27
Aug
তৃতীয় রাজ্যের মসনদে বসার পর একাধিক দিকে নজর দিয়েছে রাজ্যের শাসক দল। ত্রিপুরার পাশাপাশি এবার নজরে উত্তরবঙ্গ। তৃতীয় বার বাংলার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর এই প্রথম বার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তিনি। একুশের নির্বাচনে উত্তরবঙ্গে এবার ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। তাই আগামী ৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরেই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরবেন ৯ সেপ্টেম্বর। টানা তিনদিনের ওই সফরে তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে বেশ কয়েকটি প্রশাসনিক বৈঠক। তৃতীয়বার ক্ষমতায় এসে হ্যাট্রিক করেছেন তিনি। তারপর এটাই প্রথমবার উত্তরবঙ্গ সফর মমতার। এখন পাহাড়ে সমীকরণ পাল্টেছে। বিমল গুরুং শিবিরের হাতেই এখন গোর্খা জনমুক্তি মোর্চা। বিনয় তামাং এখন তাঁর সঙ্গেই আছেন। অনীত থাপা পৃথক রাজনৈতিক দল…
