22
Dec
রাজ্য বিধানসভায় বড় জয়ের পর এবার কলকাতা পুরভোটেও সবুজ ঝড়৷ ছোট্ট লাল বাড়ির দখল রইল সবুজেরই ঘরে৷ ১৩৪টি ওয়ার্ড ঝুলিতে ভরে রেকর্ড করেছে শাসক দল৷ তারা পেয়েছে ৭২ শতাংশের বেশি ভোট৷ এর পাশাপাশি আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় লক্ষ্য করা গিয়েছে লালবাড়ি দখলের লড়াইয়ে৷ বিধানসভা ভোটে যে বামেরা ছিল শূন্য, কলকাতা পুরভোটে তারাই পেয়েছে ২টি আসন৷ শতাংশের নিরিখেও বিধানসভা ভোটের চেয়ে কিছুটা এগিয়েছে লাল বাহিনী৷ এমনকী বিজেপি’কে পিছনে ফেলে ৬৫টি ওয়ার্ডে দ্বিতীয় স্থান দখল করেছে বামেরা৷ অর্থাৎ কিছুটা হলেও বাম দিকে ঘুরেছে স্টিয়ারিং৷ বদলেছে বিরোধী অভিমুখ৷ যা নতুন করে অক্সিজেন জুগিয়েছে আলিমুদ্দিনে৷ অল্পের জন্য বামেদের হাতছাড়া হয়েছে বেশ কিছু ওয়ার্ড৷ ২১ নম্বর ওয়ার্ডের বাম…
