আরও দুই ডাকাত

এনজেপি থানার পুলিশের হাতে ধরা পড়লো আরও দুই ডাকাত

ডাকাত দলের আরও দুই পান্ডাকে গ্রেপ্তার করলো এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। গত ১১ই জুন নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত মাদানী বাজার সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে দশ বারোজন দুস্কৃতির একটি দল জড়ো হয়েছিল মাদানী বাজারে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ধৃত ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আরো কয়েকজনের পরিচয় জানতে পারে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অবশেষে গত রবিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গোরামোড় থেকে থেকে আরও দু'জন দুষ্কৃতীকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম বাবলু বিশ্বাস, বাড়ী দেশ্বন্ধুপাড়ায় এবং…
Read More
বিধিনিষেধের নিয়ম আরও বাড়াল রাজ্য সরকার

বিধিনিষেধের নিয়ম আরও বাড়াল রাজ্য সরকার

করোনার দৈনিক সংক্রমণ কমলেও এখনই বিধিনিষেধ উঠছে না। সংক্রমণ রুখতে রাজ্যে কড়া বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরও। করোনা পরিস্থিতিতে গত মে মাস থেকে রাজ্যে জারি রয়েছে বিধিনিষেধ৷ রাজ্যে তা আরও ১৫দিন মেয়াদ বাড়ল। জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত রাজ্য়ে জারি থাকছে বিধিনিষেধ। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। দোকান-বাজার খোলার সময়সীমা বাড়ানো হয়েছে। ৫০ শতাংশ কর্মী নিয়ে খোলা হচ্ছে রেস্তরাঁ, হোটেল, শপিং মল। দুপুর ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এসব। কর্মরত প্রত্যেকের যেন টিকাকরণ হয়, সে দিকে কড়া নজর রাখা হবে। তবে বাস ও লোকাল ট্রেন চালুর অনুমতি দিল না রাজ্য সরকার। শুধু বিশেষ…
Read More
সংক্রমণ কমলেও চিন্তা বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা

সংক্রমণ কমলেও চিন্তা বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা

জয়ের দিকে এগোচ্ছে দেশ। দেশে সংক্রমণ কমেছে অনেকটাই। ক্রমেই নিম্নমুখী হচ্ছে দ্বিতীয় ওয়েভের গ্রাফ। দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এসেছে ৭০ হাজারে। গত ৭২ দিনে এটি সর্বনিম্ন সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। অ্যাক্টিভ রোগীর সংখ্যাও কমছে পাল্লা দিয়ে। কিন্তু কমছে না মৃত্যু। উদ্বেগ বাড়িয়ে ফের দৈনিক মৃত্যুর সংখ্যা ফের চারহাজার ছুঁইছুঁই। একদিনে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ৯২১। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৪ হাজার ৩০৫ জনের। দেশের চারটি রাজ্যে গত ৬ সপ্তাহে দ্বিগুণ হয়েছে কোভিডের মৃত্যুহার। বেশ কয়েকটি রাজ্যে এই হার প্রায় ৪ গুণ ছুঁইছুঁই। মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, কর্ণাটক…
Read More