26
Oct
ঘোষণা অনুযায়ী প্রস্তুতি তুঙ্গে রয়েছে স্কুল খোলার। রাজ্য সরকার সব মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলকে আগামী শুক্রবারের মধ্যে প্রথম দফায় জীবাণুমুক্তকরণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। বিদ্যালয় খোলার আগে আবশ্যিকভাবে দ্বিতীয় দফায় জীবাণুমুক্তকরণ করতে হবে বলে শিক্ষা দফতর থেকে প্রতিটি জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও যে সব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখনো সংস্কারের জন্য বরাদ্দ অর্থ পায়নি তাদেরকে আজকের মধ্যে এবং প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আগামী বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে তা জানাতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কোভিডের জন্য চলতি শিক্ষাবর্ষে বেসরকারি স্কুলগুলি প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের ফি মকুব করেছে…
