west bengal

নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি এড়াতে বড় সিদ্ধান্ত পর্ষদের

নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি এড়াতে বড় সিদ্ধান্ত পর্ষদের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যেই নেওয়া হচ্ছে টেট৷ পরীক্ষা শেষে শুরু হবে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ৷ ডিসম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের৷ নিয়োগ দূর্নীতি এড়াতে কেন্দ্রীয় ভাবে একটি জায়গাতেই চাকরি প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে চিন্তা-ভাবনা করা হচ্ছে। জেলা শিক্ষা সংসদের অফিসে নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর৷ জানা গিয়েছে, এইজন্য আইন দফতরের সঙ্গে আলোচনা করে তাদের সম্মতি নিতে হবে৷ সম্মতি মিললে চূড়ান্ত ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হবে৷ উল্লেখ্য এতদিন জেলা শিক্ষা সংসদের অফিসগুলিতে ইন্টারভিউয়…
Read More
হিঙ্গলগঞ্জে জেলা সফরের মাঝেই চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

হিঙ্গলগঞ্জে জেলা সফরের মাঝেই চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লক্ষ্য এখন, আসন্ন আগামী নির্বাচন৷ ভোটার দামামা বেজে গিয়েছে৷ পঞ্চায়েত ভোটের আগে জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ সেখানে বনদেবীর পুজো করে মন্দির ঘিরে দেন উন্নয়নের বার্তা৷ তিনি জানান, আজ হিঙ্গলগঞ্জে আসার আগে ১৫ হাজার শীত বস্ত্র কিনে এনেছেন৷ পাঁচ হাজার সোয়েটার, পাঁচ হাজার কম্বল আর পাঁচ হাজার চাদর৷ সেগুলি যেন মানুষ ঠিক মতো পায়৷ কিন্তু কোথায় রাখা হয়েছে সেগুলি? মুখ্যমন্ত্রীকে জানানো হয় শীতবস্ত্রগুলি বিডিও অফিসে রাখা হয়েছে৷ যা শুনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলে ওঠেন, ‘‘বিডিও অফিসে কেন রাখা হবে? বিডিও-কে বলুন নিয়ে আসতে৷ আমি অপেক্ষা করব এখানে৷’’ তাঁর কথায়, ‘‘বনদেবীর পুজো উপলক্ষে কম্বল, চাদরগুলি…
Read More
নিশীথ প্রামাণিকের গ্রেফতারের দাবিতে কোচবিহারে সোচ্চার তৃণমূল

নিশীথ প্রামাণিকের গ্রেফতারের দাবিতে কোচবিহারে সোচ্চার তৃণমূল

সাত সকালে গ্রামে গ্রামে ঢোল বাজিয়ে নিশীথ প্রামানিকের গ্রেফতারি পরোয়ানার কথা গ্রামবাসীদের জানান দিলেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মঙ্গলবার কাকভোরে, পদযাত্রা সারতে তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের মুচিপাড়া কদমতলা বাজারে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে গ্রামে গ্রামে ঘোরেন তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। মূলত, ২০০৯ সালে আলিপুরে দুটি সোনার দোকানের চুরির মামলায় হাজিরা এড়ানোর দায়ে আলিপুরদুয়ার আদালত গ্রেফতারি পরোয়না জারি করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। নিশীথের গ্রেফতারিকে হাতিয়ার করে,কোচবিহারে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছে তৃণমূল। এবার কাক ভোরে গ্রামে গ্রামে ঢ্যাড়া পিটিয়ে, নিশীথ প্রামাণিকের গ্রেফতারি পরনার কথা মানুষের কাছে পৌঁছান জেলা সভাপতি।
Read More
শীত পড়তেই মহানন্দা ব্যারেজে শুরু হয়েছে পরিযায়ী পাখির আনাগোনা

শীত পড়তেই মহানন্দা ব্যারেজে শুরু হয়েছে পরিযায়ী পাখির আনাগোনা

ঠাণ্ডা পড়তেই শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ির মহানন্দা ব্যারেজে শুরু হয়েছে পরিযায়ী পাখির আনাগোনা। উত্তরবঙ্গের অন্যান্য জলাশয়ের মতো ইতিমধ্যেই বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি এসে হাজির হয়েছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজের পশ্চিম ধনতলা এলাকায় মহানন্দা নদীতে। প্রত্যেক বছরই ফুলবাড়ি ব্যারেজে পরিযায়ী পাখিরা আসে। পরিযায়ী পাখিরা আসতেই ভিড় বাড়ে পর্যটকদেরও। শীত শুরু হতেই বিভিন্ন প্রজাতির রুডি শেলডাক, রিভার ল্যাপউইং সহ নানা ধরনের অতিথি পাখি আসে। এবারও আসা শুরু হয়েছে। পরিযায়ী পাখিরা মূলত মঙ্গোলিয়া, তিব্বত, দক্ষিণ আফ্রিকা, সাইবেরিয়া সহ অন্যান্য দেশ থেকে আসে। শীত বেরোনোর সাথে সাথে তারাও ফিরে যায় তাদের দেশে। শীত যত বাড়বে পরিযায়ী পাখির সংখ্যাও বাড়বে। তেমনভাবে ভিড়ও বাড়বে পর্যটকদের।
Read More
ডিসেম্বরের আগেই জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের হোস্টেল খালির নির্দেশ, ক্ষুব্ধ ছাত্ররা

ডিসেম্বরের আগেই জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের হোস্টেল খালির নির্দেশ, ক্ষুব্ধ ছাত্ররা

জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের ছাত্রদের হোস্টেল ১লা ডিসেম্বরের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের আচমকা এমন নির্দেশিকা জারি করায় ক্ষুব্ধ ছাত্ররা। ছাত্রদের অভিযোগ হোস্টেলের সমস্যা চলছে দীর্ঘদিন ধরেই। নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থ, জঞ্জাল আবর্জনা পরিষ্কার করা হচ্ছে না, হোস্টেলের চারদিকে আগাছার জঙ্গল। অরাজক পরিস্থিতি চারিদিকে। বারবার কর্তৃপক্ষকে জানান হলেও কোনও কাজ হচ্ছে না বলে অভিযোগ ছাত্রদের। অবিলম্বে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় হস্তক্ষেপের দাবি তুলেছেন ছাত্ররা। যদিও কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোন মন্তব্য করতে নারাজ।
Read More
ধীরে ধীরে জাঁকিয়ে শীত পড়ছে গোটা বাংলায়

ধীরে ধীরে জাঁকিয়ে শীত পড়ছে গোটা বাংলায়

বছর শেষের সাথে সাথেই বদলে যাচ্ছে আবহাওয়া। বাড়ছে শীতের আমেজ। কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা কলকাতা। চলতি মাস শেষ হতে বাকি আর কটা দিন, কিন্তু এরই মাঝে ডিসেম্বর শুরুর আগেই শীত এসে হাজির দোরগোরায়৷ উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে জারি পারদ পতন৷ গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস৷ হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। এদিকে, আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় কম৷ আকাশ মূলত পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরে নভেম্বর মাসে কলকাতার…
Read More
শীতের আবহে অভাবের শরীরে কাঁথা মোড়ালেন চিকিৎসক

শীতের আবহে অভাবের শরীরে কাঁথা মোড়ালেন চিকিৎসক

একটা সময়ে শীতের রাতে কাঁথা গায়ে দিয়েই রাত কাটাতে হয়েছে। অভাবের সংসারে খুব কাছ থেকেই শীতের রাতের কষ্ট উপভোগ করতে হয়েছিল নিরঞ্জন হালদারকে। প্রায় ৩২ বছর ধরে জলপাইগুড়ি সরকারি হাসপাতালে চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন নিরঞ্জন হালদার। অতীতে কঠিন কঠোর দারিদ্র্যতার কথা মনে রেখেই দীর্ঘ কয়েক বছর ধরে নীরবে ফি বছর শীতে গরিব মানুষদের একটু উষ্ণতার ছোঁয়া দিতে কম্বল বিতরণ করে চলেছেন তিনি। এবছরেও শীত পড়তেই পথে নেমেছেন তিনি। একটু রাতের দিকে শীতের মধ্যে জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় টোটো নিয়ে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করতে দেখা গেল তাঁকে। আত্ম প্রচার বিমুখ এই চিকিৎসকের কথায়, " এ আর এমন কি! অনেকেই…
Read More
কোচবিহারে হকির আন্তঃজেলা প্রতিযোগীতা আয়োজিত হল আজ

কোচবিহারে হকির আন্তঃজেলা প্রতিযোগীতা আয়োজিত হল আজ

হকি কোচবিহার আন্তঃ জেলা সিলেকশন আয়োজিত হলো কোচবিহারে। এতোদিন যে সিলেকশন কলকাতায় হতো এই প্রথমবার হকির আন্তঃ জেলা এবং রাজ্য স্তরের সিলেকশন আয়োজিত হলো কোচবিহারে। কোচবিহার ডাংডিং গুড়ি কচুয়া হাই স্কুলের মাঠে এই সিলেকশন পর্ব আয়োজিত হয়। উপস্থিত ছিলেন জাতীয় হকি প্রাক্তন ক্রীড়াবিদ তথা যুগ্ম সম্পাদক হকি বেঙ্গল অ্যাসোসিয়েশনের সুরভী মিত্র। তিনি নিজে দাঁড়িয়ে থেকেই এই সিলেকশন পর্বের তত্ত্বাবধান করেন। সমস্ত অনুষ্ঠানের আয়োজন করেন হকি কোচবিহার, প্রেসিডেন্ট উজ্জ্বল সরকার। তিনি জানান, সিলেকশন পর্ব যা এতোদিন কলকাতায় গিয়ে খেলোয়াড়দের মুখোমুখি হতে হতো তা এই প্রথমবার কোচবিহারে আয়োজিত হয়েছে। তিনি হকি বেঙ্গল অ্যাসোসিয়েশন কে ধন্যবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগ গ্রহণ করার জন্য…
Read More
ভাষা ও সাহিত্য চর্চার ক্ষেত্রে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে বাড়তি জোর

ভাষা ও সাহিত্য চর্চার ক্ষেত্রে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে বাড়তি জোর

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভাষা ও সাহিত্য চর্চার ক্ষেত্রে বাড়তি জোর দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি শহরের অশোকনগর পত্রিকার লোগো উদ্বোধন করে এই কথা জানিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র। ওমপ্রকাশ মিশ্র বলেন, "রাজ্য সরকারের ভাষা ও সাহিত্য বিভাগের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে অশোকনগর পত্রিকার পরিচালন কমিটির সদস্যদেরও বিশ্ববিদ্যালয়ের ভাষা ও সাহিত্য চর্চার ক্ষেত্রে যুক্ত করা হবে।"
Read More
পুরুষ বন্ধ্যাত্বকরণের উপর পথনাটক প্ৰদৰ্শিত হল জলপাইগুড়ি জেলা হাসপাতালে

পুরুষ বন্ধ্যাত্বকরণের উপর পথনাটক প্ৰদৰ্শিত হল জলপাইগুড়ি জেলা হাসপাতালে

স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা হাসপাতালের সহযোগিতায় ২১ নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত চলছে এনএসভি ফোর্ট নাইট অনুষ্ঠান। এই অনুষ্ঠান এর অংশ হিসেবে জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী জলপাইগুড়ি সদর হাসপাতাল, মালবাজার হাসপাতাল, বানারহাট স্বাস্থ্য কেন্দ্র, চালসা হাসপাতাল এর চত্বরে পুরুষ বন্ধ্যাত্বকরণের বিষয়ে পথনাটক পরিবেশন করছে। এদিনের এই পথনাটক পরিবেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী নির্দেশক রীনা ভারতী সহ জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর অন্যান্য সদস্যরা।
Read More