09
Nov
অবসান হলো বিগত কদিনের জল্পনার। ধীরে ধীরে খালি হচ্ছে বিজেপির ঘর। এবার বিজেপির ঘর ছাড়লেন আরো একজন। বিগত বেশ কয়েক দিন ধরেই বেসুরো ছিলেন তিনি৷ এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বিজেপি ছাড়ার কথা জানালেন বিজেপি’র জাতীয় কর্মসমিতির দস্য তথা বঙ্গ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ, ২ বছর ধরে দলের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি৷ কিন্তু কাজের সুযোগ পাননি। মোদীকে লেখা চিঠিতে আপাদমস্তক ‘অভিমান’ ঝরে পড়েছে জয়ের। খুব শীঘ্র তিনি বিজেপি ছাড়বেন বলেও জানিয়ে দিয়েছেন। নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে ছত্রে ছত্রে ঝরে পড়েছে অভিমান৷ ২০১৭ সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত থেকে, জাতীয় কর্মসমিতির সদস্য হওয়ার পরেও যে ভাবে কাজ করার সুযোগ…
